গবেষণা জার্নাল – আইসিএবিডি লাইব্রেরি

নোবেল পুরস্কার
১৯৭১-এ আমেরিকায় অনুষ্ঠিত ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’-এ নির্দ্বিধায় অংশগ্রহণকারী মার্কিণ গীতিকার বব ডিলানের ২০১৬ সালে নোবেল পুরষ্কারে মনোনীত হবার ঘোষণা পরবর্তি তার নিরবতায় আমাদের দেশে নোবেল পুরষ্কার নিয়ে পুরোনো আলোচনা নতুন করে প্রানবন্ত হয়। তাই ছাত্র সমাচার পাঠক সমীপে এই লেখনীর সূত্রপাত।

নোবেল পুরস্কার। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয়ভিত্তিক সাংবৎসরিক একটি পুরস্কার। ১৯০১ সালে নোবেল পুরস্কার কার্যকর করার পর শত বছর পেরিয়ে গেছে। প্রতি বছর বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করছেন অনেকেই। অখ্যাত থেকে বিখ্যাত হয়ে উঠেছেন কেউ কেউ। কিন্তু এই নোবেল পুরস্কার নির্বাচন প্রক্রিয়া, মনোনয়ন, নোবেল বিজয়ী, নোবেল পাওয়া থেকে ব্যক্তিবিশেষকে বঞ্চিত করা ইত্যাদি বিষয়ে বিতর্ক আর অভিযোগের শেষ নেই। এর পেছনে বিজারক হিসেবে কাজ করেছে রাজনীতিসহ নানা ধরনের বাস্তবতা। তাই আসুন, জেনে নেই নোবেল পুরষ্কারের ইতিবৃত্ত ।

১৯০১ খ্রিস্টাব্দে (সুয়েডীয় : ঘড়নবষঢ়ৎরংবঃ নোবেলপ্রীসেৎ) নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বৎসর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।

সুইডেনের রসায়ন বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেদ নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল-এর মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। নোবেল মৃত্যুর পূর্বে উইলের মাধ্যমে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে তার প্রচুর আয় হয়, আর এই আয়ের অর্থ দ্বারাই তিনি পুরস্কার প্রদানের কথা বলে যান। জীবদ্দশায় নোবেল অনেকগুলো উইল লিখেছিলেন, এর মধ্যে সর্বশেষটি লিখেন তার মৃত্যুর মাত্র এক বছর আগে ২৭ নভেম্বর ১৮৯৫ তারিখে। নোবেলের উদ্ভাবনটি ছিল অনেকাংশেই একটি বিস্ফোরক যা প্রভূত ক্ষতির কারণ হতে পারত। তাই যুদ্ধক্ষেত্রে এই ডিনামাইটের ব্যবহার তাঁকে শঙ্কিত করে তোলে। নোবেল পাঁচটি ক্ষেত্রে পুরস্কার দেয়ার জন্য তার মোট সম্পত্তির শতকরা ৯৪ ভাগ দান করে যান। এর মোট পরিমাণ ৩১ মিলিয়ন এসইকে (৩.৪ মিলিয়ন ইউরো, ৪.৪ মিলিয়ন মার্কিন ডলার)।

অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোতে ১৯০১ সাল থেকেই পুরস্কার প্রদান করা হচ্ছে, কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। আলফ্রেদ নোবেল তার উইলে অর্থনীতির কথা উল্লেখ করে যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯৪০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত পুরস্কার প্রদান বন্ধ ছিল। প্রত্যেক বছর পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেকে একটি স্বর্ণপদক, একটি সনদ ও নোবেল ফাউন্ডেশন কর্তৃক কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকেন। ২০১২ খ্রিস্টাব্দে এই অর্থের পরিমাণ ছিল ৮০ লক্ষ সুইডিশ ক্রোনা। একটি পুরস্কার একসাথে সর্বোচ্চ তিনজন পেয়ে থাকে এবং একজনকে দুটি ভিন্ন কাজের জন্য একাধিক পুরষ্কার দেয়া যায়। নোবেল শান্তি পুরস্কার যে কোন সংস্থাকে প্রদান করা যায় তাছাড়া সকল পুরস্কার শুধু মাত্র জীবন্ত ব্যক্তিকে দেয়া হয়। যদি শান্তি পুরস্কার দেয়া না হয় তবে তার অর্থ বিজ্ঞানের অন্যান্য পুরস্কারে সমান ভাগে ভাগ করে দেয়া হয়। যা এ পর্যন্ত ১৯বার ঘটেছে। মৃত্যু পরবর্তী মনোনয়ন অনুমোদিত না হলেও প্রার্থীর মৃত্যু মনোনয়ন ও নোবেল কমিটির পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহনের মধ্যবর্তী সময়ে হলে তিনি নির্বাচিত বলে বিবেচিত হবেন। ইতিহাসে এমনটি দু’বার হয়েছে। ১৯৩১ সালে সাহিত্যে এরিক এক্সেল কার্লফেল্ড এবং ১৯৬১ সালে শান্তিতে জাতিসংঘের মহাসচিব ড্যাগ হেমার্শেল্ড। নোবেল পুরস্কার প্রদানের ইতিহাসে মাত্র চারজন ব্যক্তি দুইবার নোবেল বিজয়ের সম্মান লাভ করেছেন। মেরি কুরি : পদার্থবিজ্ঞান-১৯০৩ (তেজস্ক্রিয়তা আবিষ্কার) রসায়ন-১৯১১ (বিশুদ্ধ রেডিয়াম পৃথকীকরণ) লিনাস পাউলিং : রসায়ন-১৯৫৪ (অরবিটাল সংকরণ তত্ত্ব) শান্তি-১৯৬২ (নিউক্লিয় শক্তির পরীক্ষা নিষিদ্ধকরণ আইনের বাস্তবায়নের জন্য প্রচেষ্টা) জন বারডিন : পদার্থবিজ্ঞান-১৯৫৬ (ট্রানসিস্টর আবিষ্কার) পদার্থবিজ্ঞান-১৯৬২ (অতিপরিবাহিতার তত্ত্ব) ফ্রেডরিক স্যাঙ্গার : রসায়ন-১৯৫৮ (ইনসুলিন অণুর গঠন আবিষ্কার) রসায়ন-১৯৮০ (ভাইরাসের নিউক্লিওটাইডের ধারা আবিষ্কার)।

সমালোচনা

পুরস্কার প্রদানের বছর থেকে আমরা যদি পইপই করে নোবেলের ইতিহাস ঘাঁটি তবে বিষয়টির সত্যতা মিলবে। কোনো কোনো নোবেল বিজয়ী বিতর্কিত হয়েছেন শুধুমাত্র রাজনৈতিক বিতর্কের জন্য। বিতর্ক এসেছে জাতীয় ও আন্তর্জাতিক দ্বন্দ্ব সূত্রেও। কখনো স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ ছিল এ পুরস্কারের মাধ্যমে জাতীয় বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে। বিতর্ক আছে নরওয়েজিয়ান নোবেল কমিটির সদস্য নির্বাচনের পদ্ধতি-প্রক্রিয়া নিয়ে। সেজন্য এমন পরামর্শও আসছে যে, নরওয়ের রাজনীতিকদের নিয়ে নোবেল কমিটি গঠনের বদলে এর আন্তর্জাতিকায়ন করা হোক। শত বছরেরও বেশি সময় ধরে চলা এই নোবেল পুরস্কার নিয়ে সৃষ্ট বিতর্কের বিস্তারিতে যেতে হলে প্রয়োজন হবে এক মহাকাব্য রচনার। তার অবকাশ অন্তত এখানে নেই। তাই এখানে বিচ্ছিন্ন বিতর্কিত কয়েকটি বিষয়ের ওপর আলোকপাতের করছি। পাঠক চলুন, নোবেল পুরস্কার নিয়ে এখন পর্যন্ত যে বিতর্কগুলো হয়েছে সেদিকে দৃষ্টি ফেরানো যাক।

ভ্রষ্টতা দিয়েই শুরু : পুরস্কার প্রবর্তনের প্রথম বছর সাহিত্যমোদীদের বিশ্বাস ছিল প্রথম সাহিত্যে নোবেল পাবেন লিও টলস্টয়। সত্যি বলতে কিÑ সে সময় তাকে ছাড়া অন্য কাউকে চিন্তা করা কষ্টকর ছিল বৈকি! কিন্তু সুইডিশ একাডেমি সবাইকে বুড়ো আঙুল দেখালেন। তারা মনোনীত করলেন কবি সুলি প্রুধমকে।

পৃথিবীতে অনেক ভালো কাজেরই সমালোচনা হয়েছে, হচ্ছে এবং হবে। সময়ের পরিক্রমায় সেই সমালোচনা থেমেও যায়। কিন্তু নোবেল পুরস্কারের মান নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ এমন নোবেলজয়ীর দেখা মেলে যাদের নোবেল পুরস্কার দিয়ে নোবেল পুরস্কার প্রশ্নবিদ্ধই হয়েছে। তারা হলেনÑ

হেনরি কিসিঞ্জার : ১৯৭৩ সালে শান্তিতে। ভিয়েতনাম যুদ্ধ খ্যাত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ে তার নাম জড়িয়ে আছে।

আইজ্যাক রবিন : ১৯৯৪ তে শান্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাসীর জনক। হাজার হাজার প্যালাস্টাইনির মৃত্যুর জন্য দায়ী।

শিমন প্যারেজ : ১৯৯৪ তে শান্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাসীর জনক। হাজার হাজার প্যালাস্টাইনির মৃত্যর জন্য দায়ী।

কর্ডেল হাল : ১৯৪৫ সালে শান্তিতে নোবেলজয়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রে নিরাপদ গন্তব্যে যাওয়া ইহুদী শরণার্থী জাহাজ জার্মানিতে ফিরিয়ে দেবার মূল কুশীলব। ওই জাহাজের অনেক মানুষ নাৎসি হত্যাকান্ডের স্বীকার।

মেনাহিম বেগান : ১৯৭৮ সালে শান্তিতে নোবেলজয়ী। রাষ্ট্রীয় সন্ত্রাসের হোতা। হাজার হাজার প্যালাস্টাইনির মৃত্যর জন্য দায়ী।

বারাক ওবামা : ২০০৯ সালে শান্তিতে। চামাচা এবং অ্যাডমায়ারারদের অতি উৎসাহের ফল। ওবামা নিজেও নিশ্চিত নন তিনি কেন পেয়েছেন। হয়ত ভবিষ্যৎ কোন কাজের জন্য আগাম পুরস্কার প্রদান করা হয়েছে তাকে।

আল গোর : ২০০৭ সালে যৌথ ভাবে শান্তিতে। তিনি পরিবেশ আন্দোলনের জন্য পেয়েছেন। কিন্তু সমস্যা হল তাঁর মত আরও অনেকেই এমন আন্দোলন করছে।

ওয়াঙ্গারি মাথাই : ২০০৪ সালে শান্তিতে। তিনি মূলত তাঁর নিজ দেশে গাছ লাগানোর আন্দোলনের জন্য পুরস্কার পেয়েছেন। আমাদের দেশে এমন অনেক পরিবেশ সচেতন রয়েছেন যাদের বৃক্ষরোপন তাঁর থেকেও বেশি।

জিমি কার্টার : ২০০২ সালে শান্তিতে। তিনিও সাবেক আমেরিকার প্রেসিডেন্ট। তিনি যে ঠিক কি কারণে পুরস্কার পেয়েছেন তাও অস্পষ্ট।

রিগবেরতা মেঞ্ছ : ১৯৯২ সালে শান্তিতে। তিনি তাঁর অভিজ্ঞতার উপর একটি আত্মজীবনী লিখেছিলেন। তবে সাহিত্যে না পেয়ে শান্তিতে পেয়েছেন।

মিখাইল গর্বাচেভ : ১৯৯০ সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন । সন্দেহ নেই তিনি পশ্চিমা দুনিয়ায় শান্তির বন্যা নিয়ে এসেছেন। তবে তাঁর আপন মাতৃভূমির চরম ক্ষতি করে।

জন ম্যাকলোল্ড : ১৯২৩ সালে গবেষণা না করেই ফ্রেড্রিক ব্যান্টিঙ্গের সাথে যৌথ ভাবে চিকিৎসা শাস্ত্রে পুরুস্কৃত; একেবারে মুফতে পুরষ্কার। তিনি ব্যান্টিঙ্গকে ল্যাব ব্যবহার করতে দিয়েছিলেন কিছু সময়ের জন্য।

ইয়াসির আরাফাত : ১৯৯৪ সালে শান্তিতে। তিনি কি শান্তি এনেছেন তা অনিশ্চিত।

মিল্টন ফ্রিডম্যান : ১৯৭৬ সালে অর্থনীতিতে সবচেয়ে বিতর্কিত পুরস্কার পান প্রভাবশালী এই অর্থনীতিবিদ । তিনি যখন পুরস্কার নেন, তখন স্টোকহোমে শত শত বিক্ষোভকারী প্রতিবাদ জানান। তিনি তরুণ বয়সে ইহুদিবাদী জঙ্গি সংগঠন ইরগানের সদস্য ছিলেন। ১৯৪৬ সালে জেরুজালেমে যুক্তরাজ্যের প্রধান কার্যালয়ে বোমা হামলার পেছনেও তার হাত ছিল। ওই হামলায় ৯১ জন নিহত হন।

আল গোর : ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০ কক্ষের আলিশান প্রাসাদে গ্যাস ও বিদ্যুতের অতিরিক্ত অপচয়ের জন্য সমালোচিত ছিলেন মার্কিন এই রাজনীতিক । অথচ তিনিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সম্পর্কে সচেতনতা বিকাশে ভূমিকা রাখার জন্য।

এসব নিয়ে নোবেল কমিটিতেও যে অসন্তোষ দানা বাঁধে না এমনটি নয়। যেমন ১৯৩৫ সালে নোবেল কমিটির দুই সদস্য পদত্যাগ করেন। শান্তিতে নোবেল পুরস্কার নিয়েই বিতর্কটা শুরু হয়েছিল। ওই বছর শান্তিতে নোবেল দেওয়া হয় জার্মানির শান্তিবাদী লেখক কার্ল ভন ও জিতজকিকে। কিন্তু অনেকেই এটা মেনে নিতে পারেননি। শুরু হয় বিতর্ক। আর বিতর্ক ঠেকাতেই এই পদত্যাগ। শুধু তাই নয়, এতকিছুর পরও ১৯৩৯ সালে কমিটির এক সদস্য ভয়াবহ এক কাণ্ড করে বসেন। তিনি জার্মানির অ্যাডলফ হিটলারকে নোবেল দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছিলেন। ভাগ্যিস এটা হয়নি। হলে কী হতো বলা যায় না!

মুসলিমরাও পেয়েছেন নোবেল

শান্তিতে :

১৯৭৮ সালে আনোয়ার আল সাদাত (২৫ ডিসেম্বর ১৯১৮-৬ অক্টোবর ১৯৮১) মিশরিয় রাজনীতিবিদ।

১৯৯৪ সালে ইয়াসির আরাফাত (২৪ আগষ্ট ১৯২৯-১১ নভেম্বর ২০০৪) ফিলিস্তিনি রাজনীতিবিদ।

২০০৩ সালে শিরিন এবাদি (২১ জুন ১৯৪৭) ইরানী মানবাধিকার কর্মী। তিনি প্রথম মুসলিম মহিলা যিনি শান্তিতে নোবেল লাভ করেন।

২০০৫ সালে মোহাম্মেদ এল বারাদেই (১৭ জুন ১৯৪২) মিশরীয় রাজনীতিবিদ।

২০০৬ সালে মুহাম্মদ ইউনুস (২৮ জুন ১৯৪০) বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

২০১১ সালে তাওয়াক্কুল কারমান (৭ ফেব্রুয়ারি ১৯৭৯) ইয়েমেনের মানবাধিকার রক্ষাকর্মী। একজন বিশিষ্ট আরবীয় বসন্তের অগ্রদুত নেত্রী।

২০১৪ মালালা ইউসুফজাই (১২ জুলাই ১৯৯৭) পাকিস্তানী মানবাধিকার কর্মী। যে নারী ও শিশু অধাকার নিয়ে কাজ করছে। ১৭ বছর বয়সে নোবেল বিজয়ী মালালা বর্তমানে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী।

সাহিত্যে :

১৯৮৮ নাগিব মাহফুজ (১১ ডিসেম্বর ১৯১১-৩০ আগষ্ট ২০০৬) মিশরীয় লেখক, আধুনিক আরবি সাহিত্যে তার অবদানের জন্য সুপরিচিত তিনি প্রথম মুসলিম লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

২০০৬ ওরহান পামুক (জন্ম ৭ জুন ১৯৫২) তুর্কি লেখক, যিনি তার মাই নেইম ইস রেড নামক বইয়ের জন্য বিখ্যাত তিনি একমাত্র তুর্কি লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

পদার্থবিদ্যায় :

১৯৭৯ আবদুস সালাম (২৯ জানুয়ারি ১৯২৬-২১ নভেম্বর ১৯৯৬) পাকিস্তানি পর্দাথবিজ্ঞানী

তিনিই প্রথম পাকিস্তানি ব্যাক্তি যে এই পুরস্কার লাভ করেন।তিনি পাকিস্তানের একমাত্র ব্যাক্তি যিনি পর্দাথবিজ্ঞানে নোবেল অর্জন করেন। ঐব ধিং ধ সবসনবৎ ড়ভ ঃযব ড়িৎষফ রিফব অযসধফরুুধ গঁংষরস পড়সসঁহরঃু, যিরপয ঃযব মড়াবৎহসবহঃ ড়ভ চধশরংঃধহ ফবপষধৎবফ ঃড় নব হড়হ-গঁংষরস রহ চধশরংঃধহ রহ ধ ১৯৭৪ পড়হংঃরঃঁঃরড়হধষ ধসবহফসবহঃ.

রসায়নবিদ্যায় :

১৯৯৯ আহমেদ হাসান (২৬ ফেব্রুয়ারি১৯৪৬ – ২ আগস্ট ২০১৬) মিশরীয় বিজ্ঞানী।

২০১৫ আজিজ সানজার (জন্ম সেপ্টেম্বর ৮, ১৯৪৬) তুর্কি বিজ্ঞানী

নোবেল পুরস্কার প্রাপ্য ছিল যাদের

সময়ের অবিচারে দুষ্টরা যেমন পেয়েছে নোবেল; তেমনি বাদ পড়েছেন ইতিহাসের অনেক গুণীজনও। যেমন :

মহাত্মা গান্ধী : পাঁচ বার মনোনীত হয়েছেন। ১৯৪৯ সালে হঠাত হত্যাকাণ্ডের স্বীকার হলে নোবেল কমিটির টনক নড়ে। আর তখন একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল।

নিকোলাস টেসলা : যারা প্রকৌশল কিংবা পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করছেন তারা জানেন তাঁর কথা। গোটা আধুনিক প্রাক্টিক্যাল পাওয়ার এবং ট্রান্সমিশন ইঞ্জিনিয়ারিং এর ভিত্তি তিনি করে গিয়েছেন। আক্ষরিক আর্থে তিনি রেডিওর আবিষ্কারক।

লিও টলস্তয় : ওয়ার এন্ড পিস খ্যাত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক এবং সম্ভবত আজ পর্যন্ত জন্ম নেওয়া শ্রেষ্ঠ ঔপন্যাসিক।

মার্ক টোয়াইন : আধুনিক আমেরিকান উপন্যাসের পুরোধা; যেমন বঙ্কিম চন্দ্র বাংলা উপন্যাসের। বিশ্বরে অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। শিক্ষিত মানুষ খুব কমই আছেন যারা তার বিখ্যাত শিশুতোষ হাকালব্যারী ফিন কিংবা টমসয়ার পডড়েননি।

ডিমিত্রি মেনদেলেভ : মেন্ডেলেফ পিরিয়ডিক টেবিলকে এমনভাবে সংশোধন করেছেন যেন যেকোনো অনাবিস্কৃত মৌল পদার্থের মৌলিক বৈশিষ্ট্যর ধারনা পাওয়া যায়।

আয়ালবার্ট স্কার্টজ : গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিধ্বংসী বিশেষত টিউবারকোলসিস রোগের প্রতিষেধক আবিষ্কারক। এর আগের আবিষ্কৃত পেনিসিলিন শুধু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ছিল।

লইস মেইটনার : নিউক্লিয়ার ফিসনে গবেষক, যিনি বলেছিলেন- নিউক্লিয়ার ফিসনের সময় হারানো ভর শক্তিতে রূপান্তরিত হয়।

গিলবার্ট লুইস : কভেলন্ট বন্ড সহ আরো অনেক কিছুর আবিষ্কারক। একাধিকবার মনোনীত হয়েও পুরস্কার পাননি।

ডগ্লাস প্যাশার : একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন আবিষ্কার করেছিলেন সেই আশির দশকে। তাঁর গবেষণার ভিত্তির ওপর কাজ করে তিনজন ২০০৮ সালে নোবেল পান এবং তাঁরা প্যাশনারের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন।

জুলিয়াস লিলেনফিল্ড : ১৯২৮ সালে তার পেপারের উপর ভিত্তি করেই ১৯৫৬ সালে বাই পোলার জাংশন ট্রানজিস্টার উদ্ভাবনের জন্য নোবেল দেওয়া হয়।

অস্কার হেইল : ১৯৩৬ সালেই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার আবিষ্কার করেছিলেন। তাঁর পেপারের সাহায্য এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টারের উন্নয়ন করে পরে অন্যরা নোবেল পান।

চাং ইয়াও চাও : (১৯৩০) তার গবেষণার উপর ভিত্তি করে পজিট্রন আবিষ্কারের জন্য ১৯৩৬ সালে অপর আরেকজন পুরস্কৃত হন।

হারম্যান ওয়াই কার : (১৯৫০) ব্যবহারিক এমআরআই ডিজাইন করেন; যদিও তখন এটা ততটা স্বীকৃতি পায়নি। ২০০৩ সালে এমন দুইজন পুরস্কার পান যারা তারই গবেষণার উপর ভিত্তি করেই আধুনিক এমআরআই ডিজাইন করেছিলেন।

নোবেল প্রাইজ গ্রহণ করেননি যারা

ইতিহাস তার আঁচলে সযত্নে এমন নিভৃতচারীদেরও ঠাই দিয়েছে, যারা এমন বিতর্কিত নোবেল গ্রহণ তো করেননি; বরং ফিরিয়ে দিয়েছেন। তারা হলেন :

জন প্ল সাত্রে : ১৯৬৪ সালে সাহিত্য পুরষ্কার।

লি ডাক থো : ১৯৭৩ সালে শান্তিতে পেয়েছিলেন। তবে তিনি যুক্তি দেখিয়েছিলেন তাঁর দেশ ভিয়েতনামে শান্তি আসেনি তাই তিনি পুরষ্কার নিতে অপারগতা দেখিয়েছিলেন।

জাঁ পল সার্ত্রে : ফরাসি লেখক জাঁ পল সার্ত্রে নোবেল পুরস্কার পান ১৯৬৪ সালে, কিন্তু সে পুরস্কার তিনি গ্রহণ করেননি। তিনি জানান, প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কারের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই।

লি দো থো : ১৯৭৩ সালে শান্তিতে অবদান রাখার জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। অথচ তার নিজ দেশেই তখন শান্তি বিরাজ করছিল না। তাই তিনি নোবেল নেওয়ার কোনো অর্থ খুঁজে পাননি বলে পুরস্কার প্রত্যাখ্যান করেন।

গেরহার্ড ডোমাখ : সালফা শ্রেণিভুক্ত ওষুধ আবিষ্কারের জন্য গেরহার্ড ডোমাখকে ১৯৩৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু জার্মান একনায়ক হিটলার তাকে পুরস্কার গ্রহণ থেকে বিরত রাখেন। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিটলার শাসনের অবসানের পর নোবেল কমিটি ডোমাখের হাতে পুরস্কার তুলে দিতে সক্ষম হয়।

এডলফ ফ্রেডরিক জোহান বাটেনান্ড : ১৯৩৮ সালের মতোই পরবর্তী বছর ১৯৩৯ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এই জার্মান বিজ্ঞানীকে। তিনি গেরহার্ডের ভাগ্যই বরণ করেছিলেন।

রিচার্ড কান : ১৯৩৮ সালে রসায়নশাস্ত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার অর্জন করেন। তিনিও একই কারণে বঞ্চিত হন।

এভাবে শত শত উদাহরণ রয়েছে নোবেল পুরস্কার নিয়ে রাজনৈতিক ও বিবিধ মাত্রিক বিতর্কের। আজো তা অব্যাহত। এ প্রেক্ষাপটে ক্রমেই বিবেকবান মানুষের পক্ষে জোরালো দাবি উঠেছে স্বাধীন নোবেল কমিটি গঠন ও কমিটির আন্তর্জাতিকায়নের। কিন্তু এতে কি এ বিতর্কের অবসান ঘটবে? বাস্তব অভিজ্ঞতা তেমনটি নির্দেশ করে না। তবে বিতর্কের মাত্রা যথাসম্ভব কমিয়ে আনা সম্ভব নোবেল কমিটির আন্তরিক ও নিরপেক্ষ বিচার বিবেচনায়ই। নোবেল কমিটির আন্তর্জাতিকতায় বিপদ আরো বাড়াবে। কারণ তখন নোবেল কমিটি পরাশক্তির ক্রীড়নকে পরিণত হবে। যেমনটি আজ হয়ে আছে আন্তর্জাতিক সংস্থা : বিশ্বব্যাঙ্ক, আইএমএফ, জাতিসঙ্ঘ ও এর অঙ্গসংগঠনগুলো। আগে থেকেই নোবেল কমিটির আন্তর্জাতিকায়নের বিপদ থেকে সতর্ক থাকতে হবে বৈ কি।

সম্পূরকÑ

অর্থনীতির পুরস্কারের সবচাইতে বড় অভিযোগ হল এক্ষেত্রে শুধু পশ্চিমা পুঁজিবাদী অর্থনীতিতে গবেষণার জন্য তা দেয়া হয়। নোবেল নিয়ে সবচাইতে বিতর্ক শান্তি এবং সাহিত্যে পুরস্কার নিয়ে। শান্তি পুরস্কার আক্ষরিক অর্থেই পশ্চিমাদের “খুশি এবং সান্ত্বনা” পুরস্কারে রূপান্তরিত হয়েছে। সাহিত্য পুরস্কার শুরুতেই তার সর্বোচ্চ গ্রহণযোগ্যতা হারিয়েছে। অনেক অনেক বিখ্যাত সাহিত্যিক এই নোবেল শান্তি পুরস্কার পাননি। আবার এমন অনেক লেখক পেয়েছেন যার কারণ অনেক সাহিত্যিক সমালোচকরা খুঁজে পাননা। শরীর বিদ্যা এবং চিকিৎসা শাস্ত্রে অনেক সময় প্রি ম্যাচিউড পুরস্কার দেওয়া হয়েছে এবং ডিসার্ভিং ব্যক্তি পুরস্কার পাননি । পদার্থ বিজ্ঞান এবং রসায়ন শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারে পুরস্কার দেওয়া হয়নি এবং এখানেও অনেক ডিসার্ভিং ব্যক্তি পুরস্কার পাননি। সবচাইতে বড় অভিযোগ এখানে সিংহভাগ পুরস্কার আবিষ্কারের (ডিসকভারি) জন্য দেওয়া হয়; খুব কম ক্ষেত্রেই উদ্ভাবনের (ইনভেনশন) জন্য পুরস্কার দেওয়া হয়েছে। তবে যুগ যুগ ধরেই শ্র্রোতের বিপরীতেও থেকেছে মানুষ। আর তাই তো দেখা মিলল নোবেল প্রত্যাখ্যানকারী কয়েকজনের। নোবেলের মতো পুরস্কারও তারা প্রত্যাখ্যান করেছেন।

লেখক : নূরুল করীম আকরাম

গ্রিসের অর্থনৈতিক সংকট ও ইইউর ভবিষ্যত
ইতিহাসের অভিধায় ধ্রæপদী সভ্যতা ও সংস্কৃতির দেশ গ্রিস। জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য ও দর্শন শাস্ত্র গড়ে ওঠার পটভূমি অনেকটাই আবর্তিত হয়েছিল দেশটিকে ঘিরে। বিশ্বের প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ভাবতে গেলে প্রাচীন গ্রিসের নগরাষ্ট এথেসের কথা বলতে হয়। পাশাপাশি বিশ্ব অর্থনীতির নানা গুরুত্বপূর্ন সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত ও রীতি-নীতি প্রতিষ্ঠার গ্রেকো-রোমান অর্থনীতিবিদদের ভূমিকা ও ইতিহাস সম্প্রতি এ গ্রিসের অর্থনীতিই এমন একটি সংকটের সম্মুখীন হয়েছে। যা ইইউ কে প্রশ্ন বিদ্ধ করে তুলছে। বিশেষত গ্রিসে কিছু দিন আগে সমাপ্ত নির্বাচনের ক্ষমতায় আসা বামপন্থী সরকারটি নানা উন্নয়নের ¯^প্ন দেখলেও প্রথম ধাপ হিসেবে ঋন সংকট কাটিয়ে উঠতে কয়েক সপ্তাহ আগে গ্রিসের জন্য আই এস এফ-এর বরাদ্দ কৃত আন্তুর্জাতিক ঋন সহায়তা তাহবিলের মেয়াদ পর্যন্ত বাড়াতে হয়েছে। তবে তারা মাত্র চার মাস সময় দিতে চেয়েছে যেটা পরিস্থিতির সঙ্গে মোটেও মানানসই বলা যাবেনা।

গ্রিসের জন্য বরাদ্দকৃত অর্থ বা ঋনে আরো কিছু নতুন সমস্যা রয়েছে, সঙ্গে যুক্ত হয়েছে অনেক নতুন শর্ত। এ শর্তগুলো মেনে ঋন পরিশোধ করা গ্রিসের জন্য যেমন কঠিন, তেমনি নতুন করে ঋন সহায়তা না মিললে দেউলিয়া হয়ে যাবে দেশটি। নতুন নির্বাচন কিংবা ক্ষমতার পালাবদলেও ঋনের বোমা ও চলমান আর্থিক সংকটের সমাধান হয়নি যে দেশগুলোয়, গ্রিস তার সর্বশেষ উদাহরন, অনেক অর্থনৈতিক বিশ্লেষক বলে থাকেন, অভিন্ন অর্থনীতির চিন্তা কাউকে উন্নতির শিখরে যেমন পৌছে দিতে পারে তেমনি কোন দেশকে দেউলিয়াত্বের শেষ সীমায় টেনে নিতেও এ অর্থ ব্যবস্থাই যথেষ্ট। ইইউর দেশগুলোর এ অর্থনৈতিক সংকট খুব বেশি দিনের নয়। ২০১১ সালের মাঝামাঝি এ সমস্যা ঘৃনীভূত হওয়ার আগে অভিন্ন ইউরোপের ধারনাটিকে কেউ অমূলক ও বাস্তবতা বির্বজিত চলার দুঃসাহস দেখাতে পারেননি।

উপরন্ত ১৯৫৭ সালের দিকে ইউরোপীয় কমিউনিটি সৃষ্টির পর ১৯৯২ ফেব্রæয়ারীতে ¯^াক্ষরিত ম্যাসটিট চুক্তি এতে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার পথ করে দেয়। বিশেষ করে ইইউ ভূক্ত দেশগুলোয় একক মুদ্রা ও একটি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবনা যুক্ত হয়েছিল। বাস্তবধর্মী এ পদক্ষেপ সবার উপকৃত হবার সুযোগ থাকায় কেউ আর ও প্রস্তাবে না করেনটি। একই ধারাবাহিকতায় ১৯৯৭ সালের মার্চে সম্পাদিত চুক্তি ইউরোপকে আরে একধাপ এগিয়ে দেয়। ১৯৯৯ সালের ১লা জানুয়ারী ইউরোপের একক মুদ্রা প্রচলন লক্ষ্য করা যায়।, আমরা জানি, ২০০৪ সালের আগে পূর্ব ইউরোপের কোন দেশ ¯^াভাবিক রীতির মাধ্যমে ইইউর সঙ্গে যুক্ত হতে পারেননি। তাদের যুক্ত হওয়ার পথে কাটা বিছিয়ে দেয় কোপেন হেগেনের বিশেস নীতি। এখানে হয় কতগুলো শর্ত, যা পূরন না করলে কারো পক্ষে ইইউর সদস্যপদ পাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে গণতান্তিক সংস্কৃতিক প্রচলন, মুক্তবাজার অর্থনীতির সমর্থন, মানাবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তাদান, মুক্ত মতামত প্রকাশের সুযোগ রাখা, জনগণের প্রতিনিধত্বশীল শাসন কাঠামো প্রনয়নের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতি জোর দেয়া হয়। উপরোক্ত শর্তপূরন করে কয়েকটি পূর্ব ইউরোপীয় দেশ ২০০৪ ও ২০০৭ সালে ইইউতে যোগ দিতে সমর্থ হয়। কিন্ত এটি রাজনৈতকি ভাবে তাদের একটি বড় বলয়ে যোগদানের সুযোগ মাত্র। অর্থনৈতিক উন্নয়নের ধারায় চোখে পড়ার মত তাদের কোন উন্নয়ন হয়নি। পক্ষান্তরে বসনিয়া হার্জেগোভিনা কিংবা ক্রোয়েশিয়ার মত দেশগুলো এখন বাইরে রয়েছে ইইউরো অঞ্চলরে, যা কোন আশার কথা বলেনা। শুরু থেকেই নানা সংকট জর্জরিত ইইউর অর্থনৈতিক সংকট এখন সব সমস্যাটাকে টপকে গিয়ে বড় বিপর্যয় হিসেবে আবির্ভূত হয়েছে।

বিশেষে করে গত বছরই যেখানে ইউরো ব্যবহারকারী অঞ্চলের প্রবৃদ্ধির অর্থ ছিল মূল্যের কোটায়। গ্রিসের অর্থনৈতিক সংকট আমাদের কি শিক্ষা দেয় গ্রিসের শক্তিশালী নেতৃত্ব টয়শ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে একধরনের চ্যালেঞ্জ ছুড়তে পেরেছিলেন। এত করে সিপরামের নেতৃত্বধীন সাইরিজা আনয়েল কোয়ালিশন সরকারের পতন হতে পারত। কিন্ত তা হয়নি। বরং শতকরা ৬১.৩১ ভাগের সমর্থন তিনি পেয়েছিলেন এই সমর্থন ট্রয়কার সঙ্গে গ্রিস সরকারের পথকে আরো প্রশান্ত করবে। এটা সত্য যে প্রধানমন্ত্রী সিপরাস অনেক শক্তিশালী। গনভোটে গ্রিক বাসী স্পষ্টতই রায় দিয়েছে। যে তারা ট্রয়কা কর্তৃক প্রস্তবিত অর্থনৈতিক পূনরুদ্ধার পাকেজ (বেইল আউট) সমর্থন করে না। এখানে ছুটি সমস্যা তৈরি হয়েছে। এক গ্রিক জনগন কৃচ্ছ্রতা কর্মসূচী পরিত্যাগ করায় সিপরাস এখন বেইল আউট প্যাকেজকে হ্যাঁ বলতে পারেব না। যদি হ্যাঁ ভোট আসতো তিনি পড়তেন অন্যদিকে ইউরো জোন নেতৃবৃন্দ বিশেষ করে জার্মানির আস্থাহীন। গ্রিস সরকারের সাতে আলোচনা করে উভয় পক্ষ নমূনা হবে বলে আশা করা যাচ্ছে।

কতগুলো পরিসংখ্যান দিলেই বোঝা যাবে সংস্কার আনতে গিয়ে গ্রিসের অর্থনীতিই কি পরিমান ধস নেমেছে। ২০১০ সালের পর ২৯ লক্ষ লোকের পেনশনের পরিমান শতকরা কমানো হয়েছে। এটা করা হয়েছিল আই, এস এফ এর পরামর্শ অনুযায়ী। গ্রিসের বর্তমানে ঋনের পরিমান দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলার যা কিনা জিডিপির ১৮০ ভাগ। অথচ কিছুদিন পূর্বে ছিল ৬০ শতাংশ। ২০০৮ সালে জিডিপির পরিমান ছিল ৩৫৪ বিলিয়ন ডলার ২০১৩ সালে এসে দাড়ায় ২৪২ বিলিয়ন ডলার। অর্থনৈতিকি সংকট ও আই এস, এফের পরামর্শ অনুযায়ী চলার প্রায় কাছাকাছি সময় থেকে গ্রিসে ১০ লাখ লোক চাকরি হারিয়েছে। এই মূহুর্তে কর্মক্ষম গ্রিকবাসির প্রতি ৪জনে একজন বেকার। সাম্প্রতিক সময়ে ২ লাখ গ্রিক নাগরিক দেশ ত্যাগ করেচে। যাদের অনেকেই ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার এবং আইটি সেক্টরে কাজ করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয় মেলবোনে প্রায় ৪ লাখ নাগরিক বসবাস করেন। এবং সেখানে এক ব্যাংকারের সাথে কথা হলে তিনি বলেন আমি এক হোটেলে কাজ করি। মাত্র ১১ মিলিয়ন জনসংখ্যার এ দেশটিতে ১০ লাখ মানুষের কোন ¯^াস্থ্য ইন্সুরেন্স নেই। যেখানে ইউরো যোনের যে কারোর গড় হিসাব হচ্ছে জনসংখ্যার ১১.১১ ভাগ সেখানে গ্রিসে এই সংখ্যা দাড়িয়েছে ২৫.৬ ভাগ। অথচ ২০১২ সালের জুলাই মাসে ইউরো কাগজি ও ধাতব মুদ্রা চালু হওয়ার পর। গত নয় বছরে কোন সমস্যা না হলে ও ২০১৩ -২০১৪ সালে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে। এর মধ্যে গ্রিস ও ইতালি অর্থনৈতিক সংকটে পড়ে। দেশগুলো ঋন রোধ করতে না পেরে অনেকটা দেউলিয়া হয়ে পড়ে। এরই মধ্যে গ্রিস ও ইতালির অর্থনৈতিক পরিস্থিতি চরমে উঠে কিন্তু গ্রিসের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে সরকারের পতন, বিচারপতি পাপাদেমাসের নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন সরকার, কিংবা ২০১৫ নির্বাচনে বামপন্থী এলেক্রিস সিপ্রাসের নেতৃত্বে একটি সরকার গঠিত হলেও গ্রিস অর্থনৈতিকভাবে নেতৃত্বে একটি সরকার গঠিত হলেও গ্রিস অর্থনৈতিকভাবে ¯^য়ং সম্পূর্ন হতে পারেননি। একসময় যুক্তি তুলে। বিট্রেন ও ডেনমার্ক ইউরো জোনে যোগ দিতে চায়নি। কিন্তু সেই যুক্তি তখন সত্য বলে প্রমানিত হল। ফলে প্রশ্ন উঠেছে ইউরোপের ভবিষ্যত নিয়ে। ঋন সংকট জর্জরিত ইউরোপে আবার ও সংস্কার আশক্সখা বাড়ছে ২০১৩-১৪ সমসমীক্ষায় ইউরো জোনে প্রকৃতি হয়েছিল। প্রতিবেদনে গ্রিসের সংসদের অধিকাংশ সদস্য ৫ জন গনভোটের না ভোটের পক্ষে মতামত দিয়েছে। শোনা যায় গ্রিস তার পুরোনো ‘‘ ড্রাকমা’’ পুনরায় চালূ করার প্রস্তুতি গ্রহন করেছে। পরিশেষে বলা যায় গ্রিস যদি ইউরোপীয় জোন থেকে বেড়িয়ে যায় এর একটা মারাত্মক প্রতিক্রিয়া সারা প্রথিবীর অর্থনীতিতেই পড়বে। এর মধ্যে বিশ্বের প্রতিটি স্টকএ·চেঞ্জা তেকে ৩৫ মিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে। মুদ্রা হিসেবে ডলারের মান ও কাছে বলা হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে ২০১৬ সালে এশিয়ার প্রবৃদ্ধি ০.৩ কমে যাবে। গত ২০০৮ সালেই গ্রিসে অর্থনৈতিক সংকট চলছিল। গ্রিসের বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্ব, বেড়ে চলছে আনুষঙ্গিক অন্যান্য ব্যায়। গ্রিসের সংকট সমাধানের জন্য ক্রমাগত চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক দপ্তর।

গ্রিসের অর্থনৈতিক সংকট

গ্রিসের অর্থনৈতিক সংকট শুধুমাত্র গ্রিসের ভবিষ্যতকেই একটি অনিশ্চয়তার মাঝে ঠেলে দিয়েছে তা নয়। বরং বিশ্বের অথনৈতিক ব্যবস্থার উপর এটা একটা বড় আঘাত। গত ৩০জুন ছিল গ্রিসের আই. এম এফের কাছ থেকে নেওয়া ১০০ কোটি ৭০ লাখ ডলার ঋন পরিশোধ করার সর্বশেষ তারিখ। নিদিষ্ট সময়ের মধ্যে ঋন পরিশোধ করতে না পারায় গ্রিস কার্যত এখন একটি ঋন খেলাপি রাষ্ট্রে পরিণত হল। ৫ জুলাই গ্রিস সরকার সে দেশে একটি গন ভোটের আয়োজন করেছে। অর্থনীতি রক্ষায় (বেল আউট) এই গণভোট গ্রিসের সিপ্রাস সরকার গণভোটে ঋন দাতাদের অতিরিক্ত বাজেট প্রস্তাবের বিরোধীতা করেছেন। এবং গন ভোটে না সূচক ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহŸান জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চাচ্ছেন জনগণ সেখানে হ্যাঁ সূচক ভোট দিক। না সূচক ভোট জয়যুক্ত হলে গ্রিস ইউরো জোন (১৯ দেশ) থেকে বেরিয়ে যাবে এবং তাদের নিজ¯^ মুদ্রা ড্রাকমা পুনঃ প্রবর্তন করবে। এর মধ্য দিয়ে আগামীতে গ্রিস ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ঋন ছিল ইউরোপ বাসীর। এক ইউরোপের ধারনা কল্পনাই থেকে যেতে পারে। ২০১১ সালের মাঝামাঝি সময়ে অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আগ পর্যন্ত ছিলনা। বরং ১৯৫৭ সালে ইউরোপিয়ান কমিউনিটি সৃষ্টির পর ১৯৯২ সালের ফেব্রæয়ারীতে ¯^াক্ষরিত ম্যাসট্রিট চুক্তি ছিল অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে একটি বড় ধরনের পদক্ষেপ। ম্যাসট্রিট চুক্তিতে একটি একক মুদ্রা ও একটি ইউরোপীয় ব্যাংক প্রতিষ্টার সিদ্ধান্ত হয়েছিল। এরপর ১৯৯৭ সালের মার্চ মাসে সেভেন চুক্তি ও ১৯৯৯ সালে ১ জানুয়ারী ইউরোপের একক মুদ্রা ইউরো চালুর সিদ্বান্তের মধ্য দিয়ে অভিন্ন এক ইউরোপের দিকে যাত্রা শুরু করেছিল। ইউরোপ বলা ভাল ১৯৯৩ সালে ১লা নভে¤^র ইউরোপীয় কমিউনিটি ইইউ নাম ধারন করে। পূর্বে সমাজ তন্ত্রের পতনের পর ২০০৪ ও ২০০৭ সালে পূর্ব ইউরোপের বেশ কটি দেশ ইইউতে যোগ দিয়েছে। ইইউর সদস্য সংখ্যা এখন ২৮/১৯৯৯ সালে ১৫ টি দেশে ইউরো চালু ছিল এখন চালু রয়েছে ১৭ টি দেশ। ইউরো চালু হওয়ার সময়ই ইউরো নিয়ে প্রশ্ন ছিল।

বর্তমান অর্থনৈতিক অবস্থা

গ্রিসের বর্তমান ঋন ৩২০ বিলিয়ন ইউরো, নির্ধারিত সময় ৩০ জুনের মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের তালিকাভূক্ত হয়ে গেছে দেশটি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ইসিবি নতুন করে আর জরুরী তহবিল সরবরাহ করবে না বলে জানিয়ে গিয়েছে। গ্রিস ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে ২০ শতাংশ পর্যন্ত বেতন-ভাতা কমিয়ে দেওয়া হয়। খরচ কমানোর প্রভাবে আশাঙ্কাজনক হারে উৎপাদন কমে যায়। ফলে তৎক্ষনিক সমাধান হিসেবে কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় দেশটির সরকার। হাজার হাজার মানুষ বেকার হতে শুরু করে। একদিকে চাকরিতে ঢোকার উপযোগী বেকার তরুন সমাজ, অন্যদিকে ছাটাইয়ের শিকার হযে না বেকার। বর্তমানে গ্রিসে বেকারত্বেও হার ২৬.৫ শতাংশ। এই পুল সংখ্যক কমৃক্ষম মানুষ বেকারত্বের শিকার হওয়ার ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতি ও রাজনীত। দেশটির লোকসংখ্যার ৩৩ শতাংশ জাতীয় ¯^াস্থ্য বীমার বাইরে ৩২ শতাংশ দারিদ্র সীমার নিচে। জিডিপি ২৫০ বিলিয়ন ডলারের থেকে ছয় বছরে কাছে বিলিয়ন ডলারের দাঁড়িয়াছে। বর্তমানে দেশটির জাতীয় তার জিডিপির ১৭৭ শতাংশ ইউরো ইউনিয়নের নিয়ম অনুযায়ী, কোন দেশের বাজেট ঘাটতির মাত্রা কোন অবস্থাতেই ৩ শতাংশের বেশি হতে পারবে না। গ্রিসের বর্তমান বাজেট ঘাটতির পরিমান মোট জাতীয় উৎপাদনের ১২.৭ শতাংশ। ৩০ জুনের মধ্যে আত্মজাতিক অর্থ তহবিলকে ঋনের ১.৮ বিলিয়ন ডলার পরিশোধ করতে বলা হয়েছিল। কিন্তু পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটি। এছাড়াও ১০ মূলাইয়ের মধ্যে সাড়ে তিন বিলিয়ন ইউরো মূল্যমানের বন্ড ও ২০ আগষ্টের মধ্যে ৩.২ বিলিয়ন ইউরো মূল্যমানের বন্ড পরিশোধ করতে হবে। আর এসব ঋন পরিশোধ তখনই সম্ভব হবে, যখন গ্রিসের প্রধান মন্ত্রী আলেক্রিস সিপরাসের সরকার আন্তর্জাতিক ঋনদাতাদের সঙ্গে অন্তত ৮.১ বিলিয়ন ডলারের নতুন বেল আউট ধসে পড়া অর্থনীতিকে পুনরুজ্জীবীত করতে ঝুকিপূর্ন বিনিয়োগ চুক্তি ¯^াক্ষর করবেন। বর্তমান দেউলিয়া হয়ে পড়েছে বেশ কিছু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারী সংস্থা। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) অতিরিক্ত জরুরী তহবিল বৃদ্ধি করতে না চাওয়ায় গ্রিসের সব ব্যাংক এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। এর আগে ব্রাকেলসে ইউরো জোনের ১৯ টি দেশের অর্থমন্ত্রীর লাগাতার একপক্ষ কাল আলোচনায় গ্রিসের সংকট মেটেনি।

সংকটের কারণ ঃ

বিশ্লেষকদের মতে, গ্রিসের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য ইউরো জোন ভূক্ত দেশগুলোর অভিন্ন মুদ্রা ইউরোপীয় ১৯১৯ সলের ১ জানুয়ারী চালু হয় এই মুদ্রা। এর আগে ঋন দাতারা গ্রিসকে মধ্য আয়ের দেশ হিসেবে দেখতে। ফলে এখানে অতিরিক্ত অর্থলগ্নিকে তারা ঝুঁকি পূর্ন মনে করত। কিন্তু ইউরো জোনের ভূক্ত হওয়ার পর ঋন দাতারা গ্রিসকে আর বিনিয়োগ জন্য ঝুঁকিপূর্ন বলে মনে করেনি। তারা বিপুল পরিমান অর্থ ঋন দিতে শুরু করে। সে সময় ঋন দাতারা দেশটিকে মধ্য আয়ের দারিদ্র দেশ হিসেবে বিবেচনা করিনি। ফলে তারা জামানিকে ক্ষুদে ঋন দিয়েছে। সেই হারে গ্রিস কেও ঋন থাকে। আর ঋন পেতে হলে গ্রিসের সামনে ঐহারে মেনে নেওয়া ছাড়া উপাও ছিলনা। কারন একটাই তার মুদ্রা ও তখন ইউরো। উচ্চ সুদে ঋন নেওয়ায় ইউরো জোন ভূক্ত হওয়ায় শ্রম বাজারে মজুরীর পরিমান বাড়াতে হয়। ফলে খুব দ্রুতই বানিজ্য ঘাটতি দেখা দেয়। ১৯৯৯ সালের বানিজ্য ঘাটতি যেখানে দেশটির জিডিপির ৫ শতাংশের ও কম ছিল ২০০৮-০৯ অর্থ বছরে এস তা বেড়ে ১৫ শতাংশে দাড়িয়েছিল। দেশটির অর্থনীতিতে অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের অসততা সরকারের ঋনের বোঝা আরো বাড়িয়ে দেয়। গ্রিসের অর্থনৈতিক সংকটের আরেকটি কারনে পেনশন ব্যবস্থা। ২০১২ সালের ইউরোষ্ট্যট তথ্য অনুযায়ী, দেশটির জিডিপির সাড়ে ১৭ শতাংশ খরচ হয় পেনশন খাতে। অথচ ইতালি, ফ্রান্স ও অষ্টিয়ার মতে দেশগুলোতে এ খরচ ১৫ শতাংশের বেশি নয়। এই বিপুল পরিমান অতিরিক্তি অর্থ ব্যয় ও দেশটিকে ধসের মুখে ঠেলে দিয়েছে। হয়ত ২০০৪ সালের অলিম্পিক অর্থ খরচ হয়েছে কিন্ত তা উঠে আসে নি। সাথে সরকারী খাতে খরচ বেশি এবং রাজ¯^ ভান্ডার আয়কর না নিয়ে তাদের রাষ্ট্রীয় কোষাগার শুন্য হয়ে যায়। কিন্ত তাদের কোন প্রস্তুতি ছিলনা মনের সুখে ব্যয় করে গেছে তারা। তারা ভেবেছিল ইইউ তাদের সাহায্যে করবে। তাদের মুদ্রাস্ফীতির মাত্রা দেওয়া হয়েছি। শতকরা ত% কিন্তু তাদের মুদ্রাস্ফীতির দাড়িয়েছে ১২% এক্ষেত্রে ও গ্রিস ব্রাসেলসকে ফাঁকি দেয়। ধোকাবাজি করে রাষ্ট্রীয় বুক কিপিং বা হিসাব রক্ষন প্রনালি ঠিকঠাক আছে দেখিয়ে গ্রিস বেশ ভালো ভাবেই চালিয়ে যাচ্ছিল। গ্রিসের প্রধান মন্ত্রী সিপরাম জাতির উদ্দেশ্য ভাসনে চলেছিল জনগনকে না ভোট দেওয়ার আহŸান জানিয়ে চলেছিলেন। গণভোটে হ্যা জিতলে তিনি পদত্যাগ করবেন। গ্রিসে ৫ জুলাইয়ের গণভোটে না ভোট জয়ী হয়েছে। না ভোট পড়েছে ৬১.৩ শতাংশ। বিপরীতে হ্যাঁ ভোট পড়েছে ৩৮.৭ শতাংশ না ভোট এর মানে আলোচনা সব পথ শেষ অপর দিকে ইউরোপীয় নেতারা এই ফলাফলে হতাশা ব্যাক্ত করেছেন। জার্মানি ও ফ্রান্স একটি দুই স্তর বিশিষ্ট ইইউ চেয়ে বসে এরই মধ্যে। সাবেক ফরাসি নেতা নিকোলাই সার কোজি মুক্তমতে এ বিভক্তির কথা বলতে কোনো দ্বিধাদ্ব›েদ্ব ভুগেননি। এদিকে জার্মাানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা সার্কেল ও চাইছেন এমনি একটি রদবদল, যা ইইউর ভবিষ্যতকে বিপন্ন না করে। ইইউ ছোট অর্থনীতির দেশ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তার থেকে উত্তরেনে আগে মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা এজন্য একক মুদ্রা প্রচলিত হলেও তার সঙ্গে ক্রয়ক্ষমতা, বিনিয়োগ, অর্থনীতির আশার পিপিপি তথা পার্চেজিং পাওয়ার প্যারিটি এবং আনুসঙ্গিকতাকে গুরুত্বের সঙ্গে বিচার করার বেশ জোরে শোরেই বলা হচ্ছে এখন।

২০০৮ সালে ছিল মাত্র ৭.৮ ভাগ। গত ৫ বছরে আই এম এফের পরামর্শ অনুযায়ী অর্থনীতিতে কচ্ছ সাধন করে আসছে। বর্তমানে বেতন কামানো হয়ে শতকরা ২০% ভাগ। সরকারী সেক্টরে বেতন বৃদ্ধি ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী স্নিপরাম চেয়েছিলেন ন্যুনতম বেতন ৭৫০ ইউরোতে (৮৩৫ ডলার) উন্নীত করতে কিন্তু আই এম এফ তা দেয়নি। গ্রিসে শতকরা ২০ শতাংশ মানুষ ৬৫ বছরের উপরে এই বুড়ো মানুষ গুলোর পেনশন কমানো হয়েছে শতকরা ৪৮ ভাগ। এত করে মানুষের জীবন যাত্রার মান উন্নতি করা যায়নি। প্রথিবীবাসী লক্ষ করেছে গ্রিসে গ্রহহীন মানুষের সংখ্যা শতকরা ২৫ ভাগ। চিন্তা করার বিষয় গ্রিসের মত একটি উন্নত দেশে শতকরা ২৫ ভাগ মানুষের থাকার কোন জায়গা নেই। গ্রিসের পরিস্থিতি কে অনেকেই ২০০০১ সালের আর্জেন্টিনার সাথে তুলনা করছেন। ঋন পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়ে গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে ঋন দাতা আবার ঋন দিয়েছিল। আজকে গ্রিসের পরিস্থিতি জি¤^াবুয় ও সোমলিয়ার সাতে তুলনা করা হচ্ছে। এই দেশ দুটিও ঋন পরিশোধ করতে না পেরে দেউলিয়া হয়েছিল। মূলত বিশ্ব ব্যাংক কড়া শর্তে দিয়ে থাকে এবং সেটা এক ধরনের সুপারিশ মালা এ কারনে অনেক রাষ্ট্র ঋন পরিশোধ করতে ব্যর্থ হয়ে পড়ে। বর্তমানে ইইউর ঐক্য নিয়ে যে সন্দেহ চিল তা আর ও বাড়বে। এর মধ্যে ইইউর দেশগুলোকে দুস্তর বিভক্ত করার প্রস্তাব উঠেছে। জার্মাানি ও ফ্রান্স দুস্তর বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়ন চাচ্ছে। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সার কোজি স্পষ্ট ভাবেই এ বিভক্তির কথা বলেছে। জার্মানির চ্যান্সেলর সেরকেল চাচ্ছেন একটা পরিবর্তন। তিনি বলেছেন নয়া ইউরোপ গঠনের কথা। যদিও এই বিভক্তির বিরোধীতা করেছেন ইইউর সাবেক চেয়ারম্যান জোসেফ ম্যানুয়েল বারেসো। কিন্তু এখন ইউরোপ ভাগ হবে কি না এ বলা দূরহ ব্যাপার। তবে একটি পরিবর্তন যে আসন্ন তা বর্তমান গ্রিসের অবস্থা দেখা যাচ্ছে। কেননা ইইউ ছোট অর্থনৈতিক দেশ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এটাই ইইউর ব্যর্থতা ত্ াব্রিটিশ প্রধান মন্ত্রী ক্যামেরন স্পষ্টই বলেছেন। আমরা যদি এসব সমস্যা নিয়ে উদ্যেগ নিতেনা পারি, তাহলে ইউরোপের পতন হবে এবং ব্রিটিশরাও পতনের দিকে যেতে থাকবে। অতীতে ইইউ সর্ম্পকে এত ভয়ঙ্কর কথা কেউ বলেননি। সামনের দিনগুলো অত্যন্ত কঠিন সময় ইইউর জন্য । অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে কাটিয়ে উঠতে না পারলে আমরা আগামী এক দশকের মদ্যে এক ভিন্ন ইউরোপের চেহারা দেখতে পারবো। এবং বর্তমানে গ্রিসের সরকার মনে করছেন প্রায় ৫৩ বিলিয়ন ইউরো হয়তো গ্রিসকে ঋন নিতে হতে পারে তাহলে তারা মাথা উচ্চু করে সাধারন ভাবে দাড়াতে পাড়বে।

লেখক : মুহাম্মাদ হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

হুদায়বিয়ার সন্ধি ও বর্তমান জোট পর্যালোচনা
ইসলাম এক কালজয়ী ও বিশ্বজনীন জীবনব্যবস্থা। আর এ জীবনব্যবস্থার প্রবর্তক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সা.। তিনি মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার জন্য মহিমাšি^ত অবিসংবাদিত নেতা ও প্রাজ্ঞ পথ প্রদর্শক। মানবতার সংকট সমাধানে তাঁর চিন্তা-চেতনা অভাবনীয়। সংঘাত এড়াতে তার দ¶তা-বিচ¶ণতা অকল্পনীয়। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রিয় জীবনসহ সর্ব¶েত্রে তিনি সফল। পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় যেমন তার রয়েছে উদারতা, দয়াদ্রতা ও মহানুভবতা। তেমনি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রয়েছে তার অসাধারণ পান্ডিত্য, কঠোর সমর নীতি, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক দূরদর্শিতা।

হুদায়বিয়ার সন্ধি রাসূলুল্লাহ সা. এর চরম রাজনৈতিক দূরদর্শিতার ¯^-চিত্র। আপাত দৃষ্টিতে ¯^-বিরোধী মনে হলেও মূলত এর মাধ্যমেই বহুবিদ কল্যাণের পথ উম্মোচিত হয়েছিলো। আল্লাহ তাআলা কুরআনে কারীমে এ সন্ধিকে মুসলমানদের জন্য সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন। “নিশ্চয়ই আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি” (সূরা ফাতাহ-১)

হুদায়বিয়ার সন্ধি দীন ইসলাম চুড়ান্ত বিজয়ের ধারপ্রান্তে পৌঁছার মূল ভিত্তিপ্রস্তর। একটি ¯^াধীন রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সন্ধি বা শান্তি চুক্তি। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দেশে দল কেন্দ্রীক বিভিন্ন জোট-মহাজোট হচ্ছে। আর এটাকে হুদায়বিয়া সন্ধির সাথে তুলনা করে ইসলামের লেবেলও কেউ কেউ লাগাচ্ছে। কুফুরী শক্তির সাথে আঁতাত করা ও কুফরের নেতৃত্ব ঐক্যবদ্ধ হওয়াকে রাসূল সা. এর কর্ম আখ্যা দিয়ে ইসলামকে হেয় প্রতিপন্ন করছে। তাই বিষয়টি নিয়ে তুলনা মূলক বিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে কারণে ব¶মাণ নিবন্ধে বিশ্লেষণধর্মী আলোচনা পেশ করা হলো।

হুদায়বিয়া সন্ধির প্রে¶াপট ঃ

ষষ্ঠ হিজরী মেতাবেক ৬২৮ খ্রিস্টাব্দ। হুজুর সা. মনস্থ করলেন উমরা পালন করবেন। এ ল¶্যে চৌদ্দশত সাহাবী সাথে নিয়ে রওয়ানা করলেন মক্কা অভিমুখে। মক্কার কাছাকাছি প্রায় ‘উসফান’ নামক স্থানে পৌঁছার পর রাসূল সা. অবগত হলেন, কুরাইশরা যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছে। এবং বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ ও আবু জাহেল তনয় ইকরামা এর নেতৃত্বে দুইশত অশ্বারোহীর একটি দল প্রেরণ করেছে মুসলমানদের মক্কাগমন রোধ করতে। হুজুর সা. মহৎ উদ্দেশ্য ব¶ে ধারণ করেই মক্কা অভিমুখে রওয়ানা করেছেন। যুদ্ধে লিপ্ত হওয়া বা সংঘাতে যাওয়া সমিচিন মনে করেন নি। তাই সংঘাত এড়াতে এবং উদ্দেশ্য সাধন করতে কৌশল মূলক সরল পথ চেড়ে দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে হুদায়বিয়া উপত্যকার দিকে এগুতে থাকেন। ‘সানিয়াতুল মুরার’ নামক স্থানে এলে উট কুদরতি নির্দেশে লুটে পড়ে। নবীজী সা. সেখানে যাত্রা বিরতির নির্দেশ দেন। কুরাইশদের নিকট উসমান রা. গ্রহণযোগ্য ও সত্যবাদী ব্যক্তিত্ব ছিলেন। তাই তাকে উদ্দেশ্যের কথা জানাতে কুরাইশদের নিকট পাঠালেন। কুরাইশরা নিশ্চিত হলো যুদ্ধ নয়, উমরা করতেই মুসলমানরা এসেছে। কিন্তু নেহায়াৎ দাম্ভিকতার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে কাবার যিয়ারত হতে মুসলমানদের বঞ্চিত করবে। এদিকে উসমান রা. আসতে বিল¤ি^ত হওয়ায় মুসলমানদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করতে থাকে। পর¶ণে জনরব ওঠে উসমানকে শহীদ করা হয়েছে। এ দুঃসংবাদে রাসূল সা. খুবই মর্মাহত হলেন। এবং উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের দৃঢ় সংকলপ করলেন। বাবলা বৃ¶ের নিচে সমাবেত সাহাবীরা নবীজীর হাতে প্রতিশোধের বাইআত গ্রহণ করলেন। সেটিই ঐতিহাসিক ‘বাইআতে রিদওয়ান’। সহায় স¤^লহীন, নিরস্ত্র সাহাবীরা স্রেফ খোদায়ী শক্তির ভরসা করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এ সংবাদ মূহুর্তে পৌঁছে যায় কুরাইশদের কাছে। তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তা ছাড়া তখন ছিলো যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ মাস। তাই যুদ্ধের অবতারণা হোক তারাও চায়না। তাই তারা উসমানকে ফেরত পাঠালো এবং ভাবলো মুহাম্মদকে কুপোকাৎ করার এটাই মহা সুজোগ। সে ল¶্যে সন্ধি প্রস্তাব দিয়ে পাঠালেন, সুহাইল ইবনে আমরকে। উভয় প¶ের তর্ক-বিতর্কের পর অবশেষে সন্ধির উপর মতৈক্য প্রতিষ্ঠা হলো। সেখানেই লিপিবদ্ধ হয় একটি চুক্তিনামা। যা ইতিহাসে ‘হুদায়বিয়া সন্ধি’ নামে খ্যাত।

হুদায়বিয়া সন্ধির ধারা সমূহ ঃ

সুদীর্ঘ আলোচনান্তে মুসলমান ও মক্কার কুরাইশদের মাঝে সা¶রিত সন্ধির ধারা সমূহ-

১. এ বছর মুসলমানগণ উমরা না করেই মদিনায় ফিরে যাবেন।

২. পরবর্তি বছর তারা মাত্র তিন দিনের জন্য মক্কায় অবস্থান করে উমরা পালন করতে পারবেন।

৩. সে সময় আত্মর¶ার জন্য কেবল একটি কোষাবদ্ধ তরবারী সাথে আনতে পারবেন।

৪. কোন মুসলমান সেচ্চায় মদীনা হতে মক্কায় চলে এলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না বা মুসলমানদের প¶ থেকে বাধা দেয়া যাবে না।

৫. প¶ান্তরে মক্কার কোন লোক মদীনায় আশ্রয় প্রার্থনা করলে মদীনার মুসলমানগণ তাকে আশ্রয় দিতে পারবে না। তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে।

৬. আরবের অন্য গোত্রগুলো সুবিধা মত যেকোন প¶ের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারবে।

৭. এ সন্ধি দশ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

৮. সন্ধির শর্তাবলী উভয়প¶ পুরোপুরি পালন করবে বিপরিতে চুক্তি বাতিল বলে গণ্য হবে।

৯. সন্ধির মেয়াদকালে জনসাধারণের পূর্ণ নিরাপত্তা র¶িত হবে।

১০. সন্ধির মেয়াদকালে কোন প্রকার লুণ্ঠন বা আক্রমণ করা চলবে না।

১১. হজ্জের সময় জান-মালের নিরাপত্তা বিধান করতে হবে।

১২. মক্কার ব্যবসায়ীরা বিনা বাধায় সিরিয়া ও অন্যান্য দেশে বাণিজ্য করতে পারবে।

১৩. মক্কার কোন নাবালক তার অভিভাবকের অনুমতি ব্যতিত মুসলমানদের দলে যোগদান করতে পারবে না। যদি যোগদান করে তাহলে তাকে অভিবাবকের কাছে ফিরিয়ে দিতে হবে।

সন্ধির সুদূর প্রসারী ফলাফল ঃ

সন্ধির ধারাগুলো এতই বিরোধপূর্ণ ছিলো যে সেগুলো মেনে নেয়া দায়। রাসূল সা. যদি সেদিন ব্যক্তি বা দলীয় ¯^ার্থের কথা চিন্তা করতেন তাহলে হয়তো ঐতিহাসিক হুদায়বিয়া সন্ধি মতানৈক্যের আবর্তেই সমাধী হয়ে যেত। কিন্তু রাসূল সা. নিরেট দীনি ¯^ার্থ ও জাতীয় ¯^ার্থের কথা মাথায় রেখে শান্তি পূর্ণভাবে তাদের বৈষম্যচুক্তি মেনে নেন। কিন্তু উৎসুক সাহাবীদের মাঝে হৈ চৈ পড়ে যায়। হায়! রাসূল সা. একি করছেন? নিজেদের পায়ে কুড়াল চালিয়ে সন্ধির কি প্রয়োজন? ইসলাম কি মতবাদ হিসেবে এতই ঠুনকো? এতই পরনির্ভর যে বাতিলের সাথে চুক্তি করে চলতে হবে? বড় বড় সাহাবীরা পর্যন্ত বিভ্রান্তির কুয়াশাচ্ছন্য পথে ঘুর্ণিপাক খাচ্ছিলেন। উমর রা. তো রাগে-¶োভে কেঁদেই ফেলেছেন। উসমান রা. এর অবস্থা এমন ছিলো যে, প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতে পারি তবুও রাসূলুল্লাহর নাম নিজ হস্তে কেটে দিতে পারি না। এ নাযেহাল পরিস্থিতিতে রাসূল সা. সন্ধিচুক্তি সা¶রিত করলেন এবং চরম রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ রাখলেন। যার সুদূর প্রসারী ফলাফল শুধু মক্কা বিজয় নয় বরং সমগ্র পৃথিবীতে ইসলাম সর্বোত্তম আদর্শ হিসেবে ছড়িয়ে পড়ার মূল শক্তির ভিত্তিপ্রস্তর সে দিনই তৈরী হয়ে ছিলো। নিম্নের আলোচনায় আমরা একটু সূ² দৃষ্টিতে তাকালেই বুঝতে পারবো, কিভাবে মৌল শক্তি অর্জন হলো? সন্ধিতে মুসলমানরা পরাজিত হলো? না; রাসূল সা. এর রাজনৈতিক দূরদর্শিতার মারপ্যাচে কাফেররা ফাঁদে পড়লো-

১. “সে বছর মুসলমানরা হজ্জ করা ব্যতিতই মদীনা ফিরে যেতে হলো”

এটা কি মুসলমানদের পরাজয়? মুসলমানরা তো পরের বছর থেকেই হজ্জ করতে পারবে। এ বছরতো আল্লাহর প¶ থেকে হজ্জ করা ফরজও ছিলো না। তাছাড়া হজ্জ করার অনুমতিতো এমনিতেই ছিলো না কমপ¶ে পরের বছর হতে ¯^াধীনভাবে হজ্জ করার দ্বারাতো উম্মোচিত হলো। সুতরাং রাসূল সা. এর প্রকৃত উদ্দেশ্য ছিলো হজ্জের নামে এসে তাদেরকে সন্ধি চুক্তিতে আবদ্ধ করা, শুধুু হজ্জ করা নয়।

২. কুরাইশদের মিত্র গোত্র খাইবার, যা মুসলমানদের জন্য কাল ছিলো। মদীনার পার্শ্ববর্তী হওয়ায় মুসলমানদের সকল কার্যক্রমের খবরাখবর কুরাইশদের নিকট পৌঁছে দিতো। মজার ব্যাপার হলো, এ সন্ধি চুক্তির ফলে তারা একা হয়ে পড়ল এবং মুসলমানরা মাস খানেক পরেই খাইবার বিজয় করে ফেলল।

৩. এ চুক্তি এবং খাইবার বিজয় করার পর মুসলমানরা কোন ঝামেলা ছাড়া নির্বিঘেœ বিভিন্ন রাষ্ট্রে ইসলামের দা’ওয়াত পৌঁছানোর কাজে আত্মনিয়োগ করলো। কারণ আপাতত কারো সাথে যুদ্ধাশংকা বা যুদ্ধ প্রস্তুতির ঝামেলা নেই। ইতিহাস বলে, রোম-পারস্য ও মিশরসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের নিকট ‘ঐতিহাসিক চিঠি’ তখন থেকেই পাঠানো শুরু হয়।

৪. “কোন কুরাইশ মক্কা হতে মদীনায় গিয়ে আশ্রয় চাইলে তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে” সন্ধির এ ধারাতেও মুসলমানদের মহা কল্যাণ নিহিত ছিলো। কারণ কোন কুরাইশ মদীনায় গিয়ে ইসলামী অনুশাসনের বাস্তব প্রশান্তি অনুধাবন করে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণের সুঝোগ পেত। পরবর্তিতে তাকে ফেরত পাঠালেও সে মক্কায় এসে কুরআনের বাণি ও ইসলামের সু-শাসনের সুফল বর্ণনা করতে পারতো। মক্কাবাসীদের মাঝে ইসলামের প্রচার কার্য চালাতে পারতো । যা ইসলামের অগ্রগতির সিঁড়ি হিসেবে কাজ করেছিলো।

৫.“কোন মুসলমান সেচ্চায় মদীনা হতে মক্কায় চলে এলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না এবং মুসলমানদের প¶ থেকেও বাধা দেয়া যাবে না”। এটা মুসলমানদের জন্য কল্যাণ বৈ কি হতে পারে। কারণ কোন মুসলমানের কাজ নয় যে, সেচ্চায় সে রাসূল সা. এর সঙ্গ পরিত্যাগ করে মক্কায় থাকতে চাইবে। তার মত মুনাফিক না থাাকাই ভালো। সে চলে গেলে মুসলমানরা আপদমুক্ত হলো।

৬. হুদায়বিয়া চুক্তির পূর্বাপর সর্বাবস্থায় মুসলমানদের আচরণ ছিলো শিষ্ট, নম্র, ভদ্র ও শান্তিপূর্ণ আর অপরদিকে কুরাইশ কাফেরদের আচরণ ছিলো উচ্ছৃক্সখল ও দাম্ভিকতায় পরিপূর্ণ। তাই হুদায়বিয়া নিকটস্ত আরব উপত্যকার লোকদের সমর্থণ ক্রমাšে^য়ে মুসলমাদের প¶ে চলে যায়। যা পরবর্তিতে তাদের মনে ইসলাম গ্রহণের অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

৭. এ চুক্তির ফলে কুরাইশ কাফেররা মুসলমানদের ব্যাপারে উদাসিনতা প্রদর্শন করলো। ফলে তারা নির্জীব হয়ে গেল। এবং কুরাইশরা মুসলমানদের সাথে অবাধে বিচণের সুযোগ সৃষ্টি হলো। মুসলমানদের আচার-আচরণে তারা ক্রমেই ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকলো। যার ফল এ দাঁড়ালো যে, সে সময় এত বেশী কাফের মুসলমান হয়ে গেল যা অতীতে কখনও হয়নি।

(সূত্র-মা’রিফুল কুরআন)

হুদাবিয়ার সন্ধি ও বর্তমান জোট ঃ

কেউ কেউ বর্তমানের বিভিন্ন জোট-মহাজোটকে হুদায়বিয়ার সন্ধির সাথে তুলনা করে থাকেন। অথচ হুদায়বিয়ার সন্ধির সাথে বর্তমানের জোট-মহাজোটের রয়েছে বিস্তর ফরাক।

১. হুদায়বিয়ার সন্ধি মূলত দুটি রাষ্ট্রের (মদীনা ও মক্কার) মাঝে সম্পাদিত হয়েছিলো আর বর্তমানে হচ্ছে দুটি দলের মাঝে। তাও আবার সন্ধি নয় জোট।

২. হুদায়বিয়ার সন্ধির সম্পর্কে কুরআনে পাকে সূরা নাজিল হয়েছে এবং এটাকে ইসলাম ও মুসলমানদের সুস্পষ্ট বিজয় ঘোষণা দেয়া হয়েছে। আর বর্তমান জোট-মহাজোটের বিষয়টি এমন নয়।

৩. বাস্তবতার নিরিখে পরিল¶িত হয়েছে যে, এ সন্ধির মাধ্যমে পরবর্তিতে মুসলমানদের বিজয় পথ উম্মুক্ত হয়েছে। দাওয়তী কার্যক্রম বাধামুক্ত হয়েছে। ইসলামের আলোতে মক্কার সর্ব সাধারণকে উদ্ভাসিত করা সহজ হয়েছে। অথচ ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত জোট-মহাজোট যুগ-যুগান্তর অতিক্রম করে চলেছে কিন্তু এতে ইসলাম ও মুসলমানদের কোন উপকারতো হয়নি বরং হিতে বিপরিত হয়েছে।

৪. হুদায়বিয়ার সন্ধি হয়েছে শত্রæদের সাথে। বর্তমানে জোট-মহাজোট শত্রæকে শত্রæ মনে করে হচ্ছে না বরং মন্দের ভালো তত্ত¡ আবিস্কারের মাধ্যমে হচ্ছে।

৫. হুদায়বিয়ার সন্ধিতে ¶মতার অংশিদারিত্ব গ্রহণের কোন কিছুই ছিলো না। বর্তমানে ¶মতার অংশিদারিত্ব গ্রহণের মাধ্যমেই জোট হচ্ছে।

৬. হুদায়বিয়ার সন্ধি হয়েছে রাসূল সা. এর নেতৃত্বে এবং কর্তৃত্বও ছিলো তাঁর। সন্ধি পরবর্তি মুসলমান-কাফেরের মাঝে যে কোন বিচারকার্যে হুজুর সা. ফায়সালা দিতেন। আর বর্তমানের জোট হচ্ছে নারী নেতৃত্ব গ্রহণের মাধ্যমে। জোটভুক্ত ইসলামী নেতৃবৃন্দের কোন প্রকারের কর্তৃত্ব নেই।

৭. হুদায়বিয়ার সন্ধিতে ইসলামের কোন ফরজ বিধান লক্সঘন করা হয়নি। বর্তমান জোটে পর্দাসহ অসংখ্য ফরজ বিধান লক্সঘন করা হচ্ছে।

৮. হুদায়বিয়ার সন্ধিতে লিখিত ইসলামী বিভিন্ন দাবী-দাওয়ার ভিত্তিতে হয়েছে। আর বর্তমান জোটে ইসলামের প¶ে কোন লিখিত দাবীতো নেই বরং শুধু আসন ভাগাভাগির ভিত্তিতে হচ্ছে।

৯. হুদায়বিয়ার সন্ধিতে লেখা ছিলো, চুক্তির কোন ধারা লক্সঘন করলে সন্ধি ভেঙ্গে যাবে। বাস্তবে সে কারণে সন্ধি ভেঙ্গেও গিয়েছিলো। কিন্ত বর্তমান জোটে এ জাতীয় চুক্তি নেই। যদ্দরুন ¶মতাসীন দল ইসলাম বিরোধী যত এজেন্ডাই বাস্তবায়ন করছে শরীক ইসলামী দল তার প্রতিবাদ করতে পারে না এবং জোটও ভাঙ্গেনা।

১০. হুদায়বিয়ার সন্ধিতে মুসলমান ও অমুসলমানের মাঝে সৃষ্ট কোন বিবাদের মিমাংসা ইসলামী আইন মতোই হতো। বর্তমানে তা অনুপস্থিত।

উপর্যুক্ত আলোচনায় দিবালাকের ন্যায় স্পষ্ট হয়ে উঠেছে যে, হুদায়বিয়ার সন্ধি এবং বর্তমানের জোট-মহাজোট কখনও এক হতে পারেনা। বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ। এদেশে ইসলাম ও মুসলমানরা এতো দুর্বল নয়। তাই ইসলামকে এদেশে খাটো করে দেখা উচিত নয়। অতএব যে বা যারা এদেশে ইসলাম ও মুসলমানদেরকে দুর্বল সাব্যস্ত করে নিজেদের শক্তি বৃদ্ধির চিন্তা ছেড়ে দিয়ে তাগুতের উপর নির্ভরশীল হয়ে ইসলামকে হেয় করছেন, তাদের ভেবে দেখা উচিত।

ইসলামের প্রাথমিক যুগ সর্বাধিক দুর্দিনের যুগ, সর্বাদিক অত্যাচারিতের যুগ, নির্যাতন-নিপিড়নের যুগ হওয়া সত্তে¡ও রাসূল সা. কি ইসলাম প্রতিষ্ঠার জন্য ‘দারুন নদওয়া’র সদস্য হওয়ার চেষ্টা করেছেন? না কাফেরদের পূজা মন্ডফে গিয়ে ইসলাম বিসর্জন দিয়ে সাময়িক অর্চনায় লিপ্ত হয়েছেন? মূর্তির গায়ে হাত বুলিয়েছেন? ¶মতার লোভে তাদের সাথে আপোষ করেছেন? না; ¶মতার ভাগিদার তিনি হয়েছেন? শিআ’বে আবি তালিবের কথা একটু স্মরণ করুন। আজকের পরিস্থিতি ও প্রে¶াপট কি সেই পরিস্থিতি ও প্রে¶াপট থেকে কঠিন? উত্তর যদি ‘না’ হয় তবে কেন দৃঢ় ঈমান ও ইস্তেকামতের কথা বাদ দিয়ে এদিক-সেদিক ছুটাছুটি? আল্লাহর ওয়াস্তে এদিক-ওদিকের পথ বের না করে ইসলামের সু-মহান আদর্শকে বাস্তবায়নের ল¶্যে নিজেদের ¯^াতন্ত্র শক্তি বৃদ্ধিতে ভূমিকা পালন করুন। এটাই হযরতদের চরণে অধমের বিনীত অনুরোধ ও মনের আকুতি।

লেখক : নিজামুদ্দীন আল-গাজী

প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকান: ব্যক্তিত্ব ও ইসলামি আন্দোলনের অভিজ্ঞতা
ভূমিকা

প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকান বা নেজমেদ্দীন এরবাকান (তুর্কি: ঘবপসবঃঃরহ ঊৎনধশধহ) হলেন একজন শিক্ষাবিদ, প্রকৌশলী, বিজ্ঞানী, শিল্পউদ্যোক্তা, রাজনীতিক, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বইসলামি আন্দোলনের অন্যতম তাত্তি¡ক ও আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন গোটা বিশ্বে শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন, তুরস্কে শিল্পবিপ্লবের নায়ক এবং ইসলামি আন্দোলনের সিপাহসালার। তিনি ১৯৬৯ সালে মিল্লি গুরুশ (গরষষর এস্খৎহৃş) বা জাতীয় ভিশন প্রবর্তনের মাধ্যমে তুরস্কে ইসলামি ধারার রাজনীতির প্রবর্তন করেন, তিনি ১৯৯৬Ñ১৯৯৭ সালে তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর শাসনামলে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি-৮ (উ-৮ ড়ৎ উবাবষড়ঢ়রহম ঊরমযঃ) গঠিত হয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সাহায্য প্রেরণকারী আলোচিত তুর্কি এনজিও আইএইচএইচ (ঐঁসধহরঃধৎরধহ জবষরবভ ঋড়ঁহফধঃরড়হ)-এর প্রতিষ্ঠাতাও তিনি।

তুরস্ক ছিল গৌরবময় মুসলিম খিলাফতের কেন্দ্রস্থল। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তিন মহাদেশজুড়ে এর বিস্তৃতি ছিল। এটি ছিল মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির প্রতীক, ক্রুসেডার ও ইসলামবিরোধী ইহুদি-খ্রিস্টান অপশক্তির জন্য আতঙ্ক এবং মুসলমানদের পবিত্র ভ‚মি ও ইসলামি বিশ্বের প্রতিটি ইঞ্ঝি জমির হেফাযতকারী প্রতিষ্ঠান। ১২৯৯ খ্রিস্টাব্দে তুর্কি উগুজ গোত্রের কায়ী বংশের আমির গাযী উসমান (রহ.) এর বুনিয়াদ রেখেছিলেন। তাঁর প্রতি স¤^ন্ধিত খিলাফতে উসমানিয়া (১৫১৭Ñ১৯২৪ খ্রি.) ৪০৭ বছর মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব আনজাম দিয়েছে। যা ১৯২৪ সালের ৩ মার্চ আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে গ্রান্ড ন্যাশনাল অ্যাসে¤^লি কর্তৃক খিলাফত বিলুপ্ত ঘোষণা করা হয়।

মোস্তাফা কামালের নেতৃত্বে খিলাফত বিলুপ্ত হয়, শরীয়ত নিষিদ্ধ হয়, শরীয়তের ওলামায়ে কেরাম নির্বাসিত হন, ইসলামের প্রচারক পীর-মাশায়েখ ও তাঁদের খানেকা নিষিদ্ধ হয়, মাদরাসা ও দীনী দরসেগাহ বন্ধ করে দেওয়া হয়। সীমিতভাবে মসজিদ ব্যবস্থাপনা চালু থাকলেও আরবি আযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, মসজিদে যাতায়তকারীদের গতিবিধিতে নজরদারি করা হয়, মসজিদগামী নওজোয়ানদেরকে হয়রানি ও বিপদের সম্মুখীন করা হয় এবং বড় ও ঐতিহ্যবাহী মসজিদসমূহ বন্ধ কিংবা জাদুঘরে পরিণত করা হয়। মা-বোনদের পর্দাপ্রথা সম্পূর্ণ ওঠিয়ে দেওয়া হয়, তার পরিবর্তে বাধ্যতামূলকভাবে পশ্চিমা স্টাইলে জিন্স, শর্ট প্যান্ট-শার্ট ও হাপ প্যান্ট পড়তে নির্দেশ দেওয়া হয়। ইসলামি গৌরব, উসমানি ঐতিহ্য, ইতিহাস ও সাহিত্য থেকে তুর্কি জাতির সম্পর্ক বিচ্ছিন্ন করতে উসমানি হরফের পরিবর্তে ল্যাটিন বর্ণে তুর্কি ভাষার সংস্কার করা হয়।

ধর্মকে উন্নয়ন ও অগ্রগতির জন্য অন্তরায় হিসেবে ধরে নিয়ে তুরস্ক থেকে ইসলাম ও উসমানি ঐতিহ্যকে সম্পূর্ণ বিতাড়নের সব বন্দোবস্ত করা হলেও তুরস্কের তৎকালীন সেক্যুলার, ধর্মনিরপেক্ষ ও ইসলাম বিদ্বেষী নেতৃবৃন্দ তুরস্কের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। ১৯২৩ সালের ২৩ জুলাই মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের লোজানচুক্তি (ঞৎধরঃল্ক ফব খধঁংধহহব) নামে খ্যাত চুক্তি ¯^াক্ষরিত হয়েছিল। এ-চুক্তির কিছু গোপন ধারার মাধ্যমে তুরস্কের হাত-পা বেঁধে দেওয়া হয়, জাতি হিসেবে তুরস্ককে ইউরোপ তার গোলামে পরিণত করে। এসব ধারা অনুযায়ী তুরস্ক তার ভ‚খণ্ডে আগামী ১০০ বছরের মধ্যে তেল-গ্যাস ও কোনো ধরনের খনিজ-সম্পদ আহরণ করতে পারবে না, কোনো গবেষণাকর্মও পরিচালনা কিংবা অনুসন্ধানও করতে পারবে না, এমনকি কোনো তুর্কি কোম্পানিও দেশের বাইরে এককভাবে বা যৌথভাবে এ ধরনের কাজ অংশগ্রহণ করতে পারবে না। তুরস্ক তার প্রয়োজনীয় যাবতীয় তেল-গ্যাস দেশের বাইরে থেকে আমদানি করতে বাধ্য থাকবে। চুক্তিতে ইস্তানবুল বন্দর ও বরপরাস নদীকে আন্তর্জাতিক মালিকানা বলে ¯^ীকৃত হয় এবং এই বন্দর নদী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে তুরস্ক কোনো মাসুল উসুল করতে পারবে না।

রাজনীতিক নেতৃত্ব, আমলা ও প্রশাসন সর্বত্র দুর্নীতি ঝেঁকে বসেছিল। সিন্ডেকেট দ্বারা ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করতো। তুরস্কের তখনকার অর্থনীতি কৃষি, পশুপালন ও রাখালিনির্ভর হয়ে পড়েছিল, এর বাইরে জনগণের কোনো কাজ ছিল না। ভারি শিল্পপ্রতিষ্ঠান, কারখানা ও উৎপাদনমুখী বাণিজ্য গড়ে তোলার ক্ষেত্রে আমলা ও ব্যবসায়ী সিন্ডেকেট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। কল-কারখানা প্রতিষ্ঠা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে জাতিকে পঙ্গু করে রেখে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর করে রাখা হয়। এতে করে রাষ্ট্র বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের জালে জড়িয়ে পড়ে, দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয় এবং তুরস্ক ইউরোপের ‘রুগ্ণ মানুষ’ হিসেবে কুখ্যাতি অর্জন করে। একসময় যেজাতি পুরো মুসলিমবিশ্বের নেতৃত্ব দিয়েছিল, তিন মহাদেশজুড়ে শাসনক্ষমতা বিস্তৃত করেছিল এবং বিশ্বের এক সুপার পাওয়ার ছিল সেই তুরস্ক দীন-ধর্মহীনতার এক মহাফিতনার শিকার হয়ে আর ক্ষুধা-দ্রারিদ্রতা, দীনহীনতা ও অর্থনীতিক পশ্চাৎপতার কারণে ভবিষ্যতে পুনর্বার বিশ্বনেতৃত্ব হাসিলের ¯^প্ন দেখবে দূরে থাক, বরং অনিশ্চিত আগামী নিয়ে চরম হতাশায় হাবুড়াবু খাচ্ছিল।

এই অবস্থায় মুসলমানদের আধ্যাত্মিক উন্নতি, অর্থনৈতিক ¯^াবল¤ি^তা ও ইসলামিক ইউনিয়ন গড়ে তোলার পরম লক্ষ্য নিয়ে এগিয়ে আসেন প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকান। তিনি বিশ্বনেতৃত্ব নিয়ে হতাশ মুসলমানদের মাঝে আত্মবিশ্বাসের বীজ বুনে দেন। আধ্যাত্মিক উন্নতি, অর্থনীতিক ¯^াবল¤ি^তা, বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প-বাণিজ্যে উৎকর্ষতা অর্জনের মাধ্যমে হারানো শক্তি ফিরিয়ে আনতে মুসমিলবিশ্বকে মন্ত্রণা দেন এবং বিশ্বনেতৃত্বের জন্য একটি ইসলামিক ইউনিয়ন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি ছিলেন সফল নেতৃত্ব, মুসলমানদের এমন সংকটকালে যে সংগ্রামী ব্যক্তিত্বের পরিচয় তিনি দিয়েছেন তা হানাদার মোঙ্গল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সুলতান সাইফুদ্দীন কুতুয এবং তুর্কি উসমানী জাতির পিতা আরতুগ্রæল ইবনে সুলাইমান শাহের সাথে তুলনীয়।

আনাতোলিয়ায় আরুগ্রæল মোঙ্গলবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তিনি একটি ¯^াধীন তুর্কি সালতানতের ¯^প্ন দেখতেন, যার প্রাতিষ্ঠানিক বুনিয়াদ রেখেছিলেন তাঁরই সুযোগ্য সন্তান মহাবীর গাজী উসমান বে। অন্যদিকে বাগদাদের কসাই হালাকু খানের বাহিনী যখন মিসর আক্রমণে অগ্রসর হয় ফিলিস্তিনের আইনে জালুতে প্রথমবারের মতো তাদেরকে যিনি সম্পূর্ণ বিধ্বস্ত করেছিলেন তিনি হলেন সেনাপতি রুকুনুদ্দীন বাইবার্স। তাঁর পেছনে মূল অনুপ্রেরণা ছিলেন মামুলক সুলতান সাইফুদ্দীন কুতুয। তুরস্কে ইসলামের রাজনীতিক যে পুনর্জাগরণ এর সফল বাস্তবায়নকারী যদি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোয়ান হয়ে থাকেন তাহলে এর ¯^প্নদ্রষ্টা, নির্দেশক ও আধ্যাত্মিক রাহবর হলেন প্রফেসর ড. নাজমুদ্দীর এরবাকান। এরবাকানের ব্যক্তিত্ব স্পেনবিজয়ী তারিক ইবনে যিয়াদের পৃষ্ঠপোষক মহাবীর মুসা ইবনে নুসাইরের সাথেও সাদৃশ্যপূর্ণ। যুদ্ধক্ষেত্রে তাঁরা সকলে মহাবীর ছিলেন, কিন্তু যুদ্ধক্ষেত্র ছাড়া হিকমত, কৌশল, বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে জাতিকে একটি বিজয়ী শক্তিতে পরিণত করতে তাঁর এক মহাসংগ্রামীর প্রতিচ্ছবি হচ্ছেন নাজমুদ্দীন এরবাকান।

ব্যক্তিত্ব

ড. নাজমুদ্দিন এরবাকান ১৯২৬ সালের ২৯ অক্টোবর তুরস্কের সিনপ শহরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাহমুদ সাবরী এরবাকান একজন সরকারি কর্মকর্তা হওয়ায় তিনি বিভিন্ন শহরে বদলি হন। তিনি কায়সেরি শহরে প্রাথমিক শি¶া, ইস্তানবুলে মাধ্যমিক শি¶া এবং ইস্তানবুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। ১৯৪৮ সালে তিনি রেকর্ডসংখ্যক না¤^ার পেয়ে প্রথম স্থান অর্জন করেন এবং বিশ্ববিদ্যালয়ের তাঁর বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৫১ সালে তিনি জার্মানির অধপযবহ ঞবপযহরপধষ টহরাবৎংরঃু থেকে চযউ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৪Ñ১৯৫৫ সালে বাধ্যতামূলক সামরিক প্রশি¶ণ গ্রহণ করার জন্য সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে প্রথম ৬ মাস এবং পরবর্তী ৬ মাস লেফটেনেন্ট হিসেবে কাজ করেন।

সামরিক প্রশি¶ণ শেষ করে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং গুমুশ মোটর নামে একটি ইঞ্জিন কোম্পানি প্রতিষ্ঠা করেন। তুরস্কের ইতিহাসে এটিই সর্বপ্রথম দেশীয় কোনো ইঞ্জিন কোম্পানি। এটি অনেক বড় সংগ্রাম ছিল তাঁর জীবনে এবং এজন্য অভ্যন্তরীণ ইহুদি লবির ষড়যন্ত্রের শিকার হন। তার ইঞ্জিন কোম্পানি প্রতিষ্ঠা করার সময় তিনি দেখতে পান যে দেশীয় শিল্প উদ্যোক্তাগণ যাতে কোনোভাবেই অগ্রসর হতে না পারে এজন্য ঞযব টহরড়হ ড়ভ ঈযধসনবৎং ধহফ ঈড়সসড়ফরঃু বীপযধহমব ড়ভ ঞঁৎশবু এক অদৃশ্য হাতের ইশারায় দেশীয় উদ্যোক্তাদের সাথে প¶পাতদুষ্ট আচরণ করে যাচ্ছিল। তা অবসানে তিনি এ প্রতিষ্ঠানে প্রবেশ করেন এবং অল্পসময়ের মধ্যে এর সভাপতি নির্বাচিত হন। তিনি সভাপতি হওয়ার পরপরই সেখানে সাম্য প্রতিষ্ঠার দিকে গুরুত্ব দেন যার কারণে অল্পসময়ের মধ্যেই রাজনৈতিক শক্তির বলে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তিনি রাজনীতিতে আসার ঘোষণা দেন।

প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকান কোনিয়া থেকে ¯^তন্ত্রভাবে নির্বাচন করে সংসদ সদস্য হন। তিনি অল্পসময়ের মধ্যেই একজন সুবক্তা হিসেবে সুপরিচিত লাভ করেন। এর পাশাপাশি সমগ্র তুরস্কে ইসলাম ও বিজ্ঞান বিষয়ে কনফারেন্স করতে আর¤^ করেন এবং তাঁর শি¶ক প্রখ্যাত আলেমে দীন যাহিদ আহমদ কতকু ও অন্যান্য যুগ শ্রেষ্ঠ আলেমদের পরামর্শে গঠন করেন মিল্লি গুরুশ ঘোষণার মাধ্যমে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ইসলামি আন্দোলনের সূচনা করেন। মিল্লি গুরুশ ঘোষণার পরেই তিনি প্রতিষ্ঠা করেন মিল্লি নিজাম পার্টি, কিন্তু এই দলটিকে মাত্র এক বছরের ব্যবধানে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি গঠন করেন মিল্লি সালামাত পার্টি, দলটি নির্বাচনে অংশগ্রহণ করে ৪৮টি আসন লাভ করে এবং কোয়ালিশনের মাধ্যমে শর্তভিত্তিক সরকার গঠন করে। এরবাকান সরকারের উপপ্রধানমন্ত্রী (অর্থনীতি বিষয়ক) মনোনীত হন এবং তার দল থেকে শিল্প, শি¶া ও ¯^রাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব লাভ করেন।

তার এ কোয়ালিশন সরকারের সময় ৬ হাজার মুসলিমকে মুক্ত করে দেওয়া, সাইপ্রাসকে গ্রিসমুক্ত করে তুর্কিশ সাইপ্রাস গঠন, মাদরাসা শি¶ার দ্বার উন্মুক্তকরণ, ৫ সহস্রাধিক কুরআন কোর্স চালু করা, মাদরাসার ছাত্রদের উচ্চ শি¶ার সুযোগ দেওয়া, সাইদ বদিউযযমান নুরসীর রিসালায়ই নুরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রতাহার, সেনানিবাসসহ সকল সরকারি অফিস আদালতে মসজিদ প্রতিষ্ঠা, ইসলামি বই-পুস্তক প্রকাশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অশ্লীলতা-বেহায়াপনা দূর করার ল¶ে আইন করাসহ অনেক কাজ করেন। ১৯৭৪Ñ১৯৭৮ সময়ের মধ্যে তিনি বিমান তৈরির কারখানাসহ ২৭০টি ভারি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। তার এই উদ্যম দেখে সাম্রাজ্যবাদী শক্তি অন্য দলকে তার সাথে কোয়ালিশন ছিন্ন করতে বাধ্য করে। এরপর ৬ সেপ্টে¤^র ১৯৮০ সালে তুরস্কের কোনিয়ায় কুদস দিবসের সমাবেশ পালনের অভিযোগে ১৯৮০ সালের ১২ সেপ্টে¤^র সামরিক শাসকগণ ক্যু করে এ পার্টিকেও নিষিদ্ধ করে। সেই সাথে এরবাকানকে রাজনীতিতে নিষিদ্ধ এবং তাঁকে গ্রেফতার করে জেলে প্রেরণ করে।

১৯৮৩ সালে তিনি জেল থেকে মুক্তি লাভ করেন। মুক্তি লাভের পর দলের অন্যান্য নেতৃবৃন্দকে দিয়ে তিনি রেফাহ পার্টি গঠন করেন। ১৯৮৭ সালে ড. নাজমুদ্দিন এরবাকানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠে গেলে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং রেফাহ পার্টির সভাপতি নির্বাচিত হন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর রেফাহ পার্টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৯৯৪ সালের স্থানীয় মেয়র নির্বাচনে ইস্তানবুল শহরে দলের তরুণ নেতা এরদোগান বিজয় লাভ করেন। এরপর নতুন উদ্যমে ‘ন্যায়ভিত্তিক সমাজ’ এ স্লোগান নিয়ে ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। কিন্তু এ সরকার মাত্র ১১ মাস ¶মতায় টিকেছিল। এক সামরিক অভ্যুথানের মাধ্যমে তাঁকে ¶মতাচ্যুত করা হয়। তাঁর এই এগারো মাসের শাসনামলে ডি-৮ প্রতিষ্ঠার পাশাপাশি সুদের হারকে কমিয়ে আনেন। এই অল্পসময়ের ৩৩ বিলিয়ন ডলার ¶তির হাত থেকে দেশকে র¶া করেন। সকলের বেতন তিনি ১০০ ভাগ বৃদ্ধি করেন। কোনো কোনো ¶েত্রে ১৫০ শতাংশ বৃদ্ধি করেন। জনগণের অর্থনীতিকে শক্তিশালী করার দিকে মনোযোগী হন। শিল্পায়নে গতি ফিরিয়ে এনে পাঁচ বছরের মধ্যে তুরস্ককে জাপান ও জার্মানির শিল্পায়নকে ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দেন, মুসলিম দেশগুলোকে নিয়ে কমন মার্কেট চালু করেন।

তাঁর এসব উত্তরোত্তর সফলতায় ইহুদিপন্থীরা রেফাহ পার্টিকে বন্ধ করার ল¶্যে সকল প্রকার প্রপাগাণ্ডা চালায় ও তাঁর পার্টি শরীয়ত কায়েম করবে এ অভিযোগে তাঁকে সরানোর জন্য সেনাবাহিনীর হস্ত¶েপ কামনা করে। এভাবে রেফাহ পার্টিকে নিষিদ্ধ করার পাশাপাশি নাজমুদ্দিন এরবাকানকেও রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। এরপর মিল্লি গুরুসের অপর নেতা রেজাই কুতানের মাধ্যমে ফযীলত পার্টি গঠন করা হয়, পরে এটিও নিষিদ্ধ করা হয়। জেল থেকে বের হয়ে ২০০১ সালের ২০ জুলাই সাদাত পার্টি প্রতিষ্ঠা করেন। তবে দলের তরুণ প্রজন্ম এরদোগান ও আবদুল্লাহ গুলের নেতৃত্বে একে পার্টি গঠিত। দল বিভক্ত হলেও এরবাকান একেপি ও সাদাত উভয় পার্টির তাত্তি¡ক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এ কারণে এরবাকানের বিরুদ্ধে বাম ও সেক্যুলারদের অভিযোগ ছিল, তিনি দুই পার্টি দিয়ে দেশ চালাচ্ছেন। এক পার্টি দেশ শাসন করছে, আর অন্য পার্টি সামাজিক কাজ ও ইসলাম প্রচারে নিয়োজিত। পরবর্তীতে সাদাত পার্টিতে নেতৃত্ব নিয়ে নানা জটিলতার সৃষ্টি হলে ৮৪ বছর বয়সে ২০১০ সালে এরবাকান সাদাত পার্টির দায়িত্ব গ্রহণ করেন। এ অবস্থায় ২০১১ সালের ২৭ ফেব্রæয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ইস্তানবুলে অনুষ্ঠিত তাঁর জানাজায় ব্যাপক লোক সমাগম হয়। তার ২ ছাত্র তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান এবং তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল লাশের খাটিয়া ধরে তাঁর লাশ বহন করেন এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভ‚ষিত করেন।

ইসলামি আন্দোলনের অভিজ্ঞতা

১৯৬৯ সালে তিনি মিল্লি গুরুশ (গরষষর এস্খৎহৃş) নামে একটি ইশতিহার প্রচার করেন। এর মূল উদ্দেশ্যসমূহ হচ্ছে,

১. আধ্যাত্মিক উন্নতি: ইসলাম থেকে দূরে সরে যাওয়া জাতিকে পুনরায় ইসলামের দিকে আহŸান ও তাদেরকে যোগ্য মুসলিম হিসেবে গড়ে তোলা। বিশেষ করে যুবকদের মাঝে ইসলামের প্রচার ও প্রসার করা।

২. অর্থনৈতিকভাবে ¯^াবল¤ি^তা: আমেরিকা-ইউরোপ ও রাশিয়ার অনুকরণ না করে ¯^তন্ত্রভাবে শিল্পায়ন ও প্রযুক্তিগতভাবে উন্নতি করে নতুন এক তুরস্ক গঠন।

৩. ইসলামি ইউনিয়ন গড়ে তোলা এবং মুসলিম বিশ্বকে একই প্লাট ফরমে নিয়ে এসে সকল সম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করা।

মিল্লি গুরুশ (গরষষর এস্খৎহৃş) অর্থাৎ জাতীয় ভিশন। ‘জাতীয়’ বলতে কি? তুর্কি জাতি, না মুসলিম মিল্লাত! ব্যাপারটি এখানে উহ্য। বস্তুত তিনি খিলাফত পুনরুদ্ধারের আকাক্সক্ষা-আশা করতেন, আর সেই লক্ষ্য-প্রসারী একটি ভিশন জাতির সামনে উপস্থাপন করে গেছেন। আজকে নাজমুদ্দীন আরবাকান নেই, তাঁর মিল্লি নিজাম পার্টি, মিল্লি সালামত পার্টি, রেফাহ পার্টি ও ফযিলত পার্টি একের পর এক নিষিদ্ধ হয়। ২০০১ সালে ২০ জুলাই সাআদত পার্টি গঠিত হয়, পরে সেটি ভেঙে যায়, ফলে একে পার্টির সৃষ্টি হয়। পরপর পার্টি নিষিদ্ধ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া এবং নেতৃত্ব নিয়ে দ্বন্ধ দেখা দিলেও তুর্কি জাতি উপর্যুক্ত মিল্লি গুরুশ থেকে বিচ্যুত হয়নি। এটি এখন কোনো দল বা রাজনীতিক পার্টির ভিশন নয়, এটি পুরো তুর্কি জাতির ভিশন এবং তাঁদেরই জাতীয় জীবনের চ‚ড়ান্ত লক্ষ্যে পরিণত হয়েছে।

ড. নাজমুদ্দীন এরবাকান ও রজব তাইয়েব এরদুগানের পার্টি ভিন্ন, পরিধি-পরিচিতও ভিন্ন। কিন্তু লক্ষ্য-উদ্দেশ্যের দিক থেকে ড. নাজমুদ্দীন আরবাকানের মিল্লি গুরুশই ধারণ করেন এরদুগান এবং এরবাকানই এরদুগানের রাজনীতিক অভিভাবক। তুরস্কে এরদুগান বারবার বিজয়ী হয়ে চলছেন, এটি তাঁর কারামতি নয়, এটি তুর্কি জাতির কৃতৃত্ব। তাঁরা তাঁদের মিল্লি গুরুশ হাসিলে এরদুগানকেই এখনও পর্যন্ত যোগ্য নেতা মনে করেন। লক্ষণীয় ব্যাপার হচ্ছে,

১. আরবাকানের মিল্লি গুরুশে ‘ইসলামি রাষ্ট্র’, ‘ইসলামি হুকুমত’, ‘ইসলামি শাসন’, ‘শরীয়া আইন’ কিংবা ‘ইসলাম কায়েম’ জাতীয় কোনো লক্ষ্য স্পষ্ট বিবৃত হয়নি। কারণÑ

(ক) রাজনীতিতে দীনের চেয়ে দেশের গুরুত্ব বেশি; দেশের ¯^াধীনতা, সংহতি, ¯^ামল¤ি^তা, সমৃদ্ধি, উন্নতি এবং শক্তিশালী করা ইত্যাদি।

ক্স মুসলিম বিশ্বের তৃতীয় খলীফা হযরত উসমান ইবনে আফফান (রাযি.) দুষ্কৃতিকারীদের হাতে শাহাদতবরণ করলেন। নবমনোনীত খলীফা হযরত আলী (রাযি.)-এর কাছে এর জন্য কিসাস দাবি করা হলো। হযরত আলী (রাযি.) খিলাফতের ঐক্য, সংহতি ও স্থিতিশিলতার প্রতিই গুরুত্ব দিলেন। আকীদাতুত তাহাওয়ীর ব্যাখ্যাতা ইমাম ইবনে আবিল ইয্য (রহ.) বলেন, وَالْحَقُّ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ। (শরহুল আকাদাতিত তাহাবিয়া, পৃ. ৪৯৩)

ক্স ইসলামে চুরির অপরাধে হস্তকর্তনের বিধান নাযিলের পূর্বে যাকাতের বিধান নাযিল করেছে। আগে দারিদ্রতা বিমোচনের কথা বলেছে।

মন্তব্য: (১) আজকে বিভিন্ন সংগঠন (কথিত গণতান্ত্রিক, জিহাদী কিংবা বিপ্লবী) তাঁদের নিজ¯^ পন্থায় ইসলামি হুকুমতের দাবি তুলেছেন। কিন্তু ইসলামি হুকুমত বলতে বিষয়টি আসলে কি তা তাদের কাছে স্পষ্ট নয়। তাঁদের কাছে সাধারণ ইসলামি হুকুমত বলতে ইসলামের দণ্ডবিধির বাস্তবায়ন। বস্তুত মানুষকে শাস্তি দেওয়া ইসলামের উদ্দেশ্য নয়। শাস্তি দেওয়ার আগে অপরাধের কার্যকারণসমূহ সমাজ থেকে বিদূরিত করার কর্মসূচি দিয়েছে ইসলাম। কাজেই অর্থনৈতিক মুক্তির কর্মসূচি পালন না করে শুধু শরীয়ত কায়েমের দাবি বাস্তবসম্মত নয় এবং আজকের ইসলামপন্থার বড় দুর্বলতা এখানেই। (২) আমাদের সামনে দু’ধরনের সংশয় উপস্থাপিত হচ্ছে, যথাÑ ১. ভোটে ইসলামি হুকুমত আসবে কি? ২. গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর ইসলাম কায়েম না করায় এরদুগানরা কাফির হয়ে যায়নি? ইসলামি হুকুমতের তাৎপর্য না বোঝার কারণেই এই সংশয় আমাদের সামনে এসেছ। শরীয়া প্রতিষ্ঠার আগে দেশের স্থিতিশীলতা, উন্নতি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।

(খ) তাঁরা ইসলামকে ধারণ করেছেন জীবনে, অন্তরে। আচার-আচরণ, আনুষ্ঠানিকতা কিংবা বেশ-ভুষায় নয়।

মন্তব্য: ২ জুলাই ২০১৮ প্রথম আলো প্রতিবেদন করেছে, ‘হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন।’ প্রতিবেদনটি অনেক শঙ্কা নিয়ে পড়ছিলাম, না জানি তারা একথাও লিখে কিনা যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ‘ধর্মভিত্তিক’, ‘মৌলবাদী’, ‘¯^াধীনতা বিরোধী’, ‘প্রগতি বিরোধী’ কিংবা ‘জঙ্গিবাদী’ দল এবং ‘দলটি ক্ষমতায় গেলে দেশ অন্ধকার যুগে ফিরে যাবে, নারীরা দাসীতে পরিণত হবে।’ অনুরূপ প্রতিবেদন নিউজ ২৪-এও এসেছে। আমি মনে করি, ইসলামী আন্দোলন ধর্মভিত্তিক দল বটে, কিন্তু সেইভাবে প্রচারিত হওয়া নয়, বরং প্রচারিত হওয়া উচিত ইনসাফ ও উন্নয়নপন্থি দল হিসেবে, দুর্নীতিমুক্ত, সৎ ও শান্তিবাদী দল হিসেবে। এভাবেই ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আস্থা, ভালবাসা ও নির্ভরতা তৈরি হতে হবে এবং দলের গণভিত্তি রচিত হতে হবে।

(গ) ইসলামি রাষ্ট্র নয়, বরং খিলাফতই হচ্ছে ইসলামের রাজনীতির চ‚ড়ান্ত লক্ষ্য। অঞ্চলভিত্তিক জাতি রাষ্ট্রের নির্দিষ্ট সীমানায় শরীয়া শাসন কায়েমের যে দাবি সেটা ইসলামের প্রাথমিক উদ্দেশ্য হতে পারে। চ‚ড়ান্ত লক্ষ্য মোটেও নয়, মূলত বিশ্বব্যাপী কেন্দ্রীয় নেতৃত্বের খিলাফত হচ্ছে ইসলামি আন্দোলনের চ‚ড়ান্ত লক্ষ্য।

মন্তব্য: (১) প্রচলিত ইসলামপন্থার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণেও কিছুটা অষ্পষ্টতা আছে। দলের লক্ষ্য-উদ্দেশ্য হিসেবে আমাদের ম্যানেপেস্টো ও প্রচারপত্রে যে ধারণা দেওয়া হয় তা মাত্রই আঞ্চলিক, জাতি-রাষ্ট্রকেন্দ্রিক। এর বাইরে ইসলামের আন্তর্জাতিক, সার্বজনীন ও বিশ্বমানবিক রাষ্ট্রদর্শনের সবক কর্মিদের তেমন একটা দেওয়া হয় না। যদি সে সবক দেওয়া হতো তাহলে ইসলামপন্থার লোকজন বিভিন্ন ছোট ছোট ইস্যুতে কিংবা মাসআলা-মাসায়িল কেন্দ্রিক তর্ক-বিতর্ক ও পারস্পরিক ঝগড়াতে আস্ত-ব্যস্ত থাকার কথা ছিল না। জাতিরাষ্ট্রের দেওয়াল ভেদ করে যেখানে একই উম্মাহ গঠনের ¯^প্নে বিভোর থাকার কথা মুসলমানদের সেখানে একই রাষ্ট্রের ভেতর বিভিন্ন দল, গ্রæপ ও বলয়ে মুসলমানরা বিভক্ত। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

(২) মত-পথ-ফেরকায় যতো মতবিরোধই হোক না কেন ইসলামপন্থার মাঝে সাধারণ সৌজন্যতার সম্পর্ক অবশ্যই থাকা দরকার। শুধু তা-ই নয়, উত্তরোত্তর এই সম্পর্কের উন্নতি জরুরি, পরস্পর কাছাকাছি আসার, একসঙ্গে বসার জন্য উপলক্ষ তৈরি করা প্রয়োজন। পরমতসহিষ্ণুতা, তাদের আবেগের জায়গায় শ্রদ্ধা, যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা এবং যতোটুকু মতবিরোধকে অ্যাকাডেমিক পর্যায়ে সীমাবদ্ধ রাখতে হবে।

(৩) ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐক্যকামী সংগঠন; এটি ছিল জোট, সংগঠনের নীতি-আদর্শের সঙ্গে ঐক্যমত পোষণ করে অন্যান্য ইসলামি দলও এই জোটে শরীক হতে পারতো। নীতিমালায় এ বিষয়ক একটি ¯^তন্ত্র ধারাও সন্নিবেশিত ছিল। ধারাটি পুনরুজ্জীবিত হলে দেশ ও জাতির জন্য কল্যাণকর হতে পারে। ব্যাক্তিগত পর্যায়ে যেমন ইসলামের দাওয়াত পৌঁছানো হয় তেমনিভাবে দল, সমাজ, গোষ্ঠী ও গোত্র এবং পুরো একটা রাষ্ট্রব্যবস্থাকেও ইসলামের সুশীতল ছায়াতলে আহŸান জানানো যেতে পারে। রাসুলুল্লাহ (সা.) মদীনা রাষ্ট্র কায়েম করে কায়সার-কিসরার প্রতি ইসলামের আহŸান পৌঁছিয়ে দিয়েছিলেন। জোট-রাজনীতির এ যুগে জোটনীতি বজায় থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমগ্র ইসলামপন্থার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করতে পারতো। দলগুলোর অভ্যন্তরীণ বিরোধ-মীমাংসা, কর্মিদের প্রশিক্ষণ এবং সার্বিক সহযোগিতায় ইসলামী আন্দোলন এগিয়ে আসতে পারে। এটি ইসলামি ঐক্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

২. তুরস্কে পরিবর্তন আসছে। ‘আসছে’ অর্থাৎ ধীরে আসছে। এখানে পরিবর্তন মানে ক্ষমতার পালাবদল নয় এবং এই পরিবর্তন সশস্ত্রও নয়। এই পরিবর্তন জনগণের মধ্য থেকে এসেছে এবং জনগণকে সঙ্গে নিয়ে এসেছে। ইসলামের মুবাল্লিগ আলেম-ওলামা ও পীর-মাশায়েখের প্রচেষ্টায় জন-মানুষের মাঝে ঈমানি চেতনার সৃষ্টি হয়েছে এবং আমল-আখলাক উন্নতির জযবা তৈরি হয়েছে। অপরদিকে ইসলামি রাজনীতিক দলগুলোর চেষ্টায় তুর্কি জাতি ইসলামের রাজনৈতিক উত্থানের ¯^প্ন দেখতে শুরু করেছে। এটি একটি সামগ্রমিক পরিবর্তন। যেটাকে আমরা সমাজ বিপ্লব বলে থাকি।

বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাজ বিপ্লবের নীতিতেই এগিয়ে যাচ্ছে আল-হামদু লিল্লাহ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সমস্যা হচ্ছে, ধারাবাহিকতা বজায় না থাকা, হঠাৎই খেই হারিয়ে ফেলে দলগুলো। খেই হারানো এই ¯^ভাব শতাব্দীর প্রাচীন ইসলামি দলে যেমন আছে তেমনিভাবে শিক্ষিত-প্রশিক্ষিত-জ্ঞানী ও ক্যাডারভিত্তিক দলেও এই ¯^ভাব লক্ষণীয়। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে লেজুড়বৃত্তির যে চর্চা হয়ে এসেছে সেকথা আজকে তাদের অনেকই অকপটে ¯^ীকার করেন। অনিচ্ছা সত্তে¡ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের রাজনীতিক অবস্থানের যৌক্তিকতাকে ¯^ীকৃতি প্রদান করছেন। এই অবস্থান চিরই বজায় রাখতে হবে।

অন্যদিকে একটি বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সমগ্র ইসলামপন্থার মাঝে কোনো সমš^য় নেই। ইসলামের খণ্ডাংশ নিয়ে একেকটি নিজ¯^ নিয়মে চলছে এবং এর তাদের বাইরের ইসলামি কর্মসূচিগুলোকে অহেতুক জ্ঞান করছে। এই সমস্যা তুর্কি ইসলামপন্থায় অনেকটাই নেই। ফলে একজন মুসলমান উদাহরণত তাবলীগে গিয়ে ঈমান-আমল দোরস্ত করে অতুটুতেই সীমাবদ্ধ থাকেন না, তিনি ইসলামের অন্যান্য শাখা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে অর্জন করে নেন। সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগী, বিরোধী নয়। কিন্তু বাংলাদেশে সেটা ভিন্ন। এখানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের পরস্পরবিরোধী অবস্থানকে সমš^য়, সহযোগী এবং সহগামী পর্যায়ে নিয়ে আসতে হবে। এই কাজটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক বোঝাপড়া করার জন্য দীর্ঘস্থায়ী পলিসি গ্রহণ করতে হবে।

৩. ‘পরিবেশ’ ও ‘সফলতা’ দুটো বিষয় আছে। এ দুটো বিষয়ের কয়েক দফা স্তর আছে। তুরস্কের জনগণ পরিবেশের যে স্তর অতিক্রম করছে বর্তমানে তা আমরা অতিক্রম করেছি ব্রিটিশ আমলে। আরবি নিষিদ্ধ হওয়া, আরবিতে আযান ব্যান হওয়া এবং উগ্র ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার যে পরিবেশ তুর্কিরা অতিক্রম করেছে সে ধরনে পরিবেশ উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশ আমলেও অতিক্রম করেনি।

পক্ষান্তরে এমন একটা কঠিন পরিস্থিতি-পরিবেশ ও প্রেক্ষাপটে সফলতার যে স্তর অতিক্রম করছে সেটা আমরা ব্রিটিশ থেকে ¯^াধীনতা লাভের পোন শতাব্দী পরও অর্জন করতে পারিনি। তুরস্কে সফলতার সবটুকুই জনগণের, একইভাবে বাংলাদেশে ইসলামপন্থর ব্যর্থতার অনেকটাই এদেশের মানুষর। এদেশের মানুষের কাছে ইসলাম একটি আচারনির্ভর ধর্ম। অর্থনৈতিক মুক্তি, মানবাধিকার, শান্তি-নিরাপত্তা ও আইনের শাসন এবং রাজনীতিক শক্তি হিসেবে ইসলামের কোনো তাৎপর্য এই দেশের জনগণ ধারণ করে না, তারা ইসলামকে সেইভাবে মোটেও বোঝে না।

এদেশের মানুষ অত্যন্ত আবেগী এবং অনুকরণপ্রিয়ও বটে। এরদুগান-মাহাথিরের সফলতায় বিপুল উচ্ছ¡াস প্রকাশ করে। কিন্তু কোনো শিক্ষাই তাঁদের আন্দোলন-সংগ্রামমুখর জীবন থেকে গ্রহণ করে না। এরদুগানদের কথা আসলেই দু’দলের ভিন্নধর্মী অস্তিত্ব আমরা খুঁজে পাই। যথাÑ ১. একদল যারা এরদুগানের দাড়ি মুণ্ডানো ও স্যুট-টাই পরা ছবি দেখিয়ে তাদেরও পক্ষে দাড়ি মুণ্ডানোর বৈধতা খুঁজে। ২. দ্বিতীয় আরেকটি দল শুধু একই ছবি দেখিয়ে তাঁকে সম্পূর্ণই বাতিল ঘোষণা করে। এখানে পরিবেশবোধ এবং সফলতার ধারণা এই উভয়টির ধারে-কাছেও কেউ নেই। এটা উদ্বেগজনক। নতুবা এরদুগান-মাহাথির কোনো মডেল নন, আমাদের মডেল পবিত্র কুরআন-সুন্নাহ, সাহাবায়ে কেরাম, সলফে সালেহীন ও আইয়িম্মায়ে মুজতাহিদীন।

৪. প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকানের সংগ্রামী জীবনের এক বড় অভিজ্ঞতা হচ্ছে, রাজনীতিক দল গঠন, একের পর এক দলগুলো নিষিদ্ধ হওয়া এবং পুর্নবার নিত্য-নতুন নামে সংগঠিত হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ১৯৬৯ সালে মিল্লি গুরুশ ঘোষণার পর মিল্লি নিজাম পার্টি গঠন করেন, দলটি মাত্র একবছরের ব্যবধানে নিষিদ্ধ হয়। ১৯৭২ সালে গঠন করেন মিল্লি সালামত পার্টি, দলটি নির্বাচনে অংশগ্রহণ করে ৪৮টি আসন লাভ করে এবং কোয়ালিশনে সরকার গঠনে সক্ষম হয়। ১৯৮০ সালের ৬ সেপ্টে¤^র এক সামরিক অভ‚্যত্থানে সরকারের পতন হয়, মিল্লি সালামত পার্টিসহ সকল রাজনীতিক দল নিষিদ্ধ হয়, এরবাকানকে রাজনীতিতে নিষিদ্ধ করা হয় এবং গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়। ১৯৮৩ সালে রাজনীতিক নিষেধজ্ঞা ওঠে গেলে তিনি নতুন দল গঠন করেন, দলটি ১৯৯৬ সালে ‘ন্যায়ভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠার স্লোগান দিয়ে জাতীয় নির্বাচনে জয় লাভ করে। দুঃখজনকভাবে মাত্র এগারো মাসের মাথায় তিনি এবারও সামরিক অভ‚্যত্থানে ক্ষমতাচ্যুত হন এবং তিনি ও তাঁর দল রাজনীতিতে নিষিদ্ধ হয়। ১৯৯৮ সালে গঠিত ফযিলত পার্টি যা খুব অল্পসময়ের মধ্যেই নিষিদ্ধ হয়। ২০০১ সালে গঠিত হয় সাদাত পার্টি, তবে মিল্লি গুরুশের অনুসারী তরুণ নেতৃবৃন্দ গঠন করেন একে পার্টি। বস্তুত এতে মিল্লি গুরুশ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে, সাদাত পার্টি মূলধারার ইসলামি আন্দোলন হিসেবে এবং একে পার্টি তার রাজনীতিক শাখা হিসেবে আত্মপ্রকাশ করে।

মিল্লি নিজাম পার্টি (১৯৭০Ñ১৯৭১ খ্রি.), মিল্লি সালামত পার্টি (১৯৭২Ñ১৯৮২ খ্রি.), রেফাহ পার্টি (১৯৮৩Ñ১৯৯৮ খ্রি.), ফযিলত পার্টি (১৯৯৮Ñ২০০১ খ্রি.), সাদাত পার্টি (২০০১ খ্রি.) ও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি-একেপি (২০০১ খ্রি.) তুরস্কে একের পর এক গঠিত হয় এবং নতুনভাবে তাঁরা জাতির সামনে আভির্‚ত হন। তুরস্কের এ অভিজ্ঞতা বাংলাদেশের জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামি দল ও আন্দোলনসমূহের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ১৯৭১ সালের ¯^াধীনতার মহান সংগ্রামে বিতর্কিত ভ‚মিকার পর ¯^াধীন বাংলাদেশে জামায়াত নামে রাজনীতি করার অপরিহার্য ছিল না। তুরস্কে একেপি সর্বশেষ বাহ্যিকভাবে নীতি-আদর্শের প্রশ্নেও ছাড় দিয়েছে, সংবিধানের সেক্যুলারিজমের সাথে আপোস করেছে এবং জাতির জনক হিসেবে মোস্তাফা কামালকে মেনে নিয়েছে। বস্তুত তাঁরা আদর্শকে ধারণ করেছেন অন্তরে, বাস্তবতা বিবেচনায় ইসলামি, দীনী ও ধর্মীয় লেভেল, স্লোগান ও দাবি-দাওয়া আড়ালে রেখেছেন। কিন্তু বাংলাদেশের ইসলামি রাজনীতিতে এমন বাস্তবতাকে ¯^ীকার দূরে থাক, সামান্য দলের নাম ও কথিত আকাবের-আসলাফের নামে কথিত ঐতিহ্যপ্রীতি থেকেও বেরিয়ে আসার মানসিকতা অনেকের মধ্যে নেই। দলের প্রাচীনত্ব, মুরব্বিয়ানা ও ইলমি মর্যাদার ইগো এখানে বড় সমস্যা হিসেবে দেখা যায়।

৫. প্রফেসর ড. নাজমুদ্দীন এরবাকান ছিলেন একেপি ও সাদাত উভয় পার্টির তাত্তি¡ক নেতা। এজন্য তাঁর বিরুদ্ধে বাম ও সেক্যুলারদের অভিযোগ ছিল, তিনি দুই পার্টি দিয়ে দেশ চালাচ্ছেন। এক পার্টি দেশ শাসন করছে, আর অন্য পার্টি সামাজিক কাজ ও ইসলাম প্রচারে নিয়োজিত। বস্তুত তুরস্কে দীনী দাওয়াত, ইসলামের প্রচার-প্রসার, সমাজ সংস্কার, মানুষের ইসলাহ, ইসলামের বিপ্লবী বয়ান নির্মাণ, জনশক্তি গঠন ও জনমত তৈরি এসব আঞ্জাম দেওয়া হয় বিভিন্ন ফোরাম থেকে। আর ভোটের রাজনীতি হয় ¯^তন্ত্র মঞ্চ থেকে। একে পার্টি স্রেফ ভোটের রাজনীতি করে, অন্যদিকে তার যুব, মহিলা ও শ্রমিক প্রভৃতি সংগঠন জনমত তৈরি ও জনশক্তি গঠনের কাজ করে।

ভারতের হিন্দুত্ববাদী আন্দোলনেও এমনটি লক্ষ করা যায়। সেখানে আরএসএস (রাষ্ট্রীয় ¯^য়ংসেবক সংঘ) হচ্ছে মাতৃসংগঠন; রাজনীতি, শিক্ষা, ছাত্র, শিক্ষক, অহিন্দু, আদিবাসী, শ্রমিক, বুদ্ধিজীবী ও সংবাদপত্রসহ সর্বক্ষেত্রে এর শাখা রয়েছে, যাকে একত্রে সংঘপরিবার বলা হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হচ্ছে অনুরূপ একটি শাখা, যারা ভোটের রাজনীতির কাজটা আনজাম দিয়ে থাকে। হিন্দুত্ববাদের বিপ্লবী দর্শন নির্মাণ, তার পক্ষে জনমত গঠন ও ক্যাডার তৈরির কাজ করে সংঘপরিবারের অন্যান্য শাখাসমূহ, বিজেপি সেখানে স্রেফ ভোটের রাজনীতিটা করে প্রফেশনাল তরিকায়, তার আদলও অনেকটা সেক্যুলার।

তুরস্ক ও ভারতীয় রাজনীতির অভিজ্ঞতার আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজের সুবিধার্থে নিজেদেরকে তিনটে মৌলিক শাখায় বিভক্ত করে নিতে পারে। (১) আধ্যাত্মিক শাখা: বাংলাদেশ মুজাহিদ কমিটি। এই শাখার কাজ হবে, দীনী দাওয়াত, ইসলামি শিক্ষার প্রসার ও মানুষের আত্মশুদ্ধি। এজন্য সারাদেশে ওয়ায মাহফিল, হালকায়ে যিকির, মাসিক ইজতিমা, মসজিদ-মকতব-মাদরাসা প্রতিষ্ঠা ইত্যাদিই হবে তার কাজ। এসব ক্ষেত্রে রাজনীতিক লক্ষ্য ও কর্মসূচি উহ্য থাকবে, এখান থেকে কোনো রাজনীতিক বয়ানও প্রচারিত হবে না।

(২) বিপ্লবী শাখা: ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন প্রভৃতি সংগঠনসমূহ হবে এর অঙ্গসংগঠন। এসব সংগঠনসমূহ স্তর ও বিষয়সংশ্লিষ্ট ক্ষেত্রে ইসলামের বিপ্লবী আদর্শের প্রচার করবে, জনমত গঠন করবে এবং জনশক্তি তৈরি করবে। তবে রাজনীতিকভাবে ইসলামের অপ্রয়োগ কিংবা ধর্মীয় ভাবাবেগের অপব্যবহার এড়াতে ভোটের রাজনীতিতে ধর্মীয় ব্যানার, স্লোগান ও প্রতীক ব্যবহার করবে না। তাঁদের ভ‚মিকা হবে অনেকটা দলনিরপেক্ষ। যেন আওয়ামী লীগ-বিএনপিসহ সকল রাজনীতিক দলই তাদের লক্ষ্য, আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য রাজনীতিক দলসমূহের কাছে ইসলামের রাজনীতিক ও বিপ্লবী আদর্শের দাওয়াত পৌঁছানোর কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

(৩) নির্বাচনী শাখা: ভোটের রাজনীতির জন্য ও নির্বাচনী কর্মসূচি আঞ্জাম দেওয়ার জন্য ¯^তন্ত্র একটি শাখা গঠিত হতে হবে। যা ধর্ম, বর্ণ, ভাষা, জাতি, ফিরকা, মাযহাব ও তরীকা নিরপেক্ষ হবে। অনেকটা সেক্যুলার আদলে গঠিত হবে। বাহ্যত কোনো ধর্মীয় অ্যাজেন্ডা থাকবে না, ভোটের রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগের ব্যবহার হবে না, ধর্মের নামে ভোট ভিক্ষে হবে না। এতে থাককে উন্নয়ন, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার কর্মসূচি। সৎ নেতৃত্ব, দেশের উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধের অনুসরণই হবে এই শাখার উদ্দেশ্য। এর অবকাঠামো গঠিত হবে তিনটি অঙ্গে। যথাÑ (ক) পার্লামেন্টারি বোর্ড, (খ) আসনভিত্তিক যৌথ কমিটি ও (গ) ভোট সেন্টারকেন্দ্রিক সমš^য় কমিটি।

২০১৯ সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনে প্রার্থী দিয়েছিল। ভোটের রাজনীতিতে নির্বাচনের পূর্বে বা পরে একজন প্রার্থীর সাথে জনগণের যে রকম সম্পর্ক ও ঘনিষ্টতা বা তাদের ওপর প্রার্থীর ব্যক্তিমর্যাদা ও প্রভাব থাকার কথা তা ইসলামী আন্দোলনের প্রার্থীদের ক্ষেত্রে খুব একটা লক্ষণীয় নয়। এর প্রধান কারণ দলীয়ভাবে প্রার্থীদেরকে পরিকল্পিত কর্মসূচি দিয়ে মাঠ পরিচর্চার কাজে নিয়োজিত না করা। এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের প্রার্থীদের নিয়ে একটি বোর্ড গঠন করতে পারে। বোর্ডের একজন মুখপত্র হবেন, তিনি দুই বা সংসদের মেয়াদ অনুযায়ী পাঁচ বছরের জন্য মনোনীত হতে পারেন। বোর্ডের সদস্যবর্গ বছরে একাধিকবার মিলিত হয়ে পরিকল্পনা গ্রহণ, ভোটের রাজনীতির উপযোগী কর্মসূচি অবল¤^ন এবং কর্মসূচির সার্বিক অগ্রগতি বিষয়ে আলোচনা করবেন।

বোর্ডসদস্যদের প্রত্যেকের রুটিন কাজের মধ্যে অন্যতম হবে, আসনভিত্তিক যৌথ কমিটি গঠন করা। যা থানা/উপজেলা বা নগর-পৌরসভাসমূহের বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের প্রতিনিধি এবং সুধী-শুভাকাক্সক্ষী মানসিকতার গণ্যমান্য মানুষের সমš^য়ে গঠিত হবে। সংগঠনসমূহের কাজের তদারকি, কমিটি না থাকলে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ, পুনর্গঠন, সম্প্রসারণ, শাখা বৃদ্ধি, জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা, নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ, ভোটের ফলাফল বিশ্লেষণ, আসন-ইউপি ও ওয়ার্ডভিত্তিক ভোটর তালিকা সংরক্ষণ এবং ভোটকেন্দ্রের হিসাব, সমš^য় কমিটি গঠন ও কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ইত্যাদিই হবে এই যৌথ কমিটির নিয়মিত কাজ। সংসদ সদস্য প্রার্থী এই যৌথ কমিটির সভাপতি হবেন।

আসনভিত্তিক যৌথ কমিটি প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক স্থায়ী সমš^য় কমিটি গঠন করবে। আধ্যাত্মিক ও বিপ্লবী শাখার প্রতিটি সংগঠনের প্রতিনিধি সমš^য় কমিটির সদস হবেন, স্থানীয় ও গণ্যমান্য মানুষও কমিটিতে সদস্য হতে পারবেন। সদস্যবর্গ নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবে। ওই কেন্দ্রের নির্বাচন পরিচালানার যাবতীয় কাজ এই কমিটির ওপর ন্যস্ত থাকবে। তবে শুধু নির্বাচন ঘনিয়ে এলেই এর কাজ বেড়ে যাবে তা নয়, বছরের সবটা সময়েই এর কাজ থাকবে। তাদের কাজগুলো হবে,

ক্স ভোটারদের সাথে ব্যক্তিগত যোগাযোগ, পরিচয় ও সম্পর্ক বৃদ্ধি।

ক্স তালিকায় থাকা ভোটারদেরকে দলের সদস্য করা এবং দলকে ভোট দেওয়ার জন্য কাজ করা।

ক্স দলের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারদেরকে জানানো।

ক্স নির্বাচনী কেন্দ্রের অধীন এলাকায় জনগণের সমস্যার কথা শোনা এবং সমাধানের চেষ্টা করা। বিশেষত কোনো সাহায্য প্রার্থী থাকলে তাকে সাহায্য করা।

ক্স সমš^য় কমিটি প্রতি মাসে কমপক্ষে অন্তত দু’বার সভা করবে, কাজের অগ্রগতি মূল্যায়ন করবে এবং প্রতিমাসে আসনভিত্তিক যৌথ কমিটির বরাবর প্রতিবেদন পাঠাবে।

ক্স ভোটার তালিকা সংরক্ষণ এবং হালনাগাদ হলে তাও সংগ্রহ ও সংরক্ষণ করবে। এক্ষেত্রে (ক) ভোটার স্থান্তরের প্রয়োজন হলে তাকে সহায়তা করা, (খ) কেন্দ্রের অধীন এলাকায় কেউ নতুন এলে তাকে এখানকার ভোটার বানানো, (গ) প্রথমবার ভোটার হওয়াদের তথ্য সংগ্রহ এবং তাদের দলীয় প্রার্থীর ভোটার বানানো, (ঘ) বয়স্ক ও অক্ষম ভোটারদের তালিকা তৈরি, (ঙ) ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিতরণ করা।

ক্স নির্বাচনের সময় ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যাজেন্ড সরবরাহ, তাঁদের প্রশিক্ষণ এবং যাবতীয় ব্যবস্থানা করা। এজন্য অ্যাজেন্ট সংখ্যার অনুপাতে একজন মূল ও একজন অপেক্ষমান (মূল ব্যক্তি অসুস্থ কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হলে) দু’জন করে সদস্য প্রস্তুত রাখবে।

লেখক : মু. সগির আহমদ চৌধুরী

তথ্যঋণ

১. ড. নাজমুদ্দীন এরবাকান, দাওয়াম (আমার সংগ্রাম), মেধা বিকাশ প্রকাশন, ঢাকা, বাংলাদেশ (প্রথম প্রকাশ: ২০১৬ খ্রি.)

২. ড. রাগিব আস-সিরজানী, অটোমান থেকে বর্তমান: ক্যারিশম্যাটিক এরদোগান, কালান্তর প্রকাশনী, সিলেট, বাংলাদেশ (প্রথম প্রকাশ: ২০১৯)

৩. হাফিজুর রহমান, আমার দেখা তুরস্ক: বিশ্বব্যবস্থার নতুন শক্তি তুর্কি জাতির ভেতর-বাহির, গার্ডিয়ান পাবলিকেশন, ঢাকা, বাংলাদেশ (প্রথম প্রকাশ: ২০১৯)

৪. www.wikipedia.org (আরবি, ফারসি, উরদু, ইংরেজি ও বাংলার সংশ্লিষ্ট পাতাসমূহ)

জার্মান থেকে কোরিয়া; বিশ্বরাজনীতির নতুন মেরুকরণ
বলা চলে সাপে নেউলে সম্পর্ক। পারলে মুহুর্তের মধ্যে একে অপরকে ধ্বংস করে দেয়। প্রতিনিয়ত চলে হুমকি পাল্টা হুমকি। দ¶িণ কোরিয়া বনাম উত্তর কোরিয়ার বাকযুদ্ধ বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ায় প্রতিমুহুর্ত। বাকযুদ্ধ আর পরমানু অস্ত্রের মহড়ায় শঙ্কা হয় কখন যেন যুদ্ধ বাঁধিয়ে ফেলে দুই কোরিয়া। ১৯৫০ সালে শুরু হওয়া বিভক্ত দুই কোরিয়ার সামরিক যুদ্ধ ১৯৫৩ সালে যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে বন্ধ হলেও সামান্য সময়ের জন্যও যুদ্ধ যুদ্ধ মনোভাব দূর হয়নি কোরিয়া উপদ্বীপ থেকে। সম্প্রতি দীর্ঘ দিন ধরে চলে আসা সংঘাত ভুলে সেই দুই কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের বৈঠক কিছুটা বিস্ময় এবং অবাক করার মতোই। শুধুমাত্র বৈঠক করেছে তা নয়; পরমানু অস্ত্র নিস্ক্রিয়করণে দুই কোরিয়া ঐক্যমতে পৌঁছেছে। ফলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আনের দ¶িণ কোরিয়া সফর এখন অব দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়েছে।

খ্রিস্টপূর্ব ২০০ অব্দে কোরিয়া রাষ্ট্রের জন্ম। বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশ দেশটি শাসন করে। ১৯১০ সালে দেশটি প্রথম জাপানিদের দখলে চলে যায়। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত অবিভক্ত কোরিয়া জাপানিদের দখলেই ছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘মিত্রশক্তি’র অন্যতম দুই পরাশক্তির মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতে ইউনিয়নের আঙ্গুলিতে দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয় অবিভক্ত কোরিয়া। ১৯৩৯ সালের ১ সেপ্টে¤^র জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স ও যুক্তরাজ্য জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ পরিচালনা ও ইউরোপে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে ইতালির সাথে মিত্রজোট গঠন করে জামার্নি। এই মিত্রজোটই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম প¶ তথা ‘অ¶শক্তি’।

১৯৪১ সালের জুন মাসে অ¶শক্তি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। ‘অ¶শক্তি’র প্রতিরোধে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন মিলে গড়ে উঠে ‘মিত্রশক্তি’। ১৯৪১ সালের ডিসে¤^রে জাপান অ¶শক্তিতে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র আক্রমণ করে। ফলশ্রæতিতে ‘মিত্রশক্তি’তে যোগ দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনের সাথে জাপানের যুদ্ধ চলছিলো ১৯৩০ সাল থেকেই। জাপানের মোকাবেলায় চীনও যোগ দেয় ‘মিত্রশক্তি’তে। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ‘মিত্রশক্তি’ আর ‘অ¶শক্তি’র পাল্টাপাল্টি যুদ্ধই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সালে জার্মান এবং জাপানিদের নিঃশর্ত আত্মসমর্পনের মধ্য দিয়ে সমাপ্ত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানিদের আত্মসমর্পনে দখলমুক্ত কোরিয়া নিয়ে অঘোষিত স্নায়ুযুদ্ধে লিপ্ত হয় মিত্রশক্তির চালকের আসনে উঠে আসা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েতে ইউনিয়ন। ফলশ্রুতিতে বিভক্ত হয়ে যায় অবিভক্ত কোরিয়া। জন্ম নেয় নতুন দুটি রাষ্ট্র। বিভক্ত কোরিয়ার দ¶িণ অংশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর অংশ সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়। সেই থেকে এখন পর্যন্ত দ¶িণ কোরিয়া মার্কিনিদের প্রভাব বলয়ে অন্যদিকে উত্তর কোরিয়া সোভিয়েতের সমাজতন্ত্রী আদর্শে পরিচালিত চীন এবং রাশিয়ার প্রভাব বলয়ে অবস্থান করছে।

বর্তমান জার্মান রাষ্ট্রের জন্ম খ্রিস্ট্রপূর্ব ৮৪৩ অব্দে। প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার ভাঙা-গড়ার পর ১৮৭১ সালে শক্তিশালী ঐক্যবদ্ধ জার্মান প্রতিষ্ঠিত হয়। এ সময় জার্মানিতে শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক উন্নতি ঘটে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর মিত্রশক্তির চার দেশ যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে চারটি ভাগে ভাগ করে। ব্রিটিশ, ফরাসি, মার্কিনিদের দখলে থাকে পশ্চিম জার্মানের আলাদা তিনটি অঞ্চল। পূর্ব জার্মান থাকে সোভিয়েতের দখলে। কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে ‘মিত্রশক্তি’তে ফাটল দেখা দিলে সোভিয়েত ও পশ্চিমাদের প্রভাব কমে যায়। এই সুযোগে পশ্চিমের তিনটি অঞ্চল মিলে গঠন হয় পশ্চিম জার্মান এবং সোভিয়েত অঞ্চলে গঠন হয় জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মান। পশ্চিমাদের ছোঁয়ায় পশ্চিম জার্মানে অর্থনীতি, গণতন্ত্র ও শিল্প সমৃদ্ধিতে ব্যাপক উন্নতি ঘটে। ফলশ্রুতিতে উন্নত জীবন-যাপনের আশায় পূর্ব জার্মানির নাগরিকরা অর্থনীতি ও শ্ল্পি সমৃদ্ধ পশ্চিম জার্মানিতে অভিবাসী হতে শুরু করে। ফলে বাধ্য হয়ে ১৯৬১ সালে পূর্ব জার্মান সরকার বার্লিন প্রাচীরের একটি দেয়াল তুলে দেয়। এতে করে দুই জামার্নির ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির মিলন এবং যোগাযোগ বৃদ্ধির মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নতি ঘটে। পর্যায়ক্রমে ১৯৯০ সাল দুই জার্মানি চুড়ান্তভাবে ঐক্যবদ্ধ হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি মুছতে ঐক্যবদ্ধ জার্মান আগ্রাসী নীতি পরিহার করে অর্থনৈতিক উন্নতি এবং বিশ্ব দরবারে নিজেদেরকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে মনোনিবেশ করে। বিজয়ী মিত্র স¤্রাজ্যবাদী ব্রিটিশরাও বিভিন্ন কারণে নিজেদের গুটিয়ে নেয় আগ্রাসী মনোভাব ও কর্মকাণ্ড থেকে। অন্যদিকে সোভিয়েত পতনের পর আধুনিক শক্তিশালী রাশিযার জন্ম হলেও সোভিয়েতের বিশাল স¤্রাজ্যের পতনে তা অর্জনে রাশিয়াকে যথেষ্ট সময় এবং বেগ পোহাতে হয়। ফলে শক্তিশালী প্রতিদ্ধ›দ্বীহীন খালি মাঠে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে উঠে বিশ্বরাজনীতির প্রধান নিয়ন্ত্রক শক্তি।

সম্প্রতি দুই কোরিয়ার বৈঠকের পর গুঞ্জন শুরু হয়েছে বিশ্বরাজনীতির নতুন মেরুকরণের। যদিও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই গুঞ্জনটা শুরু হয়েছিলো। মূলত দুই কোরিয়ার বৈঠক তাতে নতুন মাত্রা যোগ করেছে। কেননা জার্মানিদের থেকে শি¶া নিয়ে দুই কোরিয়া যদি ঐক্যবদ্ধ হয়ে জার্মানিদের নীতি অবল¤^নকরে তাহলে বিশ্বরাজনীতির নিয়ন্ত্রণ শক্তি যে অন্য দিকে মোড় নিবে এতে কোনো সন্দেহ নেই। তবে মার্কিনিদের প্রভাব কমে রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে বিষয়টা তখন এমন নাও হতে পারে। কেননা, আগ্রাসন এবং বিভাজনের নীতি ছেড়ে দুই কোরিয়া নিজেদের শক্তিশালী রাষ্ট্র গঠনে মনোনীবেশ করলে মার্কিনিদের প্রভাব কমলেও এই অঞ্চলে (এশিয়া) রাশিয়ার প্রভাব বাড়বে না। বরং এক একটা শক্তিশালী জার্মানি আর কোরিয়াই হয়ে উঠতে পারে বিশ্বরাজনীতির নতুন কোনো নিয়ন্ত্রক অথবা নিয়ামক শক্তি।

কিন্তু প্রশ্ন হলো কোরিয়া কী জার্মানিদের দেখানো পথে হাঁটবে নাকি নতুন কোনো রাস্তা তৈরি করবে। এই প্রশ্নটার বড় কারণ দুই কোরিয়া ঐক্যবদ্ধ হলেও মার্কিনিদের বলয়ে থেকে যাবার সম্ভাবনাটা বেশ প্রবল। কেননা, পশ্চিম জার্মান মার্কিনি এবং পশ্চিমা শক্তির ছোঁয়ায় অর্থনীতি ও শিল্প সমৃদ্ধিতে উন্নতি সাধন করলেও ঐক্যবদ্ধ জার্মান গঠনের পর পশ্চিমাদের গোলামি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কিন্তু দুই কোরিয়া একীভুত হলেও পশ্চিমাদের মদদপুষ্ট অপে¶কৃত শক্তিশালী ও উন্নত দ¶িণ কোরিয়া মার্কিনিদের বলয় থেকে বেরিয়ে আসবে বলে আপাতদৃষ্টিতে মনে হয় না। কারণ, দুই কোরিয়ার মিলনের যে ¯^প্নটা কোরিয়া উপদ্বীপে দেখা দিয়েছে তার পুরো কৃতিত্বটা ¯^য়ং দ¶িণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিচ্ছেন। দ¶িণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এ কথা প্রকাশ্যেই বলেছেন, উত্তরের সাথে এই শান্তি আলোচনা হবার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বড় কৃতিত্ব পাওনা আছে। তার কথায় মার্কিন-নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা ও চাপের কারণেই এটা সম্ভব হয়েছে। অন্যদিকে ট্রাম্প নিজেও কৃতিত্বটা নিজের দাবি করছেন। ট্রাম্প তার টুইটার একাউন্টে টুইট করে দুই কোরিয়ার মিলনের আভাস দিয়ে কৃতিত্ব দাবি করেছিলেন অনেক আগেই। চলতি বছর জানুয়ারি মাসের ৪ তারিখ ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ব্যর্থ বিশেষজ্ঞরা এ নিয়ে নানান কথা বলছে। কিন্তু আমি যদি শক্ত অবস্থান না নিতাম এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের অঙ্গীকারের কথা প্রকাশ না করতাম- তাহলে এ সংলাপ-আলোচনা হতো এমন কথা কি কেউ বিশ্বাস করবে?’

তবে দুই কোরিয়ার নমনীয় মনোভাবের কৃতিত্বটা ট্রাম্প নিজের দাবি করলেও জোরালোভাবে এই দাবিটা করতে পারে এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি ঠান্ডা মাথার চীন। উত্তর কোরিয়ার ওপর চীনের আরোপ করা নিষেধাজ্ঞার চাপ এই কৃতিত্বের দাবি রাখে বলে অনেক বিশেষজ্ঞের অভিমত। কেননা, উত্তর কোরিয়া তার শক্তিশালী অর্থনৈতিক মিত্র চীনের ওপর ভরসা করেই এতোদিন পশ্চিমা শক্তি এবং জাতিসংঘের নিষেধাজ্ঞাকে থোরাই কেয়ার করে আসছিলো।

২০০৬ সালে উত্তর কোরিয়া প্রথম পরী¶ামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। তার পর থেকে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর বহু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে, যার অধিকাংশগুলোই মার্কিন প্রস্তাবে। এর পর দিন দিন এসব নিষেধাজ্ঞা আরো কঠোর থেকে কঠোরতর হয়েছে। কিন্তু উত্তর কোরিয়াকে জাতিসংঘ এবং মার্কিন নিষেধাজ্ঞায় দমন করা যায়নি। নিবৃত করা যায়নি পরমানু কর্মযজ্ঞ থেকে। সম্প্রতি পরমানু নিস্ক্রিয়করণে উত্তর কোরিয়াকে বাণিজ্যিক অবরোধের হুমকি দেয় পরম মিত্র চীন। এরপরই মূলত উত্তর কোরিয়া নমনীয় হয় এবং দ¶িণ কোরিয়ার সাথে শান্তি আলোচনায় উৎসাহী হয়। তাই বিশেষজ্ঞদের দাবি, দুই কোরিয়ার পরমানু নিস্ক্রিয়করণে চীনের অবস্থান পরিবর্তন উত্তর কোরিয়াকে সবচেয়ে বেশি আঘাত করেছে।

উত্তর কোরিয়ার বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই হয় চীনের সাথে। সেই চীন যখন বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বলে তখন উত্তর কোরিয়া নমনীয় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেজন্য অনেকের দাবি দুই কোরিয়ার বৈঠকের কৃতিত্ব চীনের প্রাপ্য। তবে কৃতিত্ব যারই হোক, এই আলোচনা কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমিয়ে দীর্ঘ ৬৮ বছরের পুরোনো কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনবে এমনটাই আন্তার্জাতিক রাজনীতি বিশ্লেষকদের প্রত্যাশা। অনেকে আশা করছেন এই আলোচনা থেকে একটি শান্তি চুক্তিও হতে পারে। জার্মানিদের দেখানো পথে দুই কোরিয়া যদি একীভুত হতেই পারে তাহলে বিশ্ববাসীও তাকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত।

এশিয়ার দেশ হলেও দুই কোরিয়ার একীভুত হওয়া বা শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের লাভ-ক্ষতি কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের তেমন কোনো আশঙ্কা বা সম্ভাবনা আপাতত নেই। কোরিয়া রাষ্ট্রের রাষ্ট্র প্রধানদের আগ্রাসী ও আক্রমণাত্বক মনোভাব বলা চলে কোরিয়া উপদ্বীপকে বহির্বিশ্ব থেকে কিছুটা আলাদা করে রেখেছে। দুই কোরিয়ার কোনোটার সাথেই বাংলাদেশের তেমন উচ্চপর্যায়ের উল্লেখ্যযোগ্য সম্পর্ক নেই বললেও চলে। কোনো সরকারের আমলেই সেটা ছিলো না। ¯^াধীন ও ¯^তন্ত্র রাষ্ট্র হিসেবে ¯^াভাবিক কুটনৈতিক সম্পর্ক যেটুকু আছে সেটার তেমন কোনো বিশেষত্ব নেই। তবে হ্যাঁ একত্রিত কোরিয়া উপদ্বীপ যদি চীন রাশিয়ার বলয়ে চলে যায় তাহলে তার কিছুটা প্রভাব বাংলাদেশে পড়বে। কেননা এশিয়া অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় চীন-ভারতের চেষ্টা প্রচেষ্টায় অঘোষিত হলেও প্রকাশ্যেই ¯œায়ু প্রতিযোগিতা চলছে। বিশ্ব পরাশক্তির অন্যতম দাবিদার রাশিয়া তো আছেই। মার্কিনিদের প্রতিরোধে এই অঞ্চলে অন্যতম উদিয়মান শক্তি ভারতকে এখন যেমন প্রয়োজন তখন আর তেমন প্রয়োজন পড়বে না। তখন চীন-রাশিয়া ও কোরিয়া মিলে আলাদা একটি সমাজতন্ত্রবাদী বলয়ই গড়ে উঠবে। তবে কোরিয়া নিয়ে চীন-রাশিয়া ও মার্কিনিদের টানা হেঁচড়ায় শান্ত এশিয়ায় নতুন করে কোনো অশান্তির ডঙ্কা বেজে উঠে কিনা সেই আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। পৃথিবীর প্রত্যেক দেশেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে পারস্পিরিক সম্পর্কের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় সম্পর্ক উষ্ণ ও শীতল হয়ে থাকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপট থেকেই বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাথে গায়ে মাখামাখি সম্পর্ক এড়িযে চলার চেষ্টা করে। সর্বোচ্চ শীতল ও নির্ভতার সম্পর্ক যে একমাত্র ভারতের সাথে এটা সুস্পষ্ট। তবে রাশিয়ার সাথেও সম্পর্কটা বেশ শীতল। চীনের সাথেও খারাপ না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন একদিকে ভারতের সাথে গায়েমাখা সম্পর্ক অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে মরস্তাত্বিক বৈরিতা সত্তেও মার্কিনিদের ভারত তোষণ করতে হয় চীন-রাশিয়ার মোকাবিলায়। ভারতও মার্কিনিদের সাথে সম্পর্ক রাখে চীনকে ঠেকাতেই। বিষয়টা এরকম যে বড় শত্রæর মোকাবিলায় ছোট শত্রæর সাথে সম্পর্ক জিইয়ে রাখা যদিও সে কোনো কোনো ক্ষেত্রে বাঁধা হয়ে আছে। যেমন বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন দলের আমলে মার্কিদের প্রভাব বিস্তারে একমাত্র বাঁধা ভারতই তবুও এই বিষয়ে ভারতকে ছাড় দিতে হচ্ছে চীন-রাশিয়ার মোকাবিলায় বৃহত্তর ¯^ার্থ রক্ষায়। চীন-রাশিয়াও বাংলাদেশ নিয়ে তেমন আগ্রহ দেখাতে পারছে না ভারতের কারণেই। কিন্তু চীন-রাশিয়া ও কোরিয়া বলয় গড়ে উঠলে বাংলাদেশের বর্তমান সরকারকেও ভারত বলয় থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে হবে। তবে সেক্ষেত্রে মার্কিন প্রভাবও থাকবে না বাংলাদেশের উপর। এটাও ঠিক যে, প্রভাব-বলয় হ্রাস বৃদ্ধি ঘটলেও বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে তেমন ভুমিকা রাখতে পারবে না। একীভুত কোরিয়া যদি মার্কিন বলয়েই সীমাবদ্ধ হয় তাহলে ভারতকে সহজেই বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার এটাও ঠিক আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতায় আছে ততদিন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলই থাকবে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিই এই ধারণার শক্তিশালী যুক্তি। তার মানে দুই কোরিয়ার শান্তি প্রক্রিয়ায় বর্তমানে কিংবা ভবিষতে বাংলাদেশের লাভ-ক্ষতি বা রাজনৈতিক পট পরিবর্তনের তেমন বড় কোনো আশঙ্কা নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ এবং চিন্তমুক্তই থাকবে। থাকার প্রয়োজনও। কেননা প্রত্যেকটা দেশের জন্যই অভ্যন্তরীণ বিষয়ে বহিঃশক্তির প্রভাব উটকো জামেলা এবং আতঙ্কেরই হয়ে থাকে সে দেশের নাগরিকদের জন্য।

সে যাই হোক, ঐক্যবদ্ধ কোরিয়া ¯^প্নের বাস্তবায়নের পর কোরিয়া কী রুশ-মার্কিন বলয় থেকে বেরিয়ে আসবে নাকি নির্দিষ্ট বলয়ে আবদ্ধ থেকে স¤্রাজ্যবাদী পালে নতুন করে হওয়া লাগাবে নাকি নিজেই কোনো শক্তিশালী পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করবে তা এখন সময়ের অপে¶া। সময়ই বলে দিবে উচ্চারিত প্রশ্নের অনুচ্চারিত সব উত্তর। সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে বিশ্ববাসীকে।

লেখক: কবি ও সাংবাদিক

তথ্যসুত্র :

বিবিসি

রয়টার্স

দ্যা নিউ ইয়র্ক টইমস

এএফপি

ভয়েস অফ আমেরিকা

উইকিপিডিয়া, ইন্টারনেট

Korea কলিয়ার নিউ এনসাইক্লোপিডিয়া ১৯২১

Korea এনসাইক্লোপিডিয়া আমেরিকানা ১৯২০

Castillo Cortes 1996, page. 413, North Korea

Castillo Cortes 1996, page. 498, South Korea

Mangled-Max, editor (1995) page 271

Dudes (Aussprachewörterbuch) (6th edition) page 53

Milner Gull and, R. R. (1997) The Russians : The People of Europe

Blackwell Publishing page 1–4.

Weinberg, G. L. (1995) A World at Arms: A Global History of World War II Cambridge University Press। page 264.

জাতিরাষ্ট্রের উদ্ভব, বিকাশ এবং বিবর্তন
দেশ-জাতি-রাষ্ট্র ইত্যাদি পরিভাষাগুলো অনেক সময় বিভ্রান্তিকর। সাধারণভাবে মনে হয় এগুলো অভিন্ন অর্থজ্ঞাপক। সাধারণ মানুষ মনে করে, ‘যাহাই দেশ তাহাই জাতি এবং তাহাই রাষ্ট্র’। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এর অর্থ ভিন্ন ভিন্ন রকম। আমরা যখন দেশ শব্দটি উচ্চারণ করি তখন এটি ভ‚খন্ড নির্দেশ করে। অপরদিকে জাতি বলতে জনসমষ্টিকে বোঝায়। আর রাষ্ট্র ভ‚খন্ড এবং জনসমষ্টি নিয়ে গঠিত। এ তিনটির মিলন মোহনা এক ও অভিন্ন। অনেকটা রাবিন্দ্রীক ভাষায় বলা যায়, ‘এক দেহে হলো লীন’। অবশ্য পৃথিবীর সব দেশে সব কালে এই লীন বা স্থিত হওয়া একসাথে ঘটেনি। সভ্যতার বাঁকে বাঁকে বহতা নদীর মত অনেক অনেক জনপথ অতিক্রম করে অবশেষে সাগরে মিলিত হয়েছে জলরাশি। হাজার বছর ধরে পদ্মা-মেঘনা-যমুনা অথবা দজলা-ফোরাত অথবা নীল নদের অববাহিকায় জনবসতি গড়েছে মানুষ। জনবসতি থেকে সৃজিত হয়েছে নগর-হরপ্পা, ময়েনজোদারো অথবা এথেন্স বা স্পার্টায়। প্রাচীনে সভ্যতার সুত্রপাত সব দেশে মোটামোটি একসাথে হলেও ইউরোপ তথা গ্রিকের ভাষায় আমাদের শিখতে হচ্ছে রাষ্ট্রের উৎসমূল এবং বিকাশ বিবর্তনের ইতিহাস। তার কারণ গোটা এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা এক সময় গ্রিক তথা ইউরোপের অধীন ছিল। অধীনেরা যা শেখায় অধিনস্তরা তাই শেখে। তাই পাশ্চাত্য বিক্ষুব্ধ প্রাচ্যের দার্শনিক এডওয়ার্ড সাঈদ তার বিখ্যাত গ্রন্থ ‘অরিয়েন্টালিজম’-এ বলেন ‘তাহারা আমাদের কথা তাহাদের মত করিয়া বলিয়াছে।’

যা হোক, গ্রিক ও রোমান আমলে রাষ্ট্র বলতে ‘পোলিস’, ‘সিভিটাস’ ও ‘রেস পাবলিকা’ ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হতে থাকে। একই সময় প্রাচীন বাংলায় এবং ভারতের দাক্ষিনাত্যে প্রজাশাসিত রাজ্যের উদাহরণ পাওয়া যায়। সেই ছোট ছোট নদী বা সাগর তটের জনপদগুলো কিভাবে ‘রাষ্ট্রে’ রূপান্তরিত হলো সে এক বিচিত্র ইতিহাস।

এই বিচিত্র ইতিহাসের একটি মজার বৈশিষ্ট্য হলো, ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট হয়ে যাওয়া। প্রাচীনে বিভিন্ন সভ্যতার পাদপ্রান্তে যেসব নগর জনপদ গড়ে উঠেছিলো তারা কালক্রমে একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হলো। এভাবেই শুরু হলো যুদ্ধ। প্রতিষ্ঠিত হলো এ প্রবাদ : ‘জোর যার মুলুক তার’। আরেকদল মানব ছিলো বেদুইন। তারা এক জনপদ থেকে অন্য জনপদে ঘুরে বেড়াতো। যারা নদী ও সাগর পাড়ে গড়ে তুলেছিলো জনপদ। তারাও প্রথম দিকে এভাবেই ঘুরে বেড়াতো খাদ্য, পানীয় ও সহনীয় পরিবেশের আশায়। যখন একদল মানুষ স্থিত হয়েছে তখনও আরেকদল ঘুরে ঘুরে চলছে। এরা সকলেই ছিলো একই পরিবার থেকে বর্ধিত হয়ে একই গোত্রের লোক। তাই বলা হয় ট্রাইব বা গোত্রই রাষ্ট্রের মূল উৎস। মধ্যযুগের মুসলিম সমাজতত্ত¡বিদ ইবনে খালদুন তার বিখ্যাত গ্রন্থ ‘আল মোকাদ্দিমায়’ আসাবিয়াহ্ বা গোত্রপ্রাধান্যকে সভ্যতার সুতিকাগার বলে বর্ণনা করেছেন। প্রাচত্যের তিনজন দার্শনিক- হবস্, লক ও রুশো রাষ্ট্রের উৎসমূল ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন আদিতে মানুষ ‘ষ্টেট অব ন্যাচার’ বা প্রকৃতির রাজ্যে বসবাস করতো। তারা কেবলই ঝগড়া-ঝাটি ও মারামারি করতো। এক সময় তারা নিজেরাই অনুভব করলো যে তাদের গোত্র বা জনপদকে সুশৃক্সখল করবার জন্য শাসনব্যবস্থা প্রয়োজন। তারা একত্রিত হয়ে একটি সামাজিক চুক্তিতে উপনিত হলো। গোত্রের একজন নেতা নির্বাচন করলো। তার সাথে চুক্তি হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য সে গোত্রের উপর কর্তৃত্ব করবে। এটাই হলো আধুনিক নির্বাচন ব্যবস্থার আদিস্তর। অবশ্য চুক্তির নিয়ম রীতি নিয়ে ঐ তিনজন মনীষীর তিন রকম মত রয়েছে। একদল মনীষী মনে করেন পরিবার থেকে গোত্র, গোত্র থেকে জনপদ, জনপদ থেকে রাষ্ট- এভাবেই বিবর্তনময় পথে রাষ্ট্র জন্মলাভ করেছে। অন্যেরা মনে করেন আল্লাহই রাষ্ট্রের অবয়ব দান করেছেন। এসব তত্ত¡ ও তথ্যগুলোকে একত্র করলে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কয়েকটি মতামতের সন্ধান পাওয়া যায়। ক. বিধাতার সৃষ্টি মতবাদ খ. শক্তিপ্রয়োগ মতবাদ গ. গোত্র মতবাদ ঘ. সামাজিক চুক্তি মতবাদ ঙ. বিবর্তনময় মতবাদ।

এ মতবাদগুলো সবটিই সত্য। সবগুলো মতবাদ একত্র করলে একটা সমšি^ত ধারণা পাওয়া যাবে। আমরা জীববিজ্ঞানে বিবর্তন মতবাদের কথা পড়েছি। সেখানে একটা কথা খুব জোরেসোড়ে বলা হয়েছে আর তা হলো- সারভাইবাল অব দ্যা ফিটেষ্ট বা শক্তিই বেচেঁ থাকার সূত্র। আমরা দেখেছি যে, ছোট ছোট নগর রাষ্ট্র নিয়ে বিজয়ী নগর রাষ্ট্র ‘রাজ্য’ গড়ে তুলেছে। যেমন খ্রিস্টপূর্ব ৪৩১সালে শক্তিশালী গ্রিক নগর রাষ্ট্র স্পার্টা-এথেন্সসহ অন্যান্য নগর রাষ্ট্রকে পরাজিত করে স্পার্টা রাজ্য গড়ে তোলে। কালক্রমে পৃথিবীর বিভিন্ন অংশে এভাবেই অসংখ্য ছোট ছোট রাজ্যের উদ্ভব হয়। এসব ছোট ছোট রাষ্ট্রগুলো একই ধারায় একে অন্যকে পরাজিত করে রাজ্য + রাজ্য = সা¤্রাজ্য গড়ে তোলে। এসব সা¤্রাজ্যের মধ্যে রয়েছে রোমান সা¤্রাজ্য, পারস্য সা¤্রাজ্য, ফরাসি সা¤্রাজ্য, রুশ সা¤্রাজ্য, উমাইয়া সা¤্রাজ্য, আব্বাসীয় সা¤্রাজ্য, মোগল সা¤্রাজ্য, বৃটিশ সা¤্রাজ্য এবং উসমানীয় সা¤্রাজ্য। ইতিহাসের বিভিন্ন পর্যায় বিভিন্নভাবে এসব সা¤্রাজ্যের উত্থান পতন ঘটে। সে আর এক ইতিহাস। ইউরোপে সা¤্রাজ্যের বিকাশ যেমন সকলের আগে ঘটে তেমনি সা¤্রাজ্যের পতনও সেখানেই ঘটে। ইউরোপীয় সা¤্রাজ্যগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী রক্তপাত চলতে থাকে। একটানা ৩০ বছর যুদ্ধ করার পর ক্লান্ত শ্লান্ত এসব সাম্রাজ্যসমুহ অবশেষে একটি চুক্তিতে উপনীত হয়। ১৬৪৮ খ্রিস্টাব্দে জার্মানির ওয়েস্টোফেলিয়ায় এই ঐতিহাসিক চুক্তি ¯^াক্ষরিত হয়। আধুনিক নেশন ষ্টেট বা জাতি রাষ্ট্রের সূচনা এ চুক্তি থেকে। এর তাৎপর্য হলো এই যে ইতিপূর্বে শক্তির মাধ্যমে রাজ্যসীমা নির্ধারিত হয়েছে। এই চুক্তির দ্বারা জনগনের ভাষা, ধর্ম, গোত্র এবং ভৌগলিক বাস্তবতাকে ¯^ীকার করে এই প্রথমবারের মত একটি যৌক্তিক সীমারেখা নির্ধারনের চেষ্টা করা হয়েছে। ইতিহাসের ছাত্র মাত্রই জানে যে ঐ চুক্তির উপর ইউরোপ বিশ^স্ত থাকেনি। সেখানে ১৯১৪-১৯১৯ সাল পর্যন্ত প্রথম মহাযুদ্ধ এবং ১৯৩৯-১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধ সংঘটিত হয়েছে। এখানে একটি তাৎপর্যপুর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। ওয়েস্টোফেলিয়া চুক্তির মাধ্যমে যেসব যৌক্তিক অঞ্চল ও জনগন নিয়ে রাষ্ট্রটি গঠিত হয়েছিলো সেগুলো ছিলো মূলত রাজতন্ত্র। প্রজাসাধারণের কোন ভুমিকা সেখানে ছিলো না। ইউরোপে শিল্প বিপ্লব, বাণিজ্য বিস্তার, শিক্ষার প্রসারে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। নাগরিক সাধারণ তাদের অধিকার আদায়ের জন্য রাজতন্ত্র/সা¤্রাজ্যতন্ত্র/অভিজাত তন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়। এসব আন্দোলন সংগ্রাম ইতিহাসের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হলেও তার মূল চেতনা ছিলো সাধারণ মানুষের ক্ষমতায়ন। এভাবে বৃটেনের ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লব, ১৭৮৯ সালের ফরাসী বিপ্লব এবং অবশেষে ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক বা সমাজতান্ত্রিক বিপ্লব জাতি রাষ্ট্রের অগ্রগতির পথে এক একটি মাইল ফলক। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ পৃথিবীর জাতিরাষ্ট্র বিকাশে আর একটি ¯^র্ণোজ্জল অধ্যায়ের সৃষ্টি করে। প্রথম মহাযুদ্ধ অবসানে জার্মান, অষ্ট্রো-হাঙ্গেরী এবং তুর্কি ওসমানীয় সা¤্রাজ্য বিপর্যস্ত হয়। ফলে ইউরোপে জাতি রাষ্ট্রের গঠন পুনর্গঠনে নতুন মাত্রা পরিলক্ষিত হয়। ওসমানী সা¤্রাজ্যের পতনের পর এশিয়া আফ্রিকায় যে জাতি রাষ্ট্রের ¯^াভাবিক বিকাশ হওয়ার কথা তা হয়নি। প্রথম মহাযুদ্ধ জয়ী ইউরোপীয় পরাশক্তি ওসমানীয় সা¤্রাজ্যের অন্তর্ভুক্ত এশিয়া আফ্রিকার বিপুল অঞ্চল ছলেবলে দখল করে নেয়। দ্বিতীয় মহাযুদ্ধের পতন পর্যন্ত এসব জাতি রাষ্ট্রের ¯^াধীনতার জন্য অপেক্ষা করতে হয়।

এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকায় দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কালে জাতি রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে রীতিমত বিপ্লব সূচিত হয়। যুদ্ধের ফলে ইউরোপীয় সা¤্রাজ্যবাদদুর্বল হয়ে পড়ে। তারা তাদের উপনিবেশসমুহে কর্তৃত্ব বজায় রাখতে ব্যর্থ হয়। এসব অঞ্চলে প্রবল ¯^াধীনতা সংগ্রাম শুরু হয়। এসব ¯^াধীনতাকামী জাতিসমুহের প্রতি প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন জ্ঞাপন করে। ইন্দোনেশিয়া ডাসদের কর্তৃত্বমুক্ত হয়। বৃটিশরা ভারত ছেড়ে যায়। সেখানে পাকিস্তান ও হিন্দুস্তান নামে নতুন জাতি রাষ্ট্রের সৃষ্টি হয়। এভাবে প্রায় সমগ্র পৃথিবী সা¤্রাজ্যবাদ মুক্ত হয়। কিন্তু সদ্য ¯^াধীনতাপ্রাপ্ত জাতি রাষ্ট্রসমুহে নতুন করে অভ্যন্তরিন জাতি রাষ্ট্রের আকাক্সখা সৃষ্টি হয়। বাংলাদেশ ১৯৭১ সালে একটি সশ¯্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে ¯^াধীনতা লাভ করে। ষাটের দশকে নাইজেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় বায়াপ্রা।কঙ্গো গৃহযুদ্ধের মাধ্যমে দ্বিধাবিভক্ত হয়। জাতি রাষ্ট্রসমুহের এ ধরনের যুদ্ধবিগ্রহ ও অস্থিতিশীলতা দেখে রাষ্ট্রবিজ্ঞানী মায়রন উইনার এদেরকে জাতিরাষ্ট্র অভিদায় অভিশিক্ত করতে দ্বিধাšি^ত হন। তিনি এদেরকে বলেন ‘নেশনস ইন হোপ’ বা আশাšি^ত জাতি। অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীগন এইসব জাতি রাষ্ট্রসমুহের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেন। তারা জাতি রাষ্ট্রসমুহের মৌলিক বৈশিষ্ট্য নির্নয়ের চেষ্টা করেন।

জাতি রাষ্ট্রসমুহের পরিচয় নির্নয় করতে গিয়ে তারা বলেন,‘একটি সার্বভৌম রাষ্ট, একটি নির্দিষ্ট জনগোষ্ঠী অধ্যুসিত হওয়া উচিৎ’। তারা মনে করেন সেই জনগোষ্ঠীকে একটি প্রবল রাজনৈতিক শক্তির প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে তারা সমার্থক দুটি শব্দ ‘জাতি’ ও ‘রাষ্ট্রের’ ভিন্নতর বিষয়গুলোর তুলে ধরেন। তারা বলেন জাতি রাষ্ট্রকে অবশ্যই অভ্যন্তরিন এবং বৈদেশিক বিষয়ে সার্বভৌম ক্ষমতা প্রদর্শনে প্রমাণ্য হতে হবে। তারা একটি জাতি রাষ্ট্রের সমগ্র জনগনের গ্রহনযোগ্য একটি সাধারণ সংস্কৃতি, ভাষা, নৃতত্ত¡ এবং একই ইতিহাসের শক্ত ধারক হতে হবে । এভাবে একটি ‘সেন্টিমেন্ট অব ওয়ারনেস’ গড়ে উঠতে হবে। একটি সাধারন পরিচয় গড়ে উঠলেই জাতি রাষ্ট্রের সৃষ্টি সফল হতে পারে। জাতি ও ভৌগলিক অঞ্চলের একাত্ততাই জাতি রাষ্ট্রকে আইনানুগতা প্রদান করে। এসব রাষ্ট্রবিজ্ঞানীরা বিশে^র জাতি রাষ্ট্রসমুহের বৈশিষ্ট্যাবলী ব্যাখ্যা করে বলেন যে সত্যিকার অর্থে কোথায়ও আদর্শ জাতি রাষ্ট্রের সন্ধান পাওয়া যাবে না। তবে এরা ¯^ীকার করেন যে এসব জাতি রাষ্ট্রসমুহ ‘নেশন বিল্ডিং’ বা জাতি গঠন কার্যক্রমের মাধ্যমে চুড়ান্ত জাতীয়তা অর্জনের চেষ্টা করছে। ভারতের উদাহরন দিয়ে তারা বলেন, এরা ‘বৈচিত্রের মাধ্যমে ঐক্য’ সৃষ্টির চেষ্টা করছে। অপরদিকে পাকিস্তান শক্তি প্রয়োগ করে ‘ষ্টেট বিল্ডিং’ বা রাষ্ট্র গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানীগন জাতি রাষ্ট্রকে সময় ও সমস্যার প্রেক্ষিতে পরিবর্তনশীল বলে ব্যাখ্যা করেন। একবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিকতা যখন তুঙ্গে, আবার তখনই ব্রে·িট, কাতালোনীয়া ও বাক্স বিচ্ছিন্নতাবাদের

ঘঠনা ঘটছে। ইউরোপের অন্যত্রও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় বিশে^ এমন জাতি রাষ্ট্র খুঁজে পাওয়া কঠিন হবে যেখানে অভ্যন্তরিন সংহতির সমস্যা নেই। আর্ন্তজাতিক পর্যবেক্ষকগন বলছেন তথ্য প্রযুক্তির বিপ্লব, বহুজাতিক বাণিজ্য সংগঠন(এম এন সি), বেসরকারী সংগঠন(এনজীও) এবং বিশ^্যায়ন বর্তমান সময়ে জাতি রাষ্ট্রসমুহকে ক্রমরাশমানভাবে অকার্যকর করে তুলছে। তবে পরিবর্তনশীল বিশে^র উত্থান পতনের সাথে জাতি রাষ্ট্রের বাস্তব কার্যকারিতা নির্ভর করছে। ছোট হয়ে আসছে পৃথিবী-সুতরাং গ্লোবাল ভিলেজ দর্শনেই হয়তো জাতি রাষ্ট্রের মুক্তি।

লেখক : আবদুল লতিফ মাসুম

সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারপ্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই
আমাদের প্রিয় মাতৃভ‚মি ¯^াধীনতা লাভ করে ১৯৭১ সালের ১৬ ই ডিসে¤^র দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর। বাঙালির এ জয়ের পেছনে রয়েছে এক বেদনা ও কলঙ্কের ইতিহাস। সে ইতিহাসক বুকে নিয়েই বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল ¯^াধীনতার সংগ্রাম তথা মুক্তির যুদ্ধে। ¯^াধীনতার ঘোষণাপত্র অনুযায়ী এ সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটিই হল এ নিবন্ধের মূল প্রতিপাদ্য।

১৯৭১ সালের ১০ এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক ¯^াধীনতার ঘোষণাপত্রে উল্লেখ আছে-

“সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে ম্যান্ডেট দিয়েছেন সে ম্যান্ডেট মোতাবেক নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সুবিচার রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের ¯^াধীনতা ঘোষণা করছি”

পরবর্তীতে ১৭ ই এপ্রিল মুজিবনগরের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার কর্তৃক এ ঘোষণা পুনরায় উচ্চারিত হয়। ¯^াধীনতা ঘোষণার পরবর্তী সময়ে তাজউদ্দিন সহ বিভিন্ন জনের বক্তব্যে সুস্পষ্টভাবে একথা বারবার ফোটে ওঠে। ১৯৭১ সালের ১১ ই এপ্রিল অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন বলেন-

“আমাদের প্রতিজ্ঞা হোক- ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতা থেকে মুক্তি। গড়ে উঠুক- প্রথম গণশক্তিকেন্দ্রিক সমাজব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য ও সুবিচারের ভিত্তিতে লিখিত হোক জয় বাংলা ¯েøাগান”

১৪ এপ্রিল প্রবাসী সরকারের নির্দেশনাবলীতে উল্লেখ আছে-

“বাঙালির অপরাধ তারা অবিচারের অবসান চেয়েছে। বাঙালির অপরাধ তারা মা-বাবা, ভাই-বোন, সন্তান-সন্ততির জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসার দাবি করেছে। বাঙালির অপরাধ তারা আল্লাহর সৃষ্ট পৃথিবীতে আল্লাহর নির্দেশমত অন্যায়-অবিচার ও শোষণের অবসান ঘটিয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছে।”

এসকল বক্তব্যে ¯^াধীনতার মূল উদ্দেশ্য সুস্পষ্টভাবে বারংবার উচ্চারিত হয়েছে। এখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার শব্দ তিনটি বিশ্লেষণের দাবী রাখে।

সাম্য : সাম্য মানে সমতা বা ভারসাম্য। সাম্য হলো- “ঞযব ংঃধঃব ড়ভ নবরহম বয়ঁধষ, বংঢ়বপরধষষু রহ ংঃধঃঁং, ৎরমযঃং ড়ৎ ড়ঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং.” অর্থাৎ- যোগ্যতা, অধিকার বা অবস্থার আলোকে সবাইকে সমান সুযোগ দান করাকে সাম্য বলা হয়।

আরো সহজভাবে বলা যায়; সমাজে নারী-পুরুষ, নৃ-গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী নির্বিশেষে যেসকল জনগোষ্ঠী বাস করে তাদের সবার মধ্যে সম্মান, ¯^াধীনতা, কথা বলার অধিকার, জীবিকার অধিকার এবং চলাচলের অধিকারসহ সর্বক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করা।

মানবিক মর্যাদা : যা দু’টি শব্দের সমš^য়ে গঠিত। একটি হলো মানবিক বা যঁসধহরঃধৎরড়হ। অপরটি হলো মর্যাদা বা ফরমহরঃু. মানবিক মর্যাদা বলতে বুঝায়- “অহ রহফরারফঁধষ ড়ৎ মৎড়ঁঢ়’ং ংবহংব ড়ভ ংবষভ-ৎবংঢ়বপঃ ধহফ ংবষভ-ড়িৎঃয, ঢ়যুংরপধষ ধহফ ঢ়ংুপযড়ষড়মরপধষ রহঃবমৎরঃু ধহফ বসঢ়ড়বিৎসবহঃ”

অর্থাৎ- একটি ¯^তন্ত্র ব্যক্তিসত্ত¡া বা গোষ্ঠীবিশেষের আত্মসম্মানবোধ, আত্মযোগ্যতা, শারীরিক ও মানসিক অখণ্ডতা এবং ক্ষমতায়নের অনুভ‚তিকে মানবিক মর্যাদা বলে।

এককথায়, মানবিক মর্যাদা হলো মানবিক অধিকার বা ¯^াধীনতা। যা সকল মানুষের ন্যায়সঙ্গত অধিকার। জন্মগত অধিকার; জন্মের পর থেকে মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। এ অধিকার একইসাথে সহজাত ও আইনগত অধিকার।

ন্যায়বিচার : এখানেও দু’টি শব্দ। যার একটি ন্যায় বা বয়ঁরঃু এবং অপরটি হলো বিচার বা লঁংঃরপব. ন্যায়বিচার বলতে সাধারণত বোঝায়- “ঞযব লঁফমসবহঃ ড়ভ নবরহম ভধরৎ ধহফ রসঢ়ধৎঃরধষ” অর্থাৎ ন্যায্য ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। কিন্তু প্রকৃতপক্ষে ন্যায়কে সংজ্ঞায়িত করা কঠিন। দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। তবে সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা- এটা ন্যায়বিচারের সংজ্ঞা হতে পারে।

বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকার পর্যায়ের ৩য় ভাগে এ তিন নীতির কথা উল্লেখ আছে ঠিকই, কিন্তু কথায় আছে “হুজুরের গরু কিতাবে আছে গোয়ালে নেই” দুঃখজনক হলেও সত্যি, সংবিধানে সন্নিবেশিত থাকলেও ¯^াধীনতার এই অর্ধশত বছরেও দেশে সাম্য, মানবিকমর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। এদেশের মানুষ ¯^াধীনতার জন্য লড়াই করেছে, কারো অধীনতা বা বশ্যতা ¯^ীকার করার জন্য নয়। কিন্তু প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনা জলাঞ্জলি দিয়ে দেশের জনগণকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তির অধীনতা ও বশ্যতা ¯^ীকার করানোর ঘৃণ্য রাজনীতির চর্চা হচ্ছে। ¯^াধীনতাকামী জনতার হৃদয়মাঝে লালিত মুক্তির আদর্শ ও চেতনাকে ধামাচাপা দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘুনেধরা সংসদীয় গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের শিক্ষায় গড়ে তোলা হচ্ছে। কৌশলে ধর্মনিরপেক্ষতাবাদের বিষফোঁড়া তাদের মাঝে রোপন করা হচ্ছে। যদিও ¯^াধীনতার ঘোষণাপত্র, প্রবাসী সরকারের নির্দেশনাবলী, তাজউদ্দীনসহ তৎকালীন ¯^াধীনতাকামী নেতৃবৃন্দের বক্তব্যের কোথাও ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলা হয়নি। ১৯৭০ এর নির্বাচনী ঘোষণায়ও আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। ¯^াধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছে তারাও কখনো ধর্মনিরপেক্ষতার কথা বলে ক্ষমতায় আসেনি।

এখন মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বলা হয়। যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, তবে বলতে হয় এদেশের মানুষ অস্ত্র ধরেছিল জুলুমের বিরুদ্ধে, অস্ত্র ধরেছিল শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর যে রাষ্ট্রে জুলুম, শোষণ ও বৈষম্য নেই, সে রাষ্ট্রেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যয় বিচার খুঁজে পাওয়া যাবে।

দেশের মোট সম্পদের ৮২% মাত্র ২শতাংশ মানুষ ভোগ করছে। বাকী ৯৮ শতাংশ জনগণ প্রতিনিয়ত বৈষম্যের ¯^ীকার হচ্ছে। ৯০দশকের হবি ঢ়ঁনষরপ সধহধমবসবহঃ এর আওতায় দেশের নাগরিকদের কাস্টমার হিসেবে গণ্য করা হচ্ছে। যদিও রাষ্ট্রের সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাওয়ার হক্বদার। কিন্তু বর্তমান সমাজে বিত্তবানরাই কেবল টাকার বিনিময়ে সুযোগ সুবিধা ভোগ করছে আর অন্যরা অর্থের অভাবে তা থেকে বঞ্চিত হচ্ছে। আজ সমাজে বিত্তবান আর নিম্ন শ্রেণির মাঝে আকাশ-জমিন বৈষম্য। পুঁজিবাদী শাসনের যাতাকলে গরীবরা দিন দিন আরো গরীব হচ্ছে অর সম্পদশালীরা দিন দিন আরো সম্পদশালী হচ্ছে। মানুষের বেচে থাকার অধিকার, কথা বলার অধিকার, চলাচলের অধিকার এবং ধর্মীয় অধিকারসহ কোন অধিকারের নিশ্চয়তা আমাদের এ ভুখণ্ডে নেই বললেই চলে। ন্যায়বিচারের বানী আজ শোষকের যাতাকলে নিভৃতে কাঁদে। বলা যায় আমাদের এ ছোট্ট ভুখণ্ডটি আজ নানাবিদ সমস্যায় জর্জরিত হয়ে তা মরণব্যাধি ক্যান্সারের রূপ পরিগ্রহ করেছে।

সমস্যার সমাধানে কিছুদিন পর পর নেতার বদল করা হলেও ক্ষমতার পালাবদলে জনগণের দূরাবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি। যত দিন যাচ্ছে সমস্যা তত প্রকট হচ্ছে। বাড়তে বাড়তে তা আজ মহামারী আকার ধারণ করেছে।

মুক্তিযদ্ধের সেই মহান আদর্শ- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নীতির পরিবর্তনের বিকল্প নেই। নীতির পরিবর্তন না ঘটানো পর্যন্ত দেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারেনা। মানুষ প্রকৃত মুক্তি পেতে পারেনা। কারণ এ জাতি শান্তির আশায় বহু কিছুরই পরিবর্তন ঘটিয়েছে। পরিবর্তনের প্রতিটি প্রেক্ষাপটে এ জাতি বহু রক্ত দিয়েছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ভাগ্যাহত এ জাতির ত্যাগের বিনিময়ে ভ‚খন্ড পরিবর্তন হয়েছে, ভাষার পরিবর্তন হয়েছে, শিক্ষার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের পরিবর্তন হয়েছে, পতাকার পরিবর্তন হয়েছে। বিগত পাঁচ দশক ধরে চলছে নেতা পরিবর্তনের বিভৎস মহড়া। শান্তির আশায় এ দেশের শান্তিকামী মানুষ জীবনের বিনিময়ে একের পর এক নেতার পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু শান্তি আসেনি; বরং আরো অশান্তি বৃদ্ধি পেয়েছে। ¯^াধীনতার পর থেকে যে বা যারাই ক্ষমতায় এসেছে রাষ্ট্র পরিচালনার মৌলিক উপাদান হিসেবে সবাই একই নীতি গ্রহণ করেছে। সময়ে সময়ে শুধু নিজেদের ¯^ার্থে অথবা বাহবা কুড়ানোর জন্য বৃটিশদের রেখে যাওয়া নীতির সাথে কিছুটা রঙ লাগিয়েছে। দেশের বর্তমান অবস্থা তো আরো ভয়াবহ। এ দেশের ¯^াধীনতার জন্য মানুষ অকাতরে জীবন দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বের ৫টি ¯ৈ^রতান্ত্রিক দেশের মধ্যে আজ বাংলাদেশ একটি। এ থেকেই অনুমান করা যায় দেশ এবং দেশের মানুষ কতটা বিপর্যস্ত অবস্থায় আছে। অতএব মানবতার বিপর্যয়ের এ চরম মূহুর্তে নীতির পরিবর্তন অত্যাবশ্যকীয় হয়ে দাড়িয়েছে। পৃথিবীতে নানারকম নীতি আছে। বিশ্বের অনেক দেশেই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত আছে। কিন্তু আপাত দৃষ্টিতে তা মনে হলেও প্রকৃতপক্ষে সেখানেও তা পুরোপুরি প্রতিষ্ঠিত নেই। আমরা উন্নয়নশীল দেশগুলোতেও বর্ণবাদের বৈষম্য, মানবিক মর্যাদা ভ‚লণ্ঠিত এবং ন্যায়বিচারের অভাব দেখতে পাই।

আমরা এমন নীতির প্রস্তাব করতে চাই, যে নীতিই কেবল পারে এদেশে সাম্য , মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। যে নীতিতে সরকার প্রধানকেও জনগণের চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। যে নীতিতে ক্ষুধার্তকে সরকার প্রধান নিজ মাথায় বহন করে খাবার পৌছে দেন। যে নীতিতে বিচারকের কাছে সরকার প্রধানকে জবাবদিহী করতে হয়। যে নীতি রাতের অন্ধকারেও সৎকর্মে লিপ্ত থাকার শিক্ষা দেয়। যে নীতিতে লোকচক্ষুর অন্তরালেও নিজের কু-বাসনা কে দমন করার শিক্ষা দেয়। যে নীতিতে বাদশাহ এবং ভৃত্যের মাঝে পার্থক্য করতে বাহ্যিক কোন উপায় থাকেনা। যে নীতিতে সরকার প্রধান তার ছেলেকেও শাস্তির সম্মুখীন করতে কুণ্ঠাবোধ করেনা। যে নীতিতে গরীব এবং ধনীর মাঝে কোন বৈষম্য করেনা। যে নীতি আরব এবং অনারবের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করেনা। যে নীতিতে সাদা এবং কালোর মাঝে মর্যাদাগত কোন পার্থক্য করেনা। যে নীতির আওতায় পৃথিবীর সকল মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ আশ্রয়ে থাকে। সে নীতির নাম হলো ইসলাম। যেই নীতির প্রস্তাবক হযরত মুহাম¥াদ সা. বলেন-

“আজকে মানুষের মাঝে কোন বিভেদ থাকবেনা। আরবের উপর অনারবের, অনারবের উপর অরবের শ্রেষ্ঠত্ব থাকবেনা। সকল মানুষ হবে সমান মর্যাদার অধিকারী।”

ইসলাম সম্পর্কে দার্শনিক জর্জ বার্নাডশ বলেছিলেন-

“ওংষধস রংহ’ঃ ড়হষু ধ ৎবষরমরড়হ নঁঃ ধষংড় ধ পড়সঢ়ষবঃব, পড়সঢ়ৎবযবহংরাব, ফুহধসরপ ধহফ ংপরবহঃরভরপ পড়ফব ড়ভ ষরভব”

অর্থাৎ- ইসলাম নিছক ভক্তি ও তপস্যামূলক কোন ধর্ম নয়; বরং ইসলাম হচ্ছে মানবজাতির জন্য পরিপূর্ণ, তাৎপর্যমূলক, গতিশীল ইবং বিজ্ঞানসম্মত জীবনব্যবস্থা।

বর্তমান মানবরচিত সংবিধানকে বহাল রেখে যদি কেয়ামত পর্যন্ত ক্ষমতার হাতবদল হতে থাকে আর নেতার পরিবর্তন ঘটতে থাকে তারপরও কিছুতেই শান্তি আশা করা যায়না। পবিত্র কুরআনে স্পষ্ট ঘোষিত হয়েছে-

“যে ব্যক্তি ইসলাম ব্যতিত অন্যকোনো ধর্ম বা জীবনব্যবস্থা অšে^ষণ করে, কস্মিককালেও তা আল্লাহ তা’আলার কাছে গ্রহণযোগ্য হবেনা আর আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্থ”

বিশ্বের যে প্রান্তেই আল্লাহর দেয়া নীতি অনুসৃত হবেনা, নিঃসন্দেহে সে প্রান্তেই অশান্তি ও বিশৃক্সখলা সৃষ্টি হবে। আমাদের দেশ ও এর ব্যতিক্রম নয়। মানুষের মনগড়া নীতি এবং তাগুতের মদদকারী নীতির বদৌলতে বিশ্বের প্রথম সারির ৫টি ¯ৈ^রতান্ত্রিক দেশের মধ্যে আজ একটি বাংলাদেশ। ৪৭ বছর ধরে মানুষের মনে যে তীব্র ক্ষোভ পুঞ্জিভুত হয়ে রয়েছে যেকোনো মুহূর্তে তার বিস্ফোরণ ঘটতে পারে।

তাই সংকট উত্তরণে, মানবতার মুক্তির লক্ষে, প্রকৃত শান্তি আনয়নে এবং সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবরচিত নীতির পরিবর্তন করে ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই।

লেখক : জি এম বায়েজীদ

তথ্যসূত্র-

১) নেতা ও পিতা- তাজউদ্দিন আহমেদ

২) ঘরে-বাহিরে- একে খন্দকার

৩) সময় ও অসময়- মহিউদ্দিন আহমেদ

৪) বঙ্গবন্ধুর আত্মজীবনী

৫) বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রসেনানী শেখ মুজিবুর রহমান- ডা. কালিদাস রুদ্র

৬) বাংলাদেশ সংবিধান

৭) নীতির পরিবর্তন চাই- গাজী আতাউর রহমান

৮) ইসলাম-ই পরিপূর্ণ জীবনব্যবস্থা- মওলানা মুহা. আবু ত্বলহা বিন রেদওয়ান

৯) ডরশরঢ়বফরধ.পড়স

১০) ইধহমষধঢ়বফরধ.পড়স

১১) ঈংপংনফ.পড়স

বাংলাদেশে ভোটের জোট ও জোটের রাজনীতি
বর্তমান গণতান্ত্রিক বিশ্বব্যবস্থায় রাজনীতিতে জোটের ধারণা দারুণ জনপ্রিয়। ইউরোপের উন্নত রাষ্ট্রের রাজনৈতিক দলসমূহও এখন জোটমুখী। কোনো কোনো ¶েত্রে জোট গঠন ব্যতীত ¶মতার সমীকরণও সম্ভব হচ্ছে না। সুতরাং তা অপরিহার্যও বটে। উন্নয়নশীল দেশের রাজনীতিতে জোটের প্রবণতা শুরু হয়েছে গত শতকের শেষ দুই দশকে। বলা যায়, উন্নয়নশীল দেশে গণতন্ত্রচর্চা পুরোপুরি শুরু হওয়ার প্রায় সাথে সাথেই এখানে জোট-রাজনীতির বিকাশ ঘটেছে।

বিশ্বব্যাপী রাজনীতিতে জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে একক কোনো নেতৃত্বের প্রতি মানুষের আস্থাহীনতার কারণে। মানুষ এখন একক কোনো নেতৃত্বে বা দলের প্রতি আস্থাশীল নয়। রাজনৈতিক নেতাদের চারিত্রিক স্খলন, শঠতা ও চাতুর্য তাদেরকে গণমানুষ থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলছে। তাদের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।

গণতান্ত্রিক সমাজে একক নেতৃত্বের প্রতি আস্থাহীনতার আরেকটি কারণ সেখানে বহুত্ববাদী ধারণার প্রসার। এটাকে গণতান্ত্রিক সমাজের অপরিহার্য পরিণতিও বলা যায়। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় মানুষের মতপ্রকাশের যে অবাধ ¯^াধীনতা রয়েছে, তারই পরিণতিতে সেখানে ডান, বাম ও মধ্যপন্থার সাথে সাথে অতি ডান, অতি বাম ও চরমপন্থার বিকাশ ঘটছে। যা একক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তৈরি করছে ¶ুদ্র ¶ুদ্র দল ও নেতৃত্ব। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি¯^রূপ গড়ে ওঠা এ রাজনৈতিক বিভক্তিই জোটবদ্ধ রাজনীতিকে জনপ্রিয় করে তুলছে।

¯^াধীন বাংলাদেশে জোটবদ্ধ রাজনীতির স‚চনা হয় ¯ৈ^রাচারি শাসক এরশাদের আমলে। এরশাদের ¯ৈ^রতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে এ দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রায় সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করে। য‚থবদ্ধ আন্দোলনে এরশাদের পতন নিশ্চিত হওয়ার পরপরই শুরু হয় ¶মতায় যাওয়ার লড়াই। দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি সমমনা রাজনৈতিক দল নিয়ে আপন আপন বলয় তৈরি করে। নির্বাচনে আওয়ামী লীগ ১৫ দল নিয়ে এবং বিএনপি ৭ দল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে।

১৯৯৬ সালের নির্বাচনে জোটপ্রবণতা কমলেও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তা আবার ফিরে আসে। এরপর থেকে ক্রমশই রাজনৈতিক জোটগুলো সংখ্যার মহড়ায় পরিণত হচ্ছে। ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, ইসলামী ঐক্যজোটকে নিয়ে চারদলীয় জোট গঠন করে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট গঠন করে। ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপি গঠন করে ২০ দলীয় জোট। আর এবার হুসেইন মুহাম্মদ এরশাদ গঠন করেছেন ৫৮ দলীয় জোট।

১৪ দলীয়, ২০ দলীয় ও ৫৮ দলীয় জোট বাংলাদেশের রাজনীতিতে জোট-রাজনীতির অসারতা প্রমাণের জন্য যথেষ্ট। কারণ, এসব জোটের অধিকাংশ দলই নামসর্ব¯^ ও ব্যক্তিনির্ভর। একদিকে যেমন ভোট-বাস্তবতায় প্রায় ম‚ল্যহীন এ দলগুলো বড় দলের সঙ্গে জোট করে নিজেদের অস্তিত্বের জানান দেয়ার চেষ্টা করছে, অন্যদিকে বড় দল তাদেরকে জোটবদ্ধ করে তালিকা দীর্ঘ করছে।

বিবেচ্য বিষয় হলো, বাংলাদেশের রাজনীতিতে ভোটের জোট ও জোটের রাজনীতির যে প্রবণতা শুরু হয়েছে, তার ফলাফল কি? উন্নত দেশের রাজনৈতিক জোটের সঙ্গে এর পার্থক্যটা কোথায়?

বাংলাদেশের রাজনৈতিক জোট ও তার ফলাফল বিশ্লেষণ করলে বড় দলের প্রতি ছোট দলের দাসত্ব ও লেজুরবৃত্তিই বড় হয়ে দেখা দেয়। জোটবদ্ধ ছোট দল যতোদিন জোটে থাকে, ততোদিন বড় দলের সিদ্ধান্তে ‘জি হুজুর’ বলেই থাকতে হয়। আর যদি কখনো বড় দলের সঙ্গে ‘বনিবনা’ না হয় এবং জোটত্যাগ করতে চায় তবে দল ভাঙ্গনের মুখোমুখি হয়। এটা সাধারণ দল ও ইসলামি ধারা উভয়ের ক্ষেত্রেই সত্য।

বাংলাদেশের রাজনীতিতে জোটের ভালো-মন্দ উভয় দিকের প্রধান দৃষ্টান্ত হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি। গণ আন্দোলনে পতিত এরশাদ বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ও বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে। দেশের প্রধান দুটি দল এরশাদের বিরুদ্ধে যূথবদ্ধ আন্দোলন করলেও ¶মতার সিঁড়ি হিসেবে এরশাদকে ব্যবহার করতে কসুর করেনি কেউ। বিশেষত আওয়ামী লীগ যতোবার সরকার গঠন করেছে এরশাদের সমর্থনেই করেছে। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পর আন্তর্জাতিক মহলের কাছে জাতীয় পার্টিই আওয়ামী লীগের মুখ র¶া করেছে।

বিপরীতে এরশাদের জাতীয় পার্টি বার বার ভাঙ্গনের মুখে পড়েছে। প্রথমবার দলের মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আওয়ামী লীগের মন্ত্রীসভায় থাকার জন্য দল ভাঙ্গেন। বিএনপির মন্ত্রীসভায় থাকার জন্য অপর মহাসচিব নাজিউর রহমান মঞ্জু আবারও দলের গলায় ছুরি চালান। দলের অখণ্ডতা র¶ার জন্য এবারও এরশাদকে ‘জি হুজুর’ করেই মহাজোট সরকারকে সমর্থন দিয়ে যেতে হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে যতোবারই এরশাদ মহাজোট ছাড়া চিন্তা করেছে ততোবারই তার দলের অখণ্ডতা হুমকির মুখে পড়েছে।

ইসলামী ধারার দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোটই কেবল জোটবদ্ধ হয়ে ¶মতার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে। চারদলীয় জোটের গুরুত্বপ‚র্ণ অংশিদার হিসেবে দলটি জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছার সুযোগ পায়। কিন্তু মন্ত্রীসভায় সুযোগ পাওয়ার আগেই দলে বিভক্তি দেখা দেয়। শাইখুল হাদিস আল্লাামা আজিজুল হক রহ. ও মুফতি ফজলুল হক আমিনী রহ. এর নেতৃত্বে ভাগ হয়ে যায় ইসলামী ঐক্যজোট। বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর আরও দু’বার ভাঙ্গনের মুখোমুখি হতে হয় দলটিকে এবং তাও হয়েছে জোটে থাকা ও না থাকার প্রশ্নে। বর্তমানে ইসলামী ঐক্যজোট ভিন্ন ভিন্ন নামে চার ভাগে বিভক্ত।

এক সময় ইসলামী ঐক্যজোট ইসলামি ধারার দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম থাকলেও এখন তা নিছক দলে পরিণত হয়েছে। ¯^াভাবিকভাবে রাজনৈতিক পরিধিও সংকীর্ণ হয়ে এসেছে দলটির।

পশ্চাত্যের রাজনৈতিক জোটগুলোর সঙ্গে আমাদের দেশের রাজনৈতিক জোটের মৌলিক পার্থক্য এখানেই। পশ্চিমা বিশ্বে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামো ও গণতান্ত্রিক মনোভবের কারণে বড় দলের সঙ্গে জোটবদ্ধ হলেও ছোটদলের অস্তিত্ব হুমকিতে পড়ে না। ¶মতার মোহে রাজনৈতিক নেতারাও দলীয় সিদ্ধান্ত উপে¶া করে না। দলের গলায় ছুরিও চালায় না। রাতারাতি দলবদলের প্রবণতাও সেখানে কম।

বাংলাদেশের রাজনৈতিক জোটের এমন করুণ পরিণতির প্রধান কারণ হলো, বড় দলের কর্তৃত্ববাদী মনোভাব এবং ছোটদলের রাজনৈতিক অসহায়ত্ব। এখানে বড় দল ও ছোটদলের মাঝে কাঠামোগত পার্থক্য প্রায় রাত-দিনের। বড় দলগুলো এই রাজনৈতিক দুর্বলতার ষোল আনা সুযোগই সব সময় গ্রহণ করে। হুমকি-ধমকি ও প্রলোভনে ছোটদলের নেতাদের ঘায়েল করতে তারা কখনো ভুল করে না।

আদর্শিক ও ইসলামি সংগঠনগুলোর জন্য রাজনৈতিক জোট আরও বেশি বিব্রতকর। সাধারণ ধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসলামি সংগঠনের ল¶্য, উদ্দেশ্য, কর্মপন্থা ও নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছুতে ভীষণ দ‚রত্ব রয়েছে। সুতরাং কোনো একপ¶ের ছাড় দেয়া ব্যতীত দীর্ঘদিন এক সঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যেহেতু ইসলামি দলগুলোই তুলনাম‚লকভাবে কিছুটা দুর্বল; তাই তাদেরই আদর্শিক বিসর্জনের তিক্ততা হজম করতে হয়। গত দুই দশকের রাজনৈতিক ইতিহাস অন্তত তাই বলে।

এছাড়াও বড় দলগুলোর লুটপাট, দুর্নীতি, অন্যায় ও অবিচারের দায়ও তাদের বহন করতে হয় ¶েত্র বিশেষ। সাধারণ মানুষের সাদা চোখে তারা হয়ে ওঠেন অন্যায়ের সহায়ক শক্তি। অন্য দশটি দলের মতো ¶মতায় প্রলুব্ধ।

বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি বাংলাদেশের মানুষ দিনদিন ইসলামি অনুশাসনের প্রতি ঝুঁকছে। তবে প্রভাব কমছে ইসলামি রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের। এর একটি কারণ হতে পারে লেজুরবৃত্তির রাজনীতি ও বড় দলের নানান অপকর্মের দায়। ভিন্ন মতাদর্শী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সহযাত্রা ইসলামি দলগুলোর সঙ্গে অন্যদের আদর্শিক পার্থক্যও ম্লান করে দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে ইসলামি দলগুলোও তাদের শরিক দলের মতো ¶মতার জন্য রাজনীতি করেন। সুতরাং আদর্শিক মূল্যবোধের ধারক হিসেবে সমাজে তাদের যে প্রভাব ছিলো তা হ্রাস পাচ্ছে।

একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত এক দশকে রাজনৈতিকভাবে যে সাফল্য পেয়েছে তার অন্যতম কারণ ¯^তন্ত্র রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং আদর্শিক অবস্থান অ¶ুণœ রাখা। এদেশের ধর্মপ্রাণ মানুষ ইসলামি দলগুলোকে যতোটা না ¶মতায় দেখতে চায়; তার চেয়ে বেশি প্রত্যাশা করে তাদের রাজনৈতিক ‘সতীত্ব’ যেনো র¶া পায়।

তাহলে কি ইসলামি দলগুলো ¶মতামুখী হবে না? যদি ¶মতায় না যায় তাহলে তাদের ¯^প্ন ও আদর্শ বাস্তবায়ন করবে কিভাবে? আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের ‘ভোটের রাজনীতিতে ধর্ম, ধর্ম নিয়ে রাজনীতি’ নামক প্রতিবেদনে এ প্রশ্নের উত্তর খোঁজা যেতে পারে।

প্রতিবেদনে প্রতিবেদক প্রথমেই ¯^ীকার করেছেন বাংলাদেশে ভোটের রাজনীতিতে ধর্ম, বিশেষত ইসলাম বড় ফ্যাক্ট। এরপর তিনি ইসলামি ভোটব্যাংক দখলের জন্য রাজনৈতিক নেতাদের হজ, উমরা, টুপি, তাসবিহ, নামাজ ও মাজারে গমনসহ নানান কসরতের কথা তুলে ধরেছেন। এর অর্থ হলো, নানা কসরতের মাধ্যমে রাজনৈতিক দলগুলো ইসলামি ভোটব্যাংক দখল করলেও ইসলামি রাজনীতিবিদরা তা থেকে উপকৃত হতে পারছেন না। না হলে তারা ভোট পান না কেনো?

তাই ইসলামি দলগুলোর কাজ হবে অন্যের হাতে নিজের ভোটব্যাংক তুলে না দিয়ে আস্থাশীল নেতৃত্ব গড়ে তুলে তা থেকে উপকৃত হওয়া। যা একই সঙ্গে তাদের আদর্শিক সংগ্রাম ও ¯^প্ন বাস্তবায়নে সহায়ক হবে।

লেখক : আতাউর রহমান খসরু

তরুণ লেখক, গবেষক ও রাজনীতি বিশ্লেষক

নারীবাদ পরিচিতি
নারীবাদ

জ্ঞানের প্রতিটি শাখায় তাত্তি¡ক ভিত্তি থাকে। নারী বিষয়ক অধ্যয়ন ও গবেষণার তাত্তি¡ক ভিত্তি হলো নারীবাদ। ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে নারীকে নিজ অধিকার ও মুক্তি অর্জনের জন্য সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে। নারী অধিকার আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের নারীবাদী বলা হয় এবং নারীর প্রতি বৈষম্য-শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে বলা হয় নারীবাদ।

নারীবাদের অর্থ ও সংজ্ঞা

নারীবাদের একক কোন সংজ্ঞা নেই। নারীবাদ অন্য যেকোন ‘বাদ’ থেকে আলাদা। কোন একক কাঠামো থেকে এর তত্ত¡গত ও ধারণাগত ভিত্তি লাভ করেনি। এক্ষেত্রে একক কোন ব্যক্তি নেই, যিনি সকলের জন্য এবং সকল সময়ের জন্য নারীবাদের সংজ্ঞা প্রদান করেছেন। যে কারণে নারীবাদের কোন নির্দিষ্ট সংজ্ঞা নেই, যা সকল নারীর জন্য প্রযোজ্য। নারীবাদের যে সংজ্ঞা দেওয়া হয় তা পরিবর্তিত ও পরিবর্ধিত হতে পারে।

নারীবাদ অর্থ

এক কথায় নারীবাদ শব্দটির অর্থ হচ্ছে নারী স¤^ন্ধীয় মতবাদ।

পারিভাষিক অর্থ

পারিভাষিক অর্থে নারীবাদ হচ্ছে একটি আন্দোলন, যা কিনা পুরুষের মতো একজন মানুষ হিসাবে নারীর পূর্ণ অধিকার দাবি করে।

বর্তমান যুগে নারীবাদ

বর্তমান যুগে নারীবাদ হচ্ছে সমতা ও মর্যাদা এবং নারীদের ¯^াধীনতা অর্জনের সংগ্রাম; ঘরে ও বাইরে নিজেদের জীবন ও দেহের উপর নিংন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম।

নারীবাদের ধারণা

নারীবাদের ধারণা বিভিন্ন স্থান, পরিস্থিতি ও ইস্যুর ভিত্তিতে বিভিন্ন ভাবে বর্ণিত হতে পারে এবং হয়ে থাকে। সে হিসাবে একটি দেশের ভেতরেও বিভিন্ন নারীর কাছে নারীবাদ তাদের শ্রেণি, পটভূমি শিক্ষা, সচেতনতা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন অর্থ বহন করে।

নারীবাদের সংজ্ঞা

নারীবাদ হচ্ছে পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে সাধারণভাবে নারীদের উপর, পুরুষতান্ত্রিক নিয়ন্ত্রণ, শোষণ ও নির্যাতন সম্পর্কে সচেতনতা এবং বর্তমান পরিস্থিতির পরিবর্তনের জন্য সচেতন উদ্যোগ গ্রহণ করা।

মূলত নারীবাদ একটি বহুমাত্রিক ধারণা। এর কোন একক, নির্দিষ্ট বা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা আজও নির্ধারণ করা যায়নি। বিভিন্ন নারীবাদী গবেষক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নারীবাদকে ব্যাখ্যা করেছেন। তাদের মতামতের ভিন্নতার কারণে নারীবাদ শব্দটি একাধিক অর্থ বহন করে। নারীবাদের কিছু প্রমাণ্য সংজ্ঞা প্রদান করা হলো-

এস্টেল বি ফ্রীডম্যান (ঊংঃবষষব ই. ঋৎববফসধহ) তার ‘ঘড় ঞঁৎহরহম ইধপশ’ নামক গ্রন্থে নারীবাদের সংজ্ঞা প্রদান করেছেন এভাবে, “নারীবাদ একটি বিশ^াস যে, নারী ও পুরুষের অন্তর্নিহিত মূল্যমান সমান। যেহেতু অধিকাংশ সমাজ ব্যবস্থা পুরুষকে গোষ্ঠী হিসাবে অধিকতর সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, কাজেই নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলন অত্যাবশ্যক।”

সাসকিয় উইরিঙ্গা (ঝধংশরধ ডরবৎরহমধ) তার ‘ঝঁনাবৎংরাব ডড়সবহ’ গ্রন্থে বলেছেন, “নারীবাদ হচ্ছে একটি বিশ্বাস! যা নারী সম্পর্কে প্রচলিত ধারণা পাল্টে দিয়ে এর নতুন অর্থ খুঁজে বের করে জেন্ডার সম্পর্কে প্রচলিত ধারণাকে বর্জন করে ব্যক্তিগত এবং সামাজিকভাবে নারীত্ব সম্পর্কে নতুন ধারণা প্রদান করে।”

রোজমিল্ড ডেলমার (জড়ংধষরহফ উবষসধৎ) তার ‘ডযধঃ রং ঋবসরহরংস’ গ্রন্থে বলেন, “সাধারণভাবে নারীবাদ বলতে বুঝায়, সমাজে নারীর অবস্থান পরিবর্তনের জন্য সক্রিয় আগ্রহ কে।”

জুডিথ অ্যাস্টেলারা (ঔঁফরঃয অংঃবষষধৎধ) তার ‘ঋবসরহরংস ধহফ উবসড়পৎধঃরপ ঞৎধহংরঃরড়হ রহ ঝঢ়ধরহ’ গ্রন্থে বলেছেন, “নারীবাদ হচ্ছে সামাজিক রূপান্তর ও আন্দোলনের লক্ষ্যে একটি পরিকল্পনা, যা নারী নিপীড়ন বন্ধ করার চেষ্টা করে।

সুতরাং বলা যায়, নারীবাদ হচ্ছে এমন একটি তত্ত¡ীয় কাঠামো যা নারীদের উপর পুরুষতান্ত্রিক নির্যাতনের কারণ ও ফলাফল এবং নারী মুক্তির ব্যবস্থাপত্র প্রদান করে থাকে।

নারীবাদের উদ্ভব ও ক্রমবিকাশ

নারীবাদের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ধারণা করা হয়, এ ইতিহাসের সূচনা পঞ্চদশ শতাব্দীতে। তবে কবে, কোথায়, কখন, কে নারীর প্রতি বৈষম্য এবং নারী-পুরুষ সমানাধিকারের প্রশ্ন প্রথম উত্থাপন করেছিলেন সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ফরাসি গবেষক সিমন দ্য বুভ্যেয়ার (ঝরসড়হব ফব ইবধাঁড়রৎ) এর মতে, যিনি নারীর ¯^পক্ষে প্রথম কথা তুলে ধরেছিলেন তার নাম খ্রিষ্টিন ডি পিজন (ঈযরৎরংঃরহব ফব চরংধহ) ১৪০৫ সালে প্রকাশিত ‘ঞযব ইড়ড়শ ড়ভ ঃযব ঈরঃু ড়ভ খধফরবং’ গ্রন্থে তিনি দাবি করেন, বিন্দু মাত্র সন্দেহ নেই যে, পুরুষ ও নারী উভয়ে ইশ^রের প্রজা এবং মানবজাতির অন্তর্ভুক্ত। নারী ভিন্ন কোন প্রজাতির নয়; কাজেই তাদের নৈতিক শিক্ষা থেকে বাদ দেওয়ার পক্ষে কোন যুক্তি নেই। ১৯৬২ সালে ওলন্দাজ নারী মার্গারেট লুকাস রচিত ‘ঋবসধষব ঙৎধঃরড়হং’ বা ‘নারী ভাষণ’ বিশে^র ইতিহাসে প্রথম ‘নারীবাদ সাহিত্য’ হিসাবে পরিচিত হয়।

নারীবাদের উদ্ভবের প্রথম পর্যায়

অষ্টাদশ শতাব্দীর ৭০-এর দশক থেকে শুরু হয় নারীবাদের উদ্ভবের প্রথম পর্যায়। মূলত ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকায় ¯^াধীনতার ঘোষণাপত্র প্রণীত হলে এবং ১৭৮৭ সালে মার্কিন সংবিধান গৃহীত হলে, সে সময় থেকে নারীরা সমানাধিকারের দাবি জানাতে থাকেন। এরপর ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের আদর্শ ‘সাম্য, মৈত্রী ও সৌভ্রাতৃত্ব’ এই মহান বাণী নারীর অধিকারকে সামনে নিয়ে আসে। তাই তখন নাগরিক অধিকারের ¯^ীকৃতি প্রদানের জন্য তথা ¯^ীয় ভোটাধিকার লাভের জন্য আন্দোলনে যেতে হয় নারীকে। “নারীদের যদি ফাঁসির কাষ্ঠে যাওয়ার অধিকার থাকে, তবে পার্লামেন্টে যাওয়ার অধিকার থাকবে না কেন?” এই প্রশ্নটি করেন অলিম্প ডি গুৎজ (ঙষুসঢ়ব ফব এড়ঁমবং)। তবে সত্যিকারের নারীবাদী কণ্ঠ প্রথমে শোনা যায় ইংরেজ লেখিকা ‘মেরী ও লস্টোনক্রফট’-এর যুগান্তকারী গ্রন্থে। নারীবাদ সম্পর্কে তার গ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৭২ সালে। ঊনবিংশ শতাব্দীর ৫০ ও ৬০-এর দশকে যে দু’জন দার্শনিক নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন, তাদের মধ্যে জন স্টুয়ার্ট মিল এবং হ্যারিয়েট টেইলর মিল উল্লেখযোগ্য। হ্যারিয়েট টেইলর মিল ১৮৫১ সালে তার (ঊহভৎধহপযরংবসবহঃ ড়ভ ডড়সবহ) গ্রন্থ প্রকাশ করেন। ১৮৫৭ সালে তার মৃত্যু হলে, তার ¯^ামী জন স্টুয়ার্ট মিল ১৮৬৫ সালে পার্লামেন্টে নারীর ভোটাধিকারের পক্ষে জোরালো যুক্তি উত্থাপন করেন। ১৮৬৯ সালে তিনি নারীর ভোটাধিকারসহ অন্যান্য সকল অধিকার প্রদানের লক্ষ্যে রচনা করেন সাড়া জাগানো গ্রন্থ ‘ঞযব ঝঁনলবপঃরড়হ ঙভ ডড়সবহ’ সে সময়কার নারীবাদী কর্মীরা কৃতজ্ঞতার সাথে মিলের এ অবদানকে ¯^াগত জানিয়েছিল।

নারীবাদের উদ্ভবের দ্বিতীয় পর্যায়

নারীবাদের উদ্ভবের দ্বিতীয় পর্যায় শুরু হয় বিংশ শতাব্দীর ৪০-এর দশক থেকে। বিংশ শতাব্দীর দিকে ভোটাধিকার অর্জনের পরে নারীবাদী আন্দোলন এক প্রকার ঝিমিয়ে পড়ে। বিংশ শতাব্দীর ৫০-এর দশক হতে পুঁজিবাদী দেশসমূহ কর্তৃক বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গৃহীত হলে নারীরা উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হতে থাকে। ফলে ৬০-এর দশক হতে নারীবাদী আন্দোলনে নতুন প্রেরণা যোগ হয়। ১৯৬৩ সালে মার্কিন সাংবাদিক বেটি ফ্রাইডান (ইবঃঃু ঋৎরবফধহ) এর ঞযব ঋবসরহরহব গুংঃরয়ঁব গ্রন্থটি প্রকাশিত হলে, নারী আন্দোলনে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়। ১৯৬৬ সালে বেটি ফ্রাইডান ও অন্যান্য নারী মিলে ‘ঘধঃরড়হধষ ঙৎমধহরুধঃরড়হ ভড়ৎ ডড়সবহ’ (ঘঙড) প্রতিষ্ঠা করেন। এ সংগঠন ১৯৭০ সাল থেকে সংবিধান সংশোধনের মাধ্যমে নারী-পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন। কেননা ভোটাধিকার নারীমুক্তির শেষ কথা নয়। প্রথমাবস্থায় নারীরা মনে করেছিলেন যে, ভোটের অধিকার অর্জিত হলে কালক্রমে নারী অন্যান্য সকল অধিকার লাভ করবে। কিন্তু ভোটাধিকার লাভের কয়েক যুগ পরেও নারী তার কাক্সিক্ষত মঞ্জিলে পৌঁছাতে পারেনি।

৭০-এর দশক হতে নারীবাদী আন্দোলন আবার দানা বেঁধে উঠে। আর এ আন্দোলনের বাস্তব প্রকাশ ঘটে ১৯৭০ সালে অ·ফোর্ডের রাসকীন কলেজে ‘নারী মুক্তি সভা’ অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত সভায় চারটি বিশেষ বিষয় তুলে ধরা হয়। যেমন-

ক. নারী-পুরুষের সমান বেতন ও ভাতা।

খ. নারী-পুরুষের জন্য একই ধরণের শিক্ষা এবং সুযোগ।

গ. ২৪ ঘন্টা শিশু সেবা প্রদানের আশ্রম।

ঘ. চাওয়ামাত্র বিনামূল্যে গর্ভনিরোধ এবং গর্ভপাতের ব্যবস্থা।

উল্লেখ্য যে, উপরোক্ত বিষয়গুলোর সাথে চার বছর পর ১৯৭৪ সালে আরো কতিপয় দাবি সংযুক্ত করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-

ক. নারীদের অর্থনৈতিক ¯^াধীনতা।

খ. নারীদের আইনগত ¯^াধীনতা।

গ. সমকামীদের ক্ষেত্রে প্রভেদ দূরীকরণ।

ঘ. লিঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে নারীর ¯^াধীনতা।

১৯৭৮ সালে নারীদের দাবী হয়ে দাঁড়ায় ভয়ভীতি থেকে ¯^াধীনতা ও সন্ত্রাসী তৎপরতা থেকে ¯^াধীনতা। বলপূর্বক নারীর শ্লীলতাহানী থেকে ¯^াধীনতা এবং যে সকল আইনের দ্বারা নারীদের উপর পুরুষের আধিপত্য এবং আক্রমন অব্যহত বা স্থায়ী রূপ গ্রহণ করতে পারে সেগুলোর বাতিলকরণ। ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসাবে ¯^ীকৃতি দান করে। এরপর ১৯৭৯ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের জন্য ‘সিডও’ (ঈঊউঅড) সনদ অনুমোদন করে। এভাবেই ‘নারীবাদ’ নারীবাদী আন্দোলনের সীমানায় আবদ্ধ না থেকে আন্তর্জাতিক আন্দোলনের রূপ পরিগ্রহ করেছে।

নারীবাদের বিভিন্ন তত্ত¡ বা মতবাদসমূহ

নারী ও রাজনীতির তাত্তি¡ক ভিত্তি হচ্ছে নারীবাদ। নারীবাদ নারী আন্দোলনের পক্ষে যুক্তি, তত্ত¡ ও শক্তি জোগায়। তবে নারীবাদ অভিন্ন কোন মতবাদ বা তত্ত¡ নয়। কেননা নারীবাদী গবেষকদের মধ্যে মত ও পথের বিভিন্নতা রয়েছে। নারীবাদী গবেষকগণ নারী ও সমাজকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন ও নারীবাদের তাত্তি¡ক ব্যাখ্যা প্রদান করেছেন। ফলে তাঁদের মত ও পথের বিভিন্নতার কারণে নারীবাদের বিভিন্ন ধারা বা মতবাদ বা তত্তে¡র উদ্ভব ঘটেছে। তাই নারীবাদের তাত্তি¡ক ব্যাখ্যা সম্পর্কে মতভেদ ও বিতর্ক থাকাই ¯^াভাবিক। নারীবাদের তত্ত¡ বা মতবাদ প্রধান চারটি ধারায় বিভক্ত। যথা-

ক. উদারপন্থী নারীবাদ।

খ. আমূল ও প্রগতি বা র‌্যাডিক্যাল নারীবাদ।

গ. মার্কসীয় নারীবাদ।

ঘ. সমাজতান্ত্রিক নারীবাদ।

নারীবাদের তাত্তি¡ক মতবাদসমূহ

উদারপন্থী নারীবাদ

‘উদারতাবাদ’ (খরনবৎধষরংস) নামক রাজনৈতিক চিন্তাধারা থেকে উদারপন্থী নারীবাদ নামক তাত্তি¡ক চিন্তাধারার উদ্ভব ঘটেছে। উদাপন্থী নারীবাদের সাথে যাদের নাম বিশেষভাবে জড়িত রয়েছে তারা হলেন- মেরী ওলস্টোনক্রাফট (গধৎু ডড়ষষংঃড়হবপৎধভঃ), জন স্টুয়ার্ট মিল (ঔড়যহ ঝঃঁধৎঃ গরষষ), হ্যারিয়েট টেইলর (ঐধৎৎরবঃ ঞধুষড়ৎ), বেটি ফ্রাইডান (ইবঃঃু ঋৎরবফধহ) প্রমূখ। এরা সকলেই উদারপন্থী নারীবাদের প্রবক্তা। এরা সকলেই বিশ^াস করেন যে, সমাজে নারীর অধস্তনতার মূল কারণ সমাজের প্রচলিত প্রথা বা রীতিনীতি এবং আইনগত ব্যবস্থা; যা নারী-পুরুষের মধ্যে বৈষম্য তৈরী করে।

আমূল নারীবাদ

নারীবাদী আন্দোলনের মধ্যে কয়েকটি ধারা ৬০-এর দশকের শেষদিক থেকে ক্রমেই ¯^তন্ত্র রূপ নিতে থাকে। যারা নারীর অধস্তনতাকে নারী-পুরুষের জৈবিক সম্পর্কের ফল হিসাবে দেখেছেন, তারাই আমূল নারীবাদী নামে পরিচিত হন। আমূল নারীবাদী প্রবক্তাদের মধ্যে শুলামিথ ফায়ারস্টোন (ঝযঁষধসরঃয ঋরৎবংঃড়হব), কেট মিলেট (কবঃব গরষষবঃঃ), মেরিলিন ফ্রেন্স (গধৎরষুহ ঋৎবহপয), মেরী ডালি (গধৎু উধষু) প্রমূখ নারীবাদী গবেষক অন্যতম। এই নারীবাদের মূল বক্তব্য হলো- পুরুষ নারীকে লৈঙ্গিক পীড়নের মাধ্যমে শোষণ করে।

মার্কসীয় নারীবাদ

মার্কসীয় নারীবাদ হলো নারী সম্পর্কে কার্ল মার্কস (কধৎষ গধৎী) ও ফ্লেডারিক এঙ্গেল-এর মতবাদের অনুসারীদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা। ঊনবিংশ শতাব্দীর আগে সমাজে নারী জাতির পরাধীনতা ও নারীমুক্তির সমস্যার উপর কোন সুচিন্তিত সামাজিক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। কেননা এর আগে নারী সম্পর্কিত সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল এই যে, নারী জাতি চিরদিনই পুরুষের অধীন ছিল এবং থাকবে। তাই নারীর সেই পরাধীনতা বা দাসত্ব মেনে নিয়েই পুরুষ শাষিত সমাজে বসবাস করতো। কিন্তু ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে মার্কসবাদের সূচনার পর মার্কস-এঙ্গেলসই সর্বপ্রথম নারীর পরাধীনতা তথা দাসত্বের ঐতিহাসিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রদান করেন এবং মার্কসীয় নারীবাদীররা একমাত্র শ্রেণি শোষণহীন সমাজেই যে নারীর পূর্ণ মুক্তি বা ¯^াধীনতা তা দেখিয়েছেন।

সমাজতান্ত্রিক নারীবাদ

সমাজতান্ত্রিক নারীবাদ মূলত প্রগতি, মার্কসীয় ও মনোবিশ্লেষক নারীবাদী চিন্তার সংমিশ্রণ। এ মতবাদকে আবার ‘মনঃসমীক্ষণগত নারীবাদ’ বলে নাম দেওয়া যায়। মনঃসমীক্ষণগত নারীবাদে বলা হয়- নারী নিপীড়নের মূল কারণ মানুষের মনঃস্তত্তে¡ নিহিত। আবার মনস্তত্ত¡ যেভাবে গঠিত হয়েছে তাতে অর্থনৈতিক বিপ্লব ছাড়া নারী নিপীড়ন উচ্ছেদ সম্ভব নয়।

নারী অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের পদক্ষেপ

এক সময় নারীরা ছিল অবহেলিত ও অধিকার থেকে বঞ্চিত। শতাব্দীর বঞ্চিত, অবহেলিত নারীদের অনগ্রসরতা দূর করার জন্য এবং পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারী-পুরুষের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ এ পর্যন্ত অনেক কার্যকরী ও সুদূরপ্রসারী পদক্ষেপ ও কর্মকান্ড বাস্তবায়ন করেছে। বিভিন্ন সময়ে জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপ বা উদ্যোগ গুলোকে এ ক্ষেত্রে মাইলফলক হিসাবে চিহ্নিত করা হয়। ১৯৪৮ সাল থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার ঘোষণার পাশাপাশি নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণে সবিশেষ উদ্যোগী ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে।

নারী ও মানবাধিকার

নারীর অধিকার বলতে বুঝায় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা ও ন্যায্যতা। আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুরুষ যে অধিকার ও মর্যাদা ভোগ করে নারীকে সমভাবে সে সকল অধিকার ও মর্যাদা প্রদান করতে হবে। নারী ও পুরুষের মধ্যে সমতা অর্জন তথা উভয়ের সমান অধিকার, সমান সুযোগ এবং সমান দায়িত্ব থাকবে; যাতে তারা তাদের ব্যক্তিগত পরিপূর্ণতা অর্জন এবং সামাজিক হীত সাধনের জন্য তাদের নিজ¯^ প্রতিভা ও শক্তি পূর্ণরূপে বিকশিত করতে পারে। বিশ^ সম্প্রদায় এ ঘোষণা করেছে যে, ‘কোন দেশের পূর্ণ ও সর্বাঙ্গীণ উন্নয়ন, বিশে^র মঙ্গল এবং শান্তি স্থাপনের জন্য প্রয়োজন সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সর্বোত্তম অংশগ্রহণ।

প্রাচীন যুগের শুরুতে নারী ও পুরুষের মধ্যে সমতা, সাম্য ও ন্যায্যতা ছিল। বরং কিছু কিছু দিকে নারীর ভ‚মিকা ছিল প্রধান ও উচ্চতর। নারীর সম্মান ও মর্যদা ছিল। তৎকালীন সময়ে নারী ও পুরুষের মধ্যে সম্পর্ক ছিল সমতা ও ন্যায্যতাভিত্তিক। কিন্তু ইতিহাসের বির্বতনের ধারায় সমঅধিকার ও মর্যাদার ক্ষেত্রে দেখা দেয় বৈষম্য। কালক্রমে নারী তার ন্যায্য অধিকার হারিয়ে পুরুষের অধিন হয়ে পড়ে। আর তখন থেকেই শুরু হয় নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের ইতিহাস।

জাতিসংঘ জাতীয় সরকারসমূহ ও অন্যান্য সংস্থাগুলোকে নারী উন্নয়নের কাজগুলো করতে নানাভাবে সহায়তা করছে। প্রতিষ্ঠার সময় থেকে এ পর্যন্ত নারী অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপ বা উদ্যোগসমূহ নিচে আলোচনা করা হলো :

১. ১৯৪৫ : নারী-পুরুষের মধ্যে সমতার নীতিমালা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রথম আন্তর্জাতিক জাতিসংঘ সনদ গৃহীত হয়।

২. ১৯৪৬ : নারী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রসারের উদ্দেশ্যে নারীর মর্যাদা সম্পর্কিত কমিশন ‘ঈঝড’ (ঈড়সসরংংরড়হ ড়হ ঝঃধঃঁং ড়ভ ডড়সবহ) গঠিত হয়।

৩. ১৯৪৮ : জাতিসংঘ কর্তৃক সর্বজনীন মানবাধিকারের ঘোষণা জারি।

৪. ১৯৫১ : সমান কাজের জন্য নারী-পুরুষ উভয়ের জন্য সমান মজুরির নীতি এবং তার চর্চা নিশ্চিত করার লক্ষ্যে আইএলও (ওখঙ) কর্তৃক সনদ অনুমোদন।

৫. ১৯৫২ : জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক নারীর রাজনৈতিক অধিকার সম্পর্কিত সনদ অনুমোদন। এ সনদে নারী ভোটাধিকারসহ আইনের অধীনে সমান রাজনৈতিক অধিকার আন্তর্জাতিকভাবে অনুমোদন লাভ করে।

৬. ১৯৬০ : কর্মসংস্থান ও পেশাক্ষেত্রে বৈষম্য বিলোপ সম্পর্কিত আইএলও কর্তৃক সনদ গৃহীত।

৭. ১৯৬২ : বালিকা এবং মহিলাদের শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ প্রবর্তনের লক্ষ্যে ‘ইউনেস্কো’ (টঘঊঝঈঙ) সনদ গৃহীত।

৮. ১৯৬৭ : নারীর বিরুদ্ধে সকল ধরণের বৈষম্য দূরীকরণ সম্পর্কিত ঘোষণা অনুমোদন।

৯. ১৯৭২ : নারীদের সমস্যার উপর গুরুত্ব দেয়ার জন্য সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারীবর্ষ হিসাবে ঘোষণা।

১০. ১৯৭৪ : জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষ্যে ‘বিশ^ নারী সম্মেলন’ আহŸান।

১১. ১৯৭৯ : সাধারণ পরিষদ কর্তৃক নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ ‘সিডও’ (ঈঊউঅড)-এর কার্যক্রম শুরু।

১২. ১৯৯১ : নারীর অবস্থা সম্পর্কে উপাত্তের বা ডাটার একটি সংকলনের মাধ্যমে বিশে^র নারীপ্রবণতা ও পরিসংখ্যান প্রকাশ।

১৩. ১৯৯২ : জাতিসংঘ পরিবেশ ও উন্নয়নের সম্মেলনে পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর গুরুত্বপূর্ণ ভ‚মিকার ¯^ীকৃতি।

১৪. সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ^ শীর্ষ সম্মেলনে (ডড়ৎষফ ঝড়পরধষ ঝঁসসরঃ) কর্মসূচিতে নারীবাদ সমস্যার পুরো বিষয় প্রতিফলিত। খসড়া ঘোষণায় পূর্ণ সমতা নিশ্চিতকরণের প্রতিশ্রæতিতে অন্তভর্‚ক্ত।

১৫. ২০০০ : নিউইয়র্কে জুন মাসে ‘বেইজিং প্লাস ফাইভ’ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৬. ২০০৫: ‘বেইজিং প্লাস টেন’ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ ঘোষিত নারী দশক

জাতিসংঘ ঘোষিত নারী দশকের লক্ষ্য ও উদ্দেশ্য :

এ দশকের মূল ¯েøাগান ‘সমতা, উন্নয়ন এবং শান্তি’ (ঊয়ঁধষরঃু উবাবষড়ঢ়সবহঃ ধহফ চবধপব)

বিশ^ নারী সম্মেলনে ‘সমতা, উন্নয়ন এবং শান্তির যে শ্লোগান ঘোষিত হয়েছিল, পরবর্তীতে এর লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা পর্যালোচনা ও মূল্যায়ন করা প্রয়োজন।

সমতা (ঊয়ঁষরঃু) যার অর্থ নারী ও পুরুষের মধ্যে সমতা আনয়ন।

উন্নয়ন (উবাবষড়ঢ়সবহঃ) যার অর্থ নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা।

শান্তি (চবধপব) যার অর্থ বিশ^শান্তি প্রতিষ্ঠায় নারীর ভ‚মিকাকে শক্তিশালী করা।

জাতিসংঘ নারী দশকের এ লক্ষ্য ও উদ্দেশ্য নারী সমাজকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল প্রকার পশ্চাৎপদতা কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করে। নারী সমাজের সমতা, অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করে দেশে দেশে উন্নয়ন ও শান্তি নিশ্চিত করাই প্রকৃতপক্ষে জাতিসংঘ নারী দশকের লক্ষ্য। সুতরাং বলা যায় যে, জাতিসংঘ ঘোষিত নারী দশক এর মূল উদ্দেশ্য হলো- বিশ^ নারী উন্নয়নের ক্ষেত্রে সমতার নীতিমালা গ্রহণ করা। নারীকে পুরুষের সমান মর্যাদা দেওয়া এবং মানুষ হিসাবে সমান অধিকার, সুযোগ-সুবিধা ও সম্মানের নিশ্চয়তা প্রদান করা।

জাতিসংঘ নারী দশকের পর্যায় ও ভাগ

জাতিসংঘ ঘোষিত নারী দশক ১৯৭৬-৮৫ এ সময়ের মধ্যে নারী সমাজের উন্নয়নের জন্য তিনটি ‘বিশ^ নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়। যথা- মে·িকো সম্মেলন (১৯৭৫), কোপেনহেগেন সম্মেলন (১৯৮০) এবং নাইরোবি সম্মেলন (১৯৮৫)

ক. নারী দশকের প্রথম ভাগ : ১৯৭৫ সালে মে·িকোতে অনুষ্ঠিত প্রথম বিশ^ নারী সম্মেলন ‘সমতা, উন্নয়ন ও শান্তি’ এ শ্লোগান নিয়ে জাতিসংঘ ১৯৭৬/৮৫ সাল পর্যন্ত সময়কে ‘নারী দশক ঘোষণা করে। জাতিসংঘ নারী দশকের প্রথম ভাগ বা প্রথমার্ধে ‘সমতা, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ‘বিশ^ কর্ম পরিকল্পনা’ অনুমোদিত হয়।

খ. নারী দশকের মধ্যভাগ : ১৯৮০ সালে নারী দশকের মধ্যকালীন সময় কোপেনহেগেনে দ্বিতীয় বিশ^ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে নারী দশকের (১৯৭৬-৮৫) দ্বিতীয়ার্ধের জন্য সমতা, উন্নয়ন ও শান্তি শীর্ষক ‘বিশ^ কর্মপরিকল্পনা’ গৃহীত হয়। এ সম্মেলনে আরও কতগুলো বিষয় উপস্থাপিত হয়। যথা : শিক্ষা, ¯^াস্থ্য ও কর্মসংস্থান ইত্যাদি।

গ. নারী দশকের শেষ ভাগ : ১৯৮৫ সালে ‘সমতা, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে জাতিসংঘ নারী দশক (১৯৭৬/৮৫) উদযাপিত হয়। এ প্রচেষ্টার সাফল্য পর্যালোচনা ও মূল্যায়নের জন্য ১৯৮৫ সালে নাইরোবিতে তৃতীয় বিশ^ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী দশকের শেষ প্রান্তে অনুষ্ঠিত এ সম্মেলনে ২০০০ সাল নাগাদ নারী উন্নয়নের জন্য নাইরোবি অগ্রমূখী কৌশল গৃহীত হয়। সেখানে নারী-পুরুষের ক্ষমতা, ¯^তন্ত্রতা ও ক্ষমতায় উৎকর্ষতা সাধান, ¯^াস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা, অধিকতর উন্নত শিক্ষা লাভের সুযোগ ইত্যাদি বিষয় অন্তর্ভূক্ত হয়। নাইরোবি সম্মেলনে নারী দশকের পূর্ববর্তী অগ্রগতি সমূহের পর্যালোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে নারী আন্দোলন এবং নারী উন্নয়ন সংক্রান্ত ইস্যু সমূহের প্রতি সরকারি দৃষ্টিভঙ্গি কি রূপ সে সম্পর্কে এক নতুন দিগন্তের উন্মোচন হয়। ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ম্যান্ডেট অনুসারে সম্প্রসারিত জাতিসংঘ নারী দশক সম্পর্কিত ¯ে^চ্ছামূলক তহবিল ‘ইউনিফেম’ একটি ¯^ায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপ নেয়।

নারীর আন্তর্জাতিক মানবাধিকার সনদ

নারীর মানবাধিকার অর্জনের ইতিহাসে ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’ ঈড়হাবহঃরড়হ ড়ভ ঃযব ঊষরসরহধঃরড়হ ড়ভ ধষষ ভড়ৎসং ড়ভ উরপৎরসরহধঃরড়হ ধমধরহংঃ ডড়সবহ (ঈঊউঅড) ‘সিডিও’ একটি মাইলফলক। জাতিসংঘের ৬০টির অধিক সনদ বা চুক্তির মধ্যে কেবল ৭টি সনদকে ‘মানবাধিকার সনদ’ হিসাবে আখ্যায়িত করা হয়। আর এ ৭টি সনদের মধ্যে অন্যতম একটি হলো ‘সিডিও সনদ’। এ সনদের মূল লক্ষ্য হলো- মানুষের মৌলিক অধিকার, মর্যাদা ও মূল্যবোধের ক্ষেত্রে নারী ও পুরুষের সমতার নিশ্চয়তা বিধানে আবশ্যকীয়তা তুলে ধরা এবং নারীর অধিকারকে মানবাধিকার হিসাবে ¯^ীকৃতি দান।

বাংলাদেশে নারী উন্নয়ন

বিশ^ব্যাপী নারী আন্দোলন ব্যাপকতা লাভ করলেও নারী সমাজ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিপীড়ন ও বৈষম্যের শিকার। যার ব্যতিক্রম নয় বাংলাদেশেও। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্তে¡ও এ নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন ও অংশগ্রহনকে বাধাগ্রস্ত ও সীমাবদ্ধ রাখা হয়েছে। অথচ দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ ও উন্নতির কথা ভাবতে গেলে সেখানে নারীর কথা অবশ্যই ভাবতে হয়। কেননা, পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ। তাই নারীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা ব্যতীত এ দেশে সঠিক উন্নয়ন সম্ভব নয়। সে জন্য বাংলাদেশের নারী উন্নয়নের ধারাকে ব্যাপক ও ত্বরাšি^ত করার লক্ষ্যে এবং সর্বস্তরের নারীদেরকে উন্নয়ন কর্মসূচির আওতাভ‚ক্তকরণের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরণের কর্মসূচি গৃহীত হয়ে আসছে।

জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নারী

জাতীয় উন্নয়ন পরিকল্পনায় উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলঅদেশ আধুনিক উন্নয়নে বিশে^র তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে। বৈদেশিক সাহায্যের উপর সরকারি উন্নয়ন কর্মসূচির অপরিসীম নির্ভরশীলতার ফলে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ তার নিজ¯^ নিয়ন্ত্রণ বহুলাংশে হারিয়ে ফেলেছে। বৈদেশিক ঋণ নির্ভরশীলতার ফলে পরিকল্পনাধীন বিষয়ের অগ্রাধিকার নির্ণয়ের ক্ষেত্রে এই নিজ¯^ নিয়ন্ত্রণ বজায় রাখার অক্ষমতার দরুণ পঞ্চবার্ষিক পরিকল্পনার ব্যবহারিক কার্যকারিতা সীমিত হয়ে পড়েছে। জাতীয় উন্নয়ন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যাই হোক না কেন, বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাতেই উন্নয়ন অগ্রাধিকার নিরুপনে সরকারের মনোভাব প্রতিফলিত হয়। বাংলাদেশ সরকার জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ পর্যন্ত গৃহীত পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে যে সকল কর্মসূচি গ্রহণ করেছে এ সম্পর্কে নিচে আলোচনা করা হলো-

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-৭৮)

প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সম্পদ বরাদ্দের ক্ষেত্রে নারীকে একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠী হিসাবে সবিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তাই এ পরিকল্পনায় নারী উন্নয়ন তেমন বেশি প্রাধান্য পায়নি। তবে সে জন্য মূলত তৎকালীন জাতীয় ও আন্তর্জাতিক ব্যবস্থা দায়ী ছিল। কেননা যুদ্ধপরবর্তী জাতীয় অর্থনীতির পূণর্গঠন ও উন্নয়নই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য ছিল। তবে এ ক্ষেত্রে নারী বিষয়ক প্রসঙ্গ এসেছে কেবল বাংলাদেশের ¯^াধীনতা যুদ্ধ ও সামাজিক আন্দোলনে যে অসংখ্য নারী বিধবা বা ধর্ষিতা হয়েছেন তাদের পুনর্বাসিত করার দায়িত্বের সাথে সম্পর্কিত করে। তাই ¯^াধীনতার অব্যহতির পর পরই যুদ্ধে ক্ষতিগ্রস্থ নারীদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে নারীবিষয়ক যে পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়, সেগুলো ছিল সমাজকল্যাণ ও যুদ্ধে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন সংক্রান্ত। এ প্রকল্পের জন্য ২৭৬.৫৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।

দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮০-৮৫)

দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮০-৮৫) প্রথম সুনির্দিষ্টভাবে নারীর জন্য ব্যয় বরাদ্দ করা হয়। প্রকৃত পক্ষে ১৯৭৮ সালে নারী বিষয়ক মন্ত্রণালয় স্থাপনকারী বিশে^র গুটিকয়েক রাষ্ট্রের একটিতে পরিণত হয় বাংলাদেশ। নারী বিষয়ে সুনির্দিষ্ট ব্যয় বরাদ্দ এ প্রচেষ্টার ফল। কারণ বাংলাদেশের পরিকল্পনাধীন ব্যয় বরাদ্দের বিষয়টি সর্বদাই মন্ত্রণালয় কেন্দ্রিক। তাই এই মন্ত্রণায়লয় প্রতিষ্ঠার মাধ্যমে নারী বিষয়ক প্রকল্পের সরাসরি ব্যয় বরাদ্দের বিষয়টি প্রাতিষ্ঠানিক মনোযোগ অর্জন করে।

তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৮৫-৯০)

তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৮৫-৯০) নারী উন্নয়ন সংক্রান্ত ধারণাও ব্যাপকভাবে উচ্চরিত হয়। এ পরিকল্পনায় নারীদের সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের মাধ্যমে তাদেরকে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে অপরিহার্য বলে বিবেচনা করা হয়। এতে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও ¯^াস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয়। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় মহিলাদের জন্য গ্রামকেন্দ্রিক ¯^াস্থ্য কার্যক্রম গ্রহণ করা হয়। এখানে গ্রামীন মহিলাদের শিক্ষার সুযোগ বৃদ্ধির ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয় এবং মহিলা প্রাথমিক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নারীদের জড়িত করার ক্ষেত্রে জোড় দেওয়া হয়। এতে সরকারি খাতের চাকরীসমূহে মহিলাদের কোটা ১০% থেকে ১৫% বৃদ্ধি এবং জনসংখ্যা খাতে ৬০ শতাংশেরও বেশী চাকরী মহিলাদের মাধ্যমে পূরণ করার কথা বলা হয় এবং অন্যান্য খাতেও মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করা হয়।

চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯০-৯৫)

চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা নারীদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল ¯্রােতধারায় আনয়নের লক্ষ্যে নারী উন্নয়নকে ম্যাক্রো কাঠামোর সাথে সংযুক্ত করে। নারীদের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসাকে কেন্দ্র করে এ পরিকল্পনা নারীবাদী সংগঠন, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রচুর আলোচনার জন্ম দেয়। এ সময়ে দাতাগোষ্ঠীর আর্থিক সহায়তা ক্রমবর্ধমান হারে নারী বিষয়ক বিভিন্ন সমীক্ষা বাংলাদেশের নারী ইস্যুর ¯^পক্ষে একটি শক্ত ভিত্তি তৈরী করে এবং সরকারকে এ ব্যাপারে আরও মনযোগী করে তুলে। আর তাই সরকার কর্তৃক প্রথমবারের মত জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নারী সংক্রান্ত বিষয়সমূহকে একটি পৃথক অধ্যায় হিসেবে সংযোজিত করে।

পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৯৭-২০০২)

পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে জেন্ডার-বৈষ্যম্য হ্রাস করার অঙ্গীকার প্রদান করা হয়েছে। নারীর বর্তমান সামগ্রিক আথ-সামাজিক অবস্থার চিত্র উপস্থাপন করার মাধ্যমে উল্লিখিত অঙ্গিকার বাস্তবায়নের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা রয়েছে এ পরিকল্পনায়। এতে ব্যষ্টিক ও সামষ্টিক উভয় ক্ষেত্রেই নারীর উন্নয়ন নীতিমালার লক্ষ্যসমূহ সংযোজিত হয়েছে। উৎপাদনশীল ¯^কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার প্রদান। ক্ষুদ্রঋণ ও মৌলিক ক্ষেত্রে প্রবেশাধিকারের মাধ্যমে নারীর অধিকার সংরক্ষণ ও ক্ষমতায়ন এবং নারীর বিদ্যমান দারিদ্রের বোঝা লাঘবের উপর এ পরিকল্পনা গুরুত্ব প্রদান করে।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা

বাংলাদেশের পশ্চাৎপদ নারী সমাজের উন্নয়নের জন্য সরকারী পর্যায়ে গৃহীত নীতিই হচ্ছে “জাতীয় নারী উন্নয়ন নীতি”। জাতীয় নারী উন্নয়ন নীতি নারী সমাজের দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও জাতীয়-আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে প্রণীত হয়েছে।

১৯৯৫ সালে বেইজিং চতুর্থ বিশ^ নারী সম্মেলনের গৃহীত বেইজিং কর্ম পরিকল্পনায় ১২টি ইস্যুকে চিহ্নিত করা হয় নারী উন্নয়নের অন্তরায় হিসাবে। এ ইস্যুগুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেয়া এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশেষ পদক্ষেপ নেয়ার জন্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য জাতিসংঘভুক্ত তথা যেকোন রাষ্ট্রের করণীয় হিসাবে সরকার, রাষ্ট্র ও জনগণের ভ‚মিকাকে চিহ্নিত করা হয়। যেকোন রাষ্ট্রে, পরিবারে, সরকারে ও রাজনীতিতে নারী-পুরুষের ‘সমঅধিকার’ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান দায়িত্ব সরকারের। জাতিসংঘ সিডও সনদের ‘সমতার নীতি’ ব্যাখ্যায়ও একই কথা বলা হয়েছে। এসব ভাবচেতনা কর্মসূচি হতে লাগল। বাংলাদেশে এ পর্যন্ত জাতীয় নারী উন্নয়ন নীতিমালা১৯৯৭, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০০৪, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০০৮, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১ ঘোষিত হয়েছে।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ১৯৯৭

১৯৯৭ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ সরকার কর্তৃক ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ১৯৯৭’ ঘোষিত হয়। এ নীতিমালা তৎকালীন সরকার এবং বিভিন্ন নারী, মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় প্রণীত হয়েছিল।

জাতীয় নারী উন্নয়ন নীতিসমূহ

১৯৯৭ সালের ৮ মার্চ ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতিসমূহ নি¤œরূপ-

১. নারীর মানবাধিকার এবং মৌলিক চাহিদার বাস্তবায়ন।

২. মেয়ে শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় নতুন আইন প্রণয়ন।

৩. নারীর প্রতি সকল প্রকার নির্যাতন দূরীকরণ।

৪. সশস্ত্র সংঘর্ষ ও নারীর অবস্থান।

৫. শিক্ষা ও প্রশিক্ষণ।

৬. ক্রীড়া ও সংস্কৃতি।

৭. জাতীয় অর্থনীতির সকল কর্মকান্ডে নারীর সক্রিয় ও সম অধিকার নিশ্চিতকরণ।

৮. নারীর রাজনৈতিক ক্ষমতায়ন।

৯. নারীর প্রশাসনিক ক্ষমতায়ন।

১০. ¯^াস্থ্য ও পুষ্টি।

১১. গৃহায়ন ও আশ্রয়।

১২. নারী ও পরিবেশ।

১৩. নারী ও গণমাধ্যম।

১৪. বিশেষ দুর্দশাগ্রস্থ নারী।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০০৪ (সংশোধিত)

১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ছিল বাংলাদেশের নারী সমাজের আন্দোলনের পর অর্জিত নীতিমাল। ২০০৪ সালের মে মাসে জোট সরকার নারী উন্নয়নের নীতিমালার ব্যাপক সংশোধন আনে। তাতে মূল নীতিমালার যেসব বিষয় বাদ দেওয়া হয়, সেগুলো হচ্ছে :

১. নারী-পুরুষের সমান অধিকার।

২. সম্পত্তিতে সমান অধিকার।

৩. নারীর উচ্চ পদে আসীন ইত্যাদি।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০০৮

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০০৪ পরিবর্তন করে ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ১৯৯৭’ পূনর্বহাল করা হয়। ২০০৮ সালের ১৭ জানুয়ারী মহিলা পরিষদের ‘একাদশ জাতীয় সম্মেলনে’ প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ ঘোষণা করেন যে, “নতুন নারী উন্নয়ন নীতি যুগপোযোগী করে শীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে।” ২০০৮ সালের ২৪ ফেব্রæয়ারীতে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮’ অনুমোদন দেওয়া হয় এবং ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রধান উপদেষ্টা ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮’ ঘোষণা করেন।

জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১

বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৮-এ নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ১৯৯৭ সালের আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত নারী উন্নয়ন নীতি পূনর্বহাল করার অঙ্গীকার ব্যক্ত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করার নিমিত্ত জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করেছে।

লেখিকা : শেখ আফরোজা জান্নাত

তামাক ও মাদকাসক্তি বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত
সারসংক্ষেপ

ধুমপান ও মাদকাসক্তি আধুনিক সভ্যতার জন্য এক মারাত্বক হুমকি হয়ে দাঁডিয়েছে। বিশেষত তরুণ জনগোষ্ঠীর মাঝে তামাকাসক্তি (বহুলাংসে যা ধুমপানের মাধ্যমে সংঘটিত হয়) এবং মাদকাসক্তি আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব ¯^াস্থ সংস্থা, বাংলাদেশ তামাক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ দেশ বিদেশের বহু সংস্থা ও সরকারগুলো এ দুটি সমস্যা মোকাবেলায় নানা প্রচেষ্টা ও আইনগত বিধি-নিষেধ গ্রহণ করেছে। এরপরও ধূমপান ও মাদকাসক্তি নির্মূলে কাক্সিক্ষত সাফল্যতো আসছেই না; বরং বেড়েই চলছে। ব¶মান প্রবন্ধে সামাজিক এ সমস্যার উৎপত্তি, ক্রমবিকাশ, কারণ ও প্রতিকার নিয়ে বর্ণনা ও বিশ্লেষণাত্বক পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। প্রবন্ধে ধূমপান ও মাদকাসক্তির আনুষাঙ্গিক বিষয়াবলী নিয়ে চিকিৎসা বিজ্ঞান মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ও ধর্মীয় বিষেশত ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ধূমপান ও মাদকাসক্তি নিয়ে প্রসঙ্গক্রমে বৈশ্বিক নানা বিষয়ের অবতারণার মাধ্যমে এবং বিশেষজ্ঞ মতামত সামনে এনে রচনাটিকে সমৃদ্ব করা হয়েছে। পরিশেষে বাংলাদেশের আর্থ-সামাজিক প্রে¶াপটের আলোকে ধূমপান ও মাদকাসক্তি মুক্তির উপায় হিসেবে সুচিন্তিত ৩০দফা সমšি^ত সুপারিশ মালা তুলে ধরা হয়েছে। যা জানামতো এ সংক্রান্ত নতুন সংযোজন বলে অনুমিত হয়। বিষয়বস্তুর গুরুত্ব ও রচনার মৌলিকত্ব বিচারে প্রবন্ধটি বিষয় গবেষণায় ও এতদসংক্রান্ত সরকারী নীতি নির্ধারণে বিবেচ্য হতে পারে। রচনায় সং¶িপ্তাকারে বিষয়টির ধারাবাহিক বিবরণ দেয়ার চেষ্টা করা হয়েছে শব্দ সংখ্যার নির্দিষ্টতা, সময়ের ¯^ল্পতা, প্রয়োজনীয় তথ্য ও পরিসংখ্যানের নির্ভরযোগ্য হালনাগাদ তথ্য-উপাত্তের অপ্রাপ্ততা সত্তে¡ও সং¶িপ্ত পরিসরে পাঠক তামাক ও মাদকদ্রব্য সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের সন্মিবেশ পাবেন। ফলে ধূমপান ও মাদকাসক্তি সম্পর্কে পাঠক মনে সচেতনতার উদ্রেক হবে।

উপক্রমণিকা

তামাক (ঃড়নধপপড়)

নিকোটিনা টোবাকন নামক উদ্ভিদের পাতা শুকিয়ে প্রক্রিয়াজাত করে যে বস্তু পাওয়া যায় সেটাই হলো তামাক।

ধুমপান (ংসড়শরহম)

তামাক জাতীয় দ্রাব্যাদি বিশেষ প্রক্রিয়ায় আগুনে জ্বেলে শ্বাসের সাথে তার ধোয়া শরীরে গ্রহণ করার প্রক্রিয়া।

শব্দগত বিশ্লেষণ

ধুম এবং পান শব্দদ্বয়ের সন্ধি হয়ে ধুমপান হয়। ধুম অর্থ ধোয়া বা বাষ্প। তামাকজাত দ্রব্য পুড়িয়ে শরীরে তার ধোয়া গ্রহন তথা পান করা হয় এ জন্য তামাকের ধোয়া পান কে ধুমপান বলা হয়।১

ধূমপানে আনন্দ কিসে?

ধুমপানের সময় ধুমপায়ীরা এ থেকে এক অদ্ভুদ তৃপ্তি লাভ করে যাকে বলা যায় বিকৃত আনন্দ লাভ। বিড়ি, সিগারেট, ও হুক্কার ধোঁয়া গলার ভেতরে এক ধরণের সুড়সুড়ি দেয় বিধায় ধুমপায়ীরা সুখানুভ‚তি অনুভব করে। সেজন্য অনেকে এটাকে সুখটান মনে করে।

তামাক ব্যবহার পদ্ধতি

পাতলা কাগজে মোড়া তামাকে তৈরী সিগারেট বা চুরুটের ধোঁয়া সেবন, টেন্ডু, তমাল ইত্যাদি পাতায় মোড়া তামাক দিয়ে তৈরী বিড়ির মধ্যমে ধুমপান অথবা পানের সাথে, সাদাপাতা কিংবা মসলাযুক্ত দোক্তা খাওয়া, তামাক পাতায় চুন মিশিয়ে খইন করে মুখে প‚রে দেয়া, পেড়া তামাকের গুল মাড়িতে ঘষা, সুগন্ধ তামাক চুর্ণ বা জর্দা পানের সাথে ব্যবহার, হুক্কাতে বা কল্কেতে তামাক টিকা পুড়িয়ে ধুমপান, তামাকের চুর্ণ নাস্যিরূপে নাকে টেনে নিয়ে মানুষ তামাকের নেশা করে থাকে।

তামাকে রাসায়নিক ¶তিকর পদার্থ

তামাকের প্রধান উপদান হলো নিকোটনি। এর উপস্থিতির পরিমান হলো ৩.৫-৮ শতাংশ। এটা একটি আ্যালকালয়েড ও শক্তিশালী বিষ। গবেষকগণ প্রমান করেছেন যে ১০ শলার এক প্যাকেট সিগারেটে নিকোটিনের গড় পরিমান হলো ২৫ মিলিগ্রাম এবং এই পরিমান নিকোটিন যদি কোন মানুষের শিরাই ইনজেকশনের মধ্যমে প্রয়োগ করা যায় তবে মানুষটি কয়েকমিনিটের মধ্যে মারা যাবে।কিন্তু সিগারেটের ধোঁয়ায় অবস্থিত নিকোটিনের মাত্রা ৬% রক্তে শোষিত হয় এবং অবশিষ্ট বাতাসে পরিত্যক্ত হয়ে বলে সিগারেট পানে নিকোটিন তাৎ¶নিক ভাবে ধুমপায়ীর মৃত্যু ঘটায় না। তামাকে নিকোটিন ছাড়াও আরো থাকে পাইরিডিন আইসোপ্রিন, উদ্বায়ী অ¤­, টারফেনল, ফারুফুরাল ও একরোনিল।ধুমপানের সময় এসব রসায়নিক বস্তুগুলো নাক, গলা, ঠোঁট, জিহŸা, শ্বাসনালী, শৈষ্মিক, ঝিলিকে উত্যক্ত করে প্রদাহ সৃষ্টি করে।২

পরো¶ ধূমপান

দুনিয়ায় প্রতি ১০০ জনে ১ জন মানুষ পরো¶ ধুমপানে মারা যান। যাদের দুই তৃতীয়াংশ শিশু। পৃথিবীতে ১ বিলিয়ন ধুমপায়ী, প্রতি বছর ৫ মিলিয়ন মানুষ তামাকজনিত অসুস্থতায় মারা যান।৩

৫ বছরের নীচে ১,৬৫,০০০ হাজার শিশু পরো¶ ধুমপানের কারণে সৃষ্ট শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগে প্রতি বছর মৃত্যুকোলে ঢলে পড়ে, যার বেশীর ভাগ ঘটে দ¶িণ এশিয়া ও আফ্রিকায়।৪

বিশ্বের মোট ধুমপায়ীর ৮০ শতাংশেরও অধিকেরবসবাস নিম্মএবং মধ্যম আয়ের দেশে।৫

বাংলাদেশে ধুমপায়ীর সংখ্যা কত যড়ি সধহু ংসড়শবৎং রহ নধহমষধফবংয)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনোমিক রির্সাচ (বিইআর) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ আয়োজিত “বাংলাদেশে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির চ্যালেঞ্জ এবং করনীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জনসংখ্যার ৪৩.৩% (৪১.৩ মিলিয়ন) প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করে।৬

মাদক ও মাদকাসক্তির প্রকৃতি ও বৈশিষ্ট্য :

যেসব প্রাকৃতিক, রাসায়নিক দ্রব্যবা উপাদান গ্রহণ করলে স্নায়ুবিকউত্তেজনা, কিছুটা মানসিক প্রশান্তি ওসাময়িক আনন্দ-উদ্দীপনার সৃষ্টি হয় তাইহলো মাদকদ্রব্য। আর বিভিন্ন মাদকদ্রব্যেরপ্রতি আসক্তি বানির্ভরতাইহচ্ছে মাদকাসক্তি।মাদকাসক্তি এমনএকটি অবস্থা যাতে ব্যবহৃত দ্রব্যেরপ্রতি ব্যবহারকারীরশারীরিক ও মানসিকনির্ভরতা জন্ম নেয়, এর প্রতি আকর্ষণ ওব্যবহৃত মাত্রার পরিমাণ দিন দিনবৃদ্ধি পায় এবংআবেগ ও চিন্তারপ্রক্রিয়াকে পরিবর্তনের মাধ্যমে ব্যক্তিরআচরণে সক্রিয় প্রভাব বিস্তার করে।

মাদকাসক্তি কি?

মাদকাসক্তি শব্দটিযুগল শব্দ। যারএকটি হলো মাদক, অপরটি হলো আসক্তি।অর্থাৎ মাদক+আসক্তি= মাদকাসক্তি। মাদকশব্দটি মদ শব্দের বিশেষণ। মাদকঅর্থ মত্ততা জন্মায় এমন (মাদকদ্রব্য)। আরমাদকতা (বি) অর্থমত্ততা বা নেশা উৎপাদন শক্তি।৭

মদ-এর ম‚ল আরবী শব্দ খামার। এর আভিধানিক অর্থ ‘বিলুপ্ত করা, লুকিয়ে ফেলা।” যেহেতু সুরা মানুষের বুদ্ধি-বিবেককে বিলুপ্ত করে দেয় তাই এ নামে নাম করণ করা হয়েছে।৮

মাদকাসক্তি একটি রোগ। আরো স্পষ্ট করে বললে মাদকাসক্তি একটি মানসিক রোগ বা মস্তিষ্কের ব্যাধি।

মাদক মানে নেশা সৃস্টিকারী দ্রব্য। আসক্তিবিশেষ্য পদ। যারঅর্থ গভীর অনুরাগ, লিপ্সা, পাওয়ারদুর্দমনীয় প্রত্যাশা। অর্থাৎমাদকাসক্তি অর্থহলো নেশা সৃষ্টিকারী দ্রব্যের প্রতি গভীরঅনুরাগ বা পাওয়ার দুর্দমনীয় প্রত্যাশা। আর মাদকদ্রব্যের প্রতি যারআসক্তি রয়েছে তাকে বলে মাদকাসক্ত।৯

যে কোন ধরণের নেশা বা আসক্তি সম্পর্কে বলা হয়েছে, আসক্তি হচ্ছে নিউরোট্রান্সমিশনের (ঘবঁৎড়ঃৎধহংসরংংরড়হ) ¯^-আবেশিত এমনএক পরিবর্তনযা সমস্যা সৃষ্টিকারী আচরণের জন্ম দেয়।১০

রোগ নিরাময়ের উদ্দেশ্য ছাড়া যখন ক্রমাগত এবং মাত্রাধিকভাবে কোন ড্রাগের অপব্যবহার চলে তখন তাকে বলা হয় উৎঁম ধফফরপঃরড়হ বা ড্রাগের অপব্যবহার।

ব্যক্তির উপর ড্রাগের পতিক্রিয়ার ফলে শরীর-মনে এমন সব প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যখন সেই ব্যক্তি অবিরামভাবে অথবা কিছুদিন পরপর সেই ড্রাগের ব্যবহার করতে বাধ্য হয় আর এ অবস্থাকেই বলা হয় উৎঁম ফবঢ়বহফবহপব বা ড্রাগআসক্তি। ড্রাগডিপেন্ডস সাধারণত ২ভাবে হয়-

ঢ়যুংরপধষ ফবঢ়বহফবহপব বা শারারীক নির্ভরতা এবং ঢ়ংুপযড়ষড়মরপধষ ফবঢ়বহফবহপব বা মানসিক নির্ভরতা।

ইমাম আবু হানীফা (র.) বলেন, “মাদকাসক্তি বা নেশা হলো যারসাথে ‘হল’ ও ‘নিষেধাজ্ঞা’ সম্পৃক্ত।উহা জ্ঞানকে বিলুপ্ত করে, এমনকি মাতালব্যক্তি কোন কিছু বোঝে না, কথাবার্তায়জ্ঞান থাকে না, পুরুষ ও মহিলারমধ্যে এবং ভ‚মন্ডল ও নভোমন্ডলেরমধ্যে পার্থক্য করতে পারে না।১১

বিশ্ব ¯^াস্থ্য সংস্থার (যিড়) মতে “মাদকদ্রব্যেরউপরে আসক্তি বা নির্ভরশীলতা হচ্ছে একটি মানসিকও শারীরিক অবস্থা যার উপরনির্ভরশীলতা মিথস্ক্রিয়ারমাধ্যমে সাধিত হয়ে থাকে। যখনকোনো ব্যক্তি মাদকাসক্তিতে আক্রান্তহয় তখন সে মাদকদ্রব্য সেবনেরঅবর্তমানে উচ্ছৃক্সখল ও অশান্ত হয়ে পড়ে, যার ফলে সে যে কোনো অপরাধ সংঘটনকরতে পারে। মাদকদ্রব্যের অর্থসংকুলানের জন্য যা খুশি তা করতে পারে।

মাদকাসক্তি হচ্ছে এক ধরণেরঅবিরাম বা পর্যায়ভিত্তিকনেশাগ্রস্ততা যার ফল¯^রূপ একবিশেষ মাদকদ্রব্য অবশ্যইনিয়মিতভাবে সেবন করতে হয়। ক্রমাগতমাদকদ্রব্যের মাত্রা বাড়িয়ে দিতে হয়।প্রয়োজনের তাড়নায় সাধু বা অসাধুযেকোনো উপায়ে হোক ঔষধ যোগাড়করতে হয়। শারীরিক, মানসিকবাউভয়ভাবে এই মাদক ক্রিয়ারউপরে নির্ভরতা বৃদ্ধি পায়এবং ক্রমাগতভাবে পারিবারিক ওসামাজিকসম্পর্কের সাথে বৃত্তিম‚লকদিকের অবনতি হতে থাকে।১২

উৎঁম ধফফরপঃরড়হ সবধহং ংঃৎড়হম ধঃঃৎধপঃরড়হ ভড়ৎ যধৎসভঁষ ঃযরহমং. ওহ ঃযরং ংবহংব ঃধষশরহম ঃবধ, পড়ভভবব, ংসড়শরহম ধহফ ফৎরহশরহম ধষপড়যড়ষ সধু নব পধষষবফ ধফফরপঃরড়হ. ঘড়ধিফধুং ফৎঁম ধফফরপঃরড়হ সবধহং ঃধশরহম ড়ঢ়রঁস, যবৎড়রহ, পড়পধরহব, সধৎরলঁধহধ, সড়ৎঢ়যরহব বঃপ.১৩

১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী- মাদকাসক্ত বলতে এমন একজন মাদকদ্রব্যগ্রহণকারীকে বুঝায়, যে অভ্যাসগতভাবে মাদকদ্রব্যের উপরনির্ভরশীল, মাদকদ্রব্য সেবন কিংবা গ্রহণযেন তার নিকট রোগাক্রান্ত ব্যক্তিরঔষধের সমতুল্য। মাদকদ্রব্য গ্রহণতাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে, ধ্বংস ওঅব¶য়ের দিকে ঠেলে দেয়।১৪

উপর্যুক্ত সংগাগুলো বিশ্লেষণ করে বলা যায় মাদকাসক্তি এক বিশেষ অসুস্থতা যারফলে, রোগী ড্রাগের উপরসম্প‚র্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ে। একবারড্রাগ ব্যবহারে ভালো লাগার আমেজেরমধ্য দিয়ে জন্ম নেয় পুনরায় ব্যবহারেরইচ্ছা। এভাবে পুনঃপুন ড্রাগ ব্যবহারেরফলে ড্রাগেরপ্রতি সহনশীলতা ক্রমাš^য়ে বাড়তে থাকে।ফলে ব্যবহারকারীকে ড্রাগেরমাত্রা বাড়াতে হয়। এভাবে অবস্থা এমনএক পর্যায়ে পৌঁছে যে, ড্রাগ ব্যবহারনা করলে শরীরে প্রত্যাখ্যানজনিত বিরূপপ্রতিক্রিয়া দেখা দেয়। আর এরূপপ্রতিক্রিয়ার ভয় তাকে আবারটেনে নিয়ে যায় ড্রাগের দিকে। ফলে আসক্ত ব্যক্তি একমাত্র ড্রাগব্যবহারের চিন্তা-ভাবনায় আচ্ছন্নহয়ে পড়ে। জীবনের বাকি সব চাহিদা, দায়িত্ব ও গুরত্ব হারিয়ে ফেলে। ড্রাগব্যবহারের প্রাথমিক অবস্থায়সে দুশ্চিন্তাগ্রস্ত থাকলেওপরবর্তীতে তার জীবনের একমাত্র উদ্দেশ্যহয়ে দাঁড়ায় আরো ড্রাগ সংগ্রহ ও ব্যবহার। এভাবেই তার পরিণতি হয় মারাত্মকশারীরিক ও মানসিক জটিলতা, যারপরিণাম মৃত্যু।১৫

মাদকদ্রব্যের শ্রেণীবিভাগ

সাধারনভাবে নেশা সৃষ্টিকারী বা চিত্তবিভ্রাটকারী সব দ্রব্যই মাদক বলে পরিগণিত। এগুলোকে দু’টি ভাগে ভাগ করা যেতে পারে। (ক)প্রাকৃতিক (খ) রাসায়নিক।

(ক) প্রাকৃতিক : প্রাকৃতিক উপায়ে যে সকলদ্রব্য উৎপন্ন হয় তাই প্রাকৃতিক মাদকদ্রব্য। প্রাকৃতিক মাদকদ্রব্য গাছথেকে আসে যেমন : তাড়ি, আফিম, গাঁজা, ভাঙ্গ, চরস, হাশিশ, মারিজুয়ানা,জর্দা,গুল ইত্যাদি। (খ) রাসায়নিক : পরী¶াগারে রাসায়নিকক্রিয়া-বিক্রিয়ার মাধ্যমে যে মাদকদ্রব্যপ্রস্তুত হয় তা-ই রাসায়নিক মাদকদ্রব্য। রাসায়নিক মাদকদ্রব্য প্রাকৃতিকউপায়ে উৎপন্ন মাদকদ্রব্যথেকে বেশী নেশা সৃষ্টিকারী ও ¶তিকর।

যেমন : হেরোইন, মরফিন, কোকেন, প্যাথেডিন, ফেনসিডিল, সঞ্জীবনী সূরাসহ

বিভিন্ন প্রকার এলকোহল ইত্যাদি।১৬

বিশ্ব ¯^াস্থ্য সংস্থা

নির্ভরতা সৃষ্টিকারী ঔষধের একআন্তর্জাতিক শ্রেণীবিভাজনকরে দিয়েছে। এগুলো হচ্ছে : (১) আচ্ছন্নভাব উদ্রেককর মাদক ; যেমন : (ক) আফিম ধরণের ; যথা-মরফিন, হেরোইন, পেথেডিন, কোডেইন, মিথাডন ইত্যাদি। (খ)বার্বিচ্যুরেট ধরণের; যথা-গার্ডিনাল, সোনেরিল, ক্রোরাল, মেপ্রোবামেট, ডায়াজিপাম, মেথাকোয়ালোন প্রভৃতি। (২)উত্তেজক ধরণের মাদক; যেমন : (ক)ক্যানাবিস জাতীয় ; যথা- গাঁজা চরস, ভাঙ, সিদ্ধি ইত্যাদি। (খ)অ্যামফিটামিনজাতীয় ; যথা-মেথেড্রিন, ডে·িড্রিন, ফেনপে­ারামিন ইত্যাদি। (গ) কোকেন জাতীয়; যথা-কোকেন বড়ি বা নস্যি। (৩) ভ্রমবা মায়া উৎপাদনকারী মাদক : যথা-এল.এস.ডি মেসক্যালিন। বিভিন্ন ধরণের ঔষধ; যেমন(ক)যন্ত্রণানিবারক ঔষধ ; যথা – অ্যাসিপিরিন, পেন্টাজেনিনইত্যাদি। (খ) পেট্রোলিয়াম উদ্ভ‚ত দ্রব্য :যথা-পেট্রোল শোঁকা, জুতো পালিশ শোঁকা ইত্যাদি।১৭

বর্তমান সময়ে উল্লেখযোগ্য মাদকদ্রব্য

গাঁজা, হাশিশ, হেরোইন, প্যাথেড্রিন, মরফিন, কোকোন, ক্যাফেইন, অ্যামফেটামিন, বার্বিচ্যুরেট, মেথাকোয়ালেন, ট্রাংকুইলাইজার্স,এলএসডি, পেথেডিন, আফিম, কোডিন, থিবাইন, প্যাপারাভিন, নোসকাফাইন, নারকটিন, মেথাডন, ডেকাট্রোমোবামাইড, ডাই-পিপানল, ডাই-হাইড্রোকোডিন, পেন্টানাইল, কেন্টাযোকাইন, আলফাপ্রোডাইন, হাইড্রোমরফাইন, অ্যালফেন্টানাইল, আলফামিথাইল, ফেন্টানালই, সুপেন্টানাইল, লোফেন্টানাইন, এন্ট্রোফাইন, অ·িকোডন, ডিমেরাল, ক্যানাবিস, রেসিন, মদ, হুইস্কি, জিন, রাম, ভদকা, তাড়ি, পচাই, সুরাসুর, ডিনেচার্ড, স্পিরিটবা মেথিলেটেড স্পিরিট, ক্লোরডায়াজিপ·াইড, ডায়াজিপাম, অ·াজিপাম, লোরাজিপাম, ফরাজিপাম, ক্লোরোজিপেট, ফেন্সিডিল, নাইট্রাজিপাম, ট্রায়াজেলাম, ট্রেমাজিপাম, ইয়াবা ইত্যাদি বর্তমানসময়ের সবচেয়ে উল্লেখযোগ্য মাদকদ্রব্য।১৮

মদ্যপান বন্ধ করলে যা হতে পারে

অ্যালকোহল বা মদে আসক্ত মদ্যপায়ী মদপান হঠাৎ করে বন্ধ করে দিলে তার মাঝে দেখা দেয় বিভিন্ন উপসর্গ এগুলো হলো- বমি, বমিবমিভাব, বিরক্তি, রাগ, দুর্বলতা, ঘুম না আসা, অস্থিরতা, বিষন্নতা, হতাশা ইত্যাদি। কখনো এসব ল¶ণ বা উপসর্গ অল্পমাত্রায় থাকে আবার কখনও বেশিমাত্রায় হলে তা মৃগীরোগীর মতো ফিট হয়ে যাওয়া এবং প্রলাপের অবস্থাও সৃষ্টি করতে পারে। এসময় দেখা দিতে পারে-অম‚ল প্রত্য¶ণ ভ্রান্তবিশ্বাস এরকম অবস্থায় দ্রুত চিকিৎসা না করা হলে জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে।১৯

মাদকাসক্তির কারণ

মাদকদ্রব্যে আসক্ত হওয়ার পেছনে একক কোন কারণ দায়ী নয়। কিন্তু তারপরেও বলতে হয় ম‚লে রয়েছে এর

(১) সহজ প্রাপ্তি। এক সংঘবদ্ধ মাফিয়া চক্রকেবল নিজ¯^ ¯^ার্থসিদ্ধির জন্যসুকৌশলেএটিকে বাজারে ছাড়ছে। সমাজবিজ্ঞানীরদের মতে, মাদকাসক্তি হল বাজার অর্থনীতির কুফল যেখানে একদল ¯^ার্থাšে^ষী কালো টাকা লাভের আশায় সে কাজ করছে; পিছনে রয়েছে আরো নানা আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্মিক কারণ।২০

¯^াধীনতা উত্তর বাংলাদেশে শহরায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট জটিলতা, ছাত্র-রাজনীতিতে ঢুকে পড়া কু-প্রভাব, রাজনীতিবিদদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া, আধুনিকতার নামে উচ্ছৃক্সখল হওয়া, সন্ত্রাস, হতাশা, দ্বন্দ্ব ইত্যাদি মানুষকে মাদকাসক্ত হতে সাহায্য করেছে। এছাড়া বন্ধু-বান্ধবের কুসংসর্গ, পারিবারিক, সামাজিক ও মানসিক অস্থিরতা, মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হওয়া এবং মাদকদ্রব্যের সহজলভ্যতা এগুলো সমাজে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

বিশ্ব ¯^াস্থ্য সংস্থার পরিচালিত জরিপে দেখা যায়, সচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের মধ্যেই মাদকদ্রব্য সেবনের প্রবণতা বেশী। ধনীর দুলাল-দুলালীদের কাছে এটি আভিজাত্যের প্রতীক। সুখের হতাশায় মাদকদ্রব্যের সম্মোহনে হারিয়ে যেতে এরা ভালবাসে। মাদকদ্রব্য গ্রহণ করে এরা আনাবিল আনন্দ উপভোগ করে। রক্ত প্রবাহে মাদকদ্রব্যের জৈব রাসায়নিক প্রতিক্রিয়া এদেরকে প্রদান করে এক উষ্ণ অনুভ‚তি। এই পুলক অনুভ‚তি, ¯^প্নিল তন্দ্রাচ্ছন্নতা ও নষ্ট আনন্দ এক সময় তাকে আসক্তির চ‚ড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।২১

ভুল ধারণা

এছাড়াও আমাদের দেশে শি¶িত সচেতন মাদকাসক্তদের এমন অনেককেই পাওয়া যায় যারা মনে করেন যে মাদকদ্রব্য গ্রহণের ফলে মস্তক ¯^চ্ছ থাকে, কাজে আনন্দ পাওয়া যায়, সাফল্য আসে। মাদকদ্রব্যের গুণাগুণ সম্পর্কে যুক্তিগুলোর অধিকাংশই দুর্বল মানসিকতার পরিচায়ক।

বাংলাদেশে তামাক চাষ (ঃড়নধপপড় পধষঃরাধঃরড়হ পধষঃরাধঃরড়হ রহ ইধহমষধফবংয)

২০১২-১৩অর্থবছরে ৭০হাজার হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। ২০১৩-১৪অর্থবছরে এটা ১লাখ ৮হাজার হেক্টরে দাঁড়িয়েছে।২২

বিষাক্ত তামাক চাষের মাধ্যমে আমাদের খাদ্যশষ্য উৎপাদনযোগ্য জমির ব্যাপক ¶তি করছে তামাক কোম্পানীগুলো। ধ্বংস করছে জীববৈচিত্র তাই তামাক চাষের উপর অতিরিক্ত ভ‚মি কর ও পরিবেশ কর আরোপ করতে হবে। তামাক চাষের আগে স্থানীয়ভাবে বিশেষ অনুমোদন নেবার ব্যবস্থা থাকতে হবে।

২৭ ফেব্রæয়ারি ২০১৮ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাবি­উবিবি ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবী করেন,

পৃথিবীর যে সকল দেশে তামাক পণ্য সস্তা তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সাদাপাতা, জর্দা, গুল, বিড়ি ও সিগারেট ¯^ল্পম‚ল্য, সহজলভ্য ও সহজপ্রাপ্য হওয়ায় দরিদ্র মানুষের মধ্যে তামাক সেবনের হার ক্রমবর্ধমান।

ইয়াবার জোয়ারে ভাসছে বাংলাদেশ

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শেষ সীমানায় অবস্থিত ছেড়াদ্বীপের পাশে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।২৩

টেকনাফের উপক‚ল সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীরাদের ফেলে যাওয়া বস্তা থেকে ১১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ম‚ল্য ৩৩ কোটি ৬০ টাকা বলে তিনি জানান।২৪

পুলিশ টিমের বিরুদ্ধে ইয়াবা ব্যাবসার অভিযোগ

২০১৭ সালের ডিসে¤^রে আইজিপি ও ক·বাযার পুলিশ সুপারের বরাবর দাখিলকৃত এক অভিযোগপত্রে ফেনী মডেল থানার এস বশির উদ্দিন দাবী করেন যে ঐ বছর ২৭ সেপ্টে¤^র ক·বাজারের টেকনাফে গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজার ফিল ইয়াবা উদ্বার করেন। কিন্তু পরদিন টেকনাফ থানায় দায়েরকৃত মামলায় উদ্বারকৃত ফিলের পরিমান দেখানো হয় মাত্র ৮০০০ ফিল। তার অভিযোগ বাকি ইয়াবা বিভিন্ন ধাপে ৮ কোটি টাকায় বিক্রি করা হয়। বশির নিজেও তখন ক·বাযার ডিবি পুলিশের এওকজন সদস্য ছিলেন।২৫

ঘটনার পরবর্তি সত্যতা সম্পর্কে জানা যায়নি। এভাবে মাঝে মাঝে আইন শৃঙ্গখলা বাহিনীর কিছু কিছু সিদস্য বা টিমের বিরুদ্বেও মাদক ইয়াবার ব্যাবসায় জড়িয়ে পডার খবর বের হয়।

পাশাপাশি কার্যকর তামাক নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যকে একক কর কাঠামোতে আনা প্রয়োজন। বাংলাদেশে তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো জটিল ও স্তর ভিত্তিক। বর্তমান এই শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি প্রণয়ন অত্যন্ত জরুরী। পুরো কর ব্যবস্থাকে আধুনিকীকরণ করা প্রয়োজন। কর আরোপের পাশাপাশি কর আদায়ের ¶েত্রেও জাতীয় রাজ¯^ বোর্ডের স¶মতা বৃদ্ধি করা প্রয়োজন।

ইসলামে মাদক নিষিদ্ধের প্রমাণ

রাসূল সা. দৃঢ়তার সঙ্গে বলেছেন لاتشربالخمرفانهامفتاحكلشر- “তোমরা সুরা পান করো না। কেননা, এটা সকল প্রকার মন্দ কাজের কুঞ্জি।” সুরা পানে মানুষের পরস্পর ব্যবহারে তারতাম্য ঘটে। তাছাড়া সকল মন্দ অভ্যাস মাথাচাড়া দিয়ে উঠে। আর এমন সব কার্য সংঘঠিত হয় যা মানুষের কাছে তার মানসম্মানকে ভুলন্ঠিত করে, মানুষের চোখে তাকে এক হাস্যাস্পদ বস্তুতে পরিণত করে দেয়।

ইসলামে সুরা নিষিদ্ধকরণ

ইসলাম প‚র্ব যুগে আরবদের সুরাসুক্ত হওয়ার ব্যাপারটি সর্বজন বিদিত। তারা তাদের কাব্যচর্চার এক বড় অংশ জুড়ে ছিল মদ ও নারী। সুরা পান তাদের অভ্যাসে পরিনত হয়ে পড়ছিল। ইসলাম আগমনের পর তাদের এ অভ্যাসকে একেবারে নিষিদ্ধ করা সহজ কাজ ছিলনা। এ জন্যই ইসলাম শুরা নিষিদ্ধকরণের ব্যাপারে অন্যান্য কাজের ন্যায় শ¤^ুক গতি অবল¤^ন করলো। যেন লোকের উপর এর পতিক্রিয়া কষ্টসাধ্য না হয়, তাই ইসলাম একে তিন ধাপে হারাম ঘোষণা করেছে।

প্রথম ধাপ

কুরআনপাকে আল্লাহ তা’য়ালা প্রথমত যে আয়াতের মাধ্যমে সুরার অবৈধতা সম্পর্কে ইঙ্গিত করেছেন তা يسألونكعنالخمروالميسرقلفيماإثمكبيرومنافعللناسواثمهمااكبرمننفعهما- লোক তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাস করে। বল, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও; কিন্তু এতে পাপ উপকার অপে¶া অধিক।২৬

এ আয়াতটি সুরা এবং জুয়ার অবৈধতা সম্পর্কিত। যদি সুরার অবৈধতার ব্যপারে অন্য কোন আয়াত নাযিল না-ই হতো তাহলে এ আয়াতটিই এ ব্যাপারে যথেষ্ট ছিল, কেননা আল্লাহ তা’আলা অত্র আয়াতে বলেছেন-

فيمااثمكبير এতে মহাপাপ রয়েছে। আর পাপ সবগুলিই হারাম বা অবৈধ কেননা আল্লাহ তা’আলা অনত্র ইরশাদ করেন- قلانماحرمربيالفواحشماصهرمنهاومابطنوالثم- “বল, আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লিলতা আর পাপ।” (সুরা আরাফ আয়াত ৩৩)

অত্র আয়াতে আল্লাহ তা’আলা পরিষ্কার ঘোষণা করছেন যে, সর্ব প্রকার পাপই অবৈধ। আর আল্লাহ তা’আলা সুরা এবং জুয়ার পাপ রয়েছে বলেই ¶ান্ত হন নাই; বরং অবৈধতার পোষকতার এ পাপকে كببر বা মহা বলেও আয়াতে উল্লেখ করেছেন। আর জুয়া ও সুরার ব্যাপারে আয়াতে যে আল্লাহ তা’আলা এরশাদ করেছেন- ومنافعلناس অর্থাৎ এবং মানুষের জন্য লাভ রয়েছে, এতে এদের বৈধতা প্রমানিত হয়না। কেননা এর উদ্দেশ্য হলো কোন কোন লোকের জন্য পার্থিব কোন উপকার এতে থাকতে পারে।

কারণ প্রত্যেক অবৈধ বস্তুতে নগন্য পরিমান হলেও কোন না কোন উপকার মানুষের হতে পারে। কিন্তু এ লাভ বা উপকার তার অপকারের তুলনায় অতি নগণ্য। যেমন আয়াতে বিস্তারিত ব্যখ্যা করে বলা হয়েছে- واثمهمااكبرمننفعهما- “এদের পাপ এদের উপকারের তুলনায় সর্বাধিক।” বিশেষত জুয়া ও সুরা পানের মধ্যমে এমন সব পাপ সংঘটিত হয় যা পরকালের আযাব কে অনিবার্য করে দেয়। আর সুরাই যে অনিষ্টকারিতার উদয় হয় তা সুরাই অভিজ্ঞ জ্ঞানীরা ¯^ীকার করেছেন।

দ্বিতীয় ধাপ

অতঃপর সুরার অবৈধতার দ্বিতীয় ধাপে আল্লাহ তা’আলা এরশাদ করেন-

ياايهاالذينامنوالاتقربوااصلاةوانتمسكاريحتيتعلموماتقولون হে বিশ্বাসিগণ! মদ্য পনোন্মত্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না, যত¶ন না তোমরা যা বলো তা বুঝতে পার। সুরা নিসা আয়াত ৪৩

বিভিন্ন দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ ইতিহাস মোটেই সুখকর ছিলনা। প্রেসিডেন্ট নি·নের আমলে শুরু হওয়া এই নীতি দেশের কৃষ্ণাঙ্গদের জন্যে এক ভয়াবহ অবস্থার তৈরি করেছে। বৈষম্যম‚লক আইনের পরিণতিতে মাদকের ব্যবসা কমেনি, কেবল আটক ব্যক্তি বেড়েছে।

২০১৬ সালের জুলাই মাস থেকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে কমপ¶ে ১২ হাজার নাগরিককে হত্যা করেছেন মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে। এর মধ্যে অন্ততপ¶ে ৬০জন শিশুও আছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে গত বছরের অক্টোবরে খানিকটা পিছিয়ে এলেও ডিসে¤^রে এই কথিত অভিযান আবার শুরু হয়েছে।২৭

‘ওয়ার অন ড্রাগস’-এর আরেক উদাহরণ হচ্ছে মে·িকো। ২০০৬ সালের ডিসে¤^রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর ফিলিপে কলডেরোন এই ‘যুদ্ধের’ সুচনা করেন। তাঁর ¶মতার ছয় বছরে মাদক ব্যবসা কমেনি; মোট যে এক ল¶ মানুষের মৃত্যু ঘটেছে, তার মধ্যে এক তৃতীয়াংশই মারা গেছে সরকারি বাহিনীর হাতে, ২৮ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন, ৮ হাজার অত্যাচারের ঘটনার বর্ণনা পাওয়া গেছে। ‘মাদকের বিরুদ্ধে লড়াইয়ের’ এই ধারা অব্যাহত রেখেছেন তাঁর উত্তরসূরি এনরিকে পেনা নেটো। ১৫ ডিসে¤^র ২০১৭ মে·িকোর কংগ্রেস এক আইন পাশ করেছে যাতে করে সেনাবাহিনীর হাতে আরো ¶মতা দেয়া হয়েছে

আভাবে যুদ্ধ করে মাদক নির্মূল সম্ভব হয়নি। এজন্য প্রয়োজন সমšি^ত পরিকল্পনা ও বিভিন্নমুখি পদ¶েপ

পরো¶ ধুমপানের শিকার

কর্মস্থলে ৬৩শতাংশ অধূমপায়ী পরো¶ ধূমপানের শিকার হন। বিশ্বে১০ শতাংশ মানুষের মৃত্যু হয় পরো¶ ধূমপানের জন্য। দেশের ৪৩শতাংশ মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে। চারকোটির বেশি মানুষ ধূমপান করে। এত বিপুল সংখ্যক মানুষকে আইন-শৃক্সখলা র¶াকারী বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা যাবেনা। তাই মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।

বিড়ি সিগারেটের ব্যায়

প্রতিদিন বিড়ি-সিগারেটে ব্যয় হচ্ছে ৭কোটি ৯৮লাখ টাকা। বছরে ব্যয় হয় ২হাজার ৯০০কোটি টাকা।২৮

এই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে মানুষ মৃত্যু অথবা পঙ্গুত্ব কিনছে। বিশ্বর ¯^াস্থ্যসংস্থার ২০০৪সালের এক জরিপ থেকে জানতে পারি, তামাক গ্রহণের কারণে বাংলাদেশে প্রতিবছর ৫৭হাজার মানুষ মারা যায়। পঙ্গু হয় ৩লাখ ৮২হাজার মানুষ।২৯ আর এখন এ সংখ্যা কোথায় দাঁড়িয়েছে, আমরা কেউ বলতে পারিনা।

এক গবেষণা থেকে জানা যায়, ৫৮শতাংশ পুরুষ ও ২৮দশমিক ৭শতাংশ নারী প্রতিবছর তামাক ব্যবহারে আক্রান্ত হচ্ছে। তামাকজাত পণ্য প্রক্রিয়াকরণের কাজে নারীদের ব্যবহার করা হচ্ছে।৩০

বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট দাবী করছে,পৃথিবীর মধ্যে সবচাইতে কম ম‚ল্যে তামাকজাত দ্রব্য বাংলাদেশেই পাওয়া যায়। এজন্য বর্তমানে বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪ কোটির বেশি। সর্বশেষ তথ্যানুসারে, তামাকজনিত রোগের চিকিৎসা বাবদ সরকারকে প্রতিবছর ১১ হাজার কোটি টাকা ব্যয় করতে হয় যা তামাকজাত দ্রব্য থেকে প্রাপ্ত রাজ¯ে^র দ্বিগুণ।৩১

বিড়ি সিগারেটের ¶তিকর উপাদান

তামাক এবং বিড়ি সিগারেটের ধোয়ায় ৭০০০ বেশী ¶তিওকর রাসায়নিক পদার্থ রয়েছে যার মধ্যে ৭০ টি সরাসরি ক্যান্সার সৃষ্টিতে স¶ম।৩২

ধুমপান ও মাদকের উতপত্তি

১৮৯৮ সাল হতে হিরোইন ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে ধমনীতে এর ইনজেকশন দেয়ার প্রক্রিয়া শুরু হয়। হেরোইন এ সময়ে সর্বাপে¶া অধিক ব্যবহৃত এবং আলোচিত ¶তিকর মাদকদ্রব্য, সাদা বা বাদামী রঙের পাউডারের মতো। মাদকাসক্তদের কাছে ‘ব্রাউন সুগার’ নামে বেশি পরিচিত। এ মাদকদ্রব্যটির ম‚ল উৎস হচ্ছে আফিম।

মেসোপটেমিয়া, এশিয়া ও ইউরোপে ঔষধ হিসেবে আফিমের ব্যবহার শুরু হয় খ্রিষ্টপ‚র্ব ৬০০০ অব্দে। ১৫০০ খ্রিষ্টপ‚র্ব থেকে মিসরের চিকিৎসকগণ আফিমের ব্যবহার করত এ্যনেসথেকিরূপে। সেখানকার আদিম অধিবাসীগণ তখন কোক পাতা চিবিয়ে খেত। মে·িকোর ইন্ডিয়ানগণ খ্রিষ্টপ‚র্ব ১০০ অব্দে ধর্মীয় উৎসব ও আধ্যাত্মিক সাধনার জন্য ঐধষষঁপরহড়মবহরপ চংরষড়পুনরহ সঁংযৎড়ড়স নামক উদ্ভিদের নির্যাস গ্রহণ করত; যাকে তারা বলত ‘ঈশ্বরের দেহমাংস’। ফনীমনসা জাতীয় (চবুড়ঃব) গাছের নির্যাসও তারা ব্যবহার করত। আমেরিকার গির্জাগুলোতে চযড়ঃব ক্যাকটাস ব্যবহারের নিয়ম ছিল।৩৩

গাঁজা তৈরি হয় ক্যানবিস স্যাটাইভা নামের এক ধরণের উদ্ভিদের পাতা, ডাল, ফুল ও বীজ থেকে। গাঁজাতে সাধারণত তামাকের চেয়ে ১২ গুণ টার ও ১০ থেকে ২০ গুণ কার্বন মনো·াইড বেশি থাকে, যার ফলে এ মাদকদ্রব্য সেবনে ফুঁসফুঁসে ¶ত বা ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায়।

খ্রিষ্টপ‚র্ব ৬০০০ অব্দে প্রাচীন সুমেরীয় সভ্যতার যুগে এশিয়ার মাইনরে আফিম ও পপিকে আনন্দ উদ্দীপক নেশা হিসেবে ব্যবহার করত বলে পন্ডিতগণ মনে করেন। তাইওয়ানে প্রস্তর যুগের ১০,০০০ বছর প‚র্বেও গাঁজার ব্যবহার ছিল।

পোপাভার সমনিফেরাম নামক এক ধরণের উদ্ভিদের ফুলের রস থেকে আফিম তৈরি হয়। ১৮০৫ সালে মাটারনাম নামে একজন বিজ্ঞানী আফিম থেকে আরো শক্তিশালী বেদনানাশক দ্রব্য প্রস্তুত করেন এবং গ্রীক নিদ্রাদেবী ‘মার্ফিউস’ এর নামানুসারে এর নাম দেয় ‘মরফিন’।

চীনে খ্রিষ্টপ‚র্ব ৩০০০ অব্দে ‘মাহুয়াং’ নামক ড্রাগ ‘ইনথেলেন্ট’ রূপে ব্যবহারের কথা জানা যায়। প্রায় একই সময়ে চীনের সম্রাট সেনমুঙ্গ-এর শাসনামলে নেশাকর ড্রাগ হিসেবে গাঁজার ব্যবহার ছিল। প্রাচীনকালে চীন ছাড়াও পারস্য, তুরস্ক, মিসর, ইতালী, জার্মানি এবং অন্যান্য দেশে গাঁজার ব্যবহার ছিল।৩৪

কোকেন পৃথিবীর সর্বাপে¶া বেশি জনপ্রিয় ড্রাগ। ট্রাংকুলাইজারসের আবির্ভাব ঘটে ১৯৫০ সনে আমেরিকায়। উদ্ভিদের নির্যাস হতে তৈরি এই ঔষধ ভারতবর্ষে শত শত বর্ষ ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।৩৫

খ্রিষ্টপ‚র্ব ২০০০ অব্দে ভারতীয় উপমহাদেশে ক্যানাবিসের প্রচলন শুরু হয়। সম্ভবত ভারতীয়রাই আফিম, ধুতুরা এবং ভাঙ ব্যবহারের সূচনা করে। বেশ কিছু সংখ্যক হিন্দু সাধক ¶ুধা এবং তৃষ্ণা নিবারণের জন্য ক্যানাবিস ব্যবহার করতেন। এটি সম্ভবত ধ্যানে মগ্ন বা মনকে নিবিষ্ট করতে সাহায্য করত। ক্যানাবিস এক ধরণের পানীয় হিসেবে বহু মন্দিরে পরিবেশন করা হত। ক্যানাবিস বিভিন্ন উৎসবাদি যেমন হোলি, শ্রীভারতী এবং বিবাহ উৎসবে ব্যবহার করা হত।৩৬

সাধু-সন্ন্যাসী, বাউল, যোগী, তান্ত্রিক ইত্যাদি ধরণের লোক গাঁজা, ভাঙন সিদ্ধি সাধনায় ‘একাগ্রতা সৃষ্টি ও ধ্যানস্থ’ হওয়ার জন্য ব্যবহার করে থাকে। বিভিন্ন পুরাণ ও উপকথায় নানা প্রসঙ্গে গাঁজার কথা পাওয়া যায়।৩৭

হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ-এ ধর্মীয় মর্যাদা প্রদান করে বলা হয়, ইন্দ্র তাঁর সহস্র চ¶ু, রোগ নাশক শক্তি ও দৈত্যনাশক ¶মতা দিয়েছেন এই গাঁজাকে। সেই থেকে হিন্দুদের কাছে গাঁজা গাছ ‘পবিত্রতার’ প্রতীক হয়ে আছে। তাদের কাছে ¯^প্নে গাঁজা গাছ-এর পাতা দেখা সৌভাগ্য¯^রূপ। বেদ-এ গাঁজা ও অন্যান্য দ্রব্য মিশ্রিত পানীয় কে দুশ্চিন্তানাশক বলে আখ্যায়িত করা হয়েছে।৩৮

আইয়্যামে জাহিলিয়ার যুগ

অজ্ঞতার যুগে অন্যান্য অপরাধ ও অপকর্মের পাশাপাশি মদপানের ব্যাপক প্রচলন ছিল। সুরা পান তখন আভিজাত্য বলে মনে করা হতো। প্রতিটি সামাজিক অনুষ্ঠানে সুরা পান ছিল অপরিহার্য উপাদান। ইসলামের বিকাশ লাভের প‚র্বে আরব দেশে সুরা পান ছিল একটি গ্রহণযোগ্য রীতি।৩৯

অ্যামফেটামিন এক জাতীয় কৃত্রিম ড্রাগ। ১৯৪০ সালে আমেরিকা, বৃটেন, জার্মানী ও জাপান সরকার সৈন্যদের মানসিক অবসাদ দ‚র করে কর্মোদ্দীপক করে তোলার জন্য এ্যামফেটামিন চালু করে।

বাংলাদেশে ধূমপানের উদ্ভব কখন?

বাংলাদেশে ধূমপানের সূত্রপাত হয় সম্ভবত চট্টগ্রাম বন্দরে পর্তুগীজদের আনাগোনার সাথে সাথে। এভাবে ষোড়শ শতাব্দীর মধ্যে দ¶িণ ও মধ্য আমেরিকার চুরুটের ব্যবহার ফ্রান্স, স্পেন, বৃটেনসহ বাংলাদেশে ছড়িয়ে পড়ে।৪০

তাই বলা যায়, অতীতকালে বিভিন্ন চিকিৎসার জন্য বেদনানাশক উপকরণ হিসেবে গাঁজা, মদ প্রচলিত থাকলেও বর্তমানে এর সাথে সংযোজিত হয়েছে হেরোইন, প্যাথিড্রিন, ফেন্সিডিলের মতো মারাত্মক নেশাকর দ্রব্য। আর এই মাদকদ্রব্য ইতিহাসের ক্রমধারায় এখন শহর, নগর, বন্দর, গ্রাম সর্বত্র বিস্তার লাভ করেছে এবং বর্তমান বিশ্ব সভ্যতার জন্য একটি মারাত্মক হিসেবে কাজ করছে।

বাংলাদেশে মাদকের বিস্তার ও ব্যবহার

মাদকদ্রব্যের ¶তিকর প্রভাব, প্রতিক্রিয়া জানা এবং ধর্মীয় নিষেধাজ্ঞা সত্তে¡ও বাংলাদেশে বহুকাল প‚র্ব থেকে মাদকাসক্তি সমস্যা বিদ্যমান। ৬০০-১০০০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে রচিত চর্যাপদে বাংলাদেশের প্রাচীন গুঁড়িখানায় গাছের ছাল-বাকল দিয়ে চোলাই মদ তৈরির তথ্য পাওয়া যায়।৪১

বাংলাদেশে চোলাই মদ, তাড়ি, গাঁজা ইত্যাদির প্রচলন অনেক পুরানো হলেও এগুলোর ব্যবহার ম‚লত সামাজিক আচার-অনুষ্ঠানাদির মধ্যে সীমিত ছিল।

আকাশ সংস্কৃতির হাত ধরে আধুনিক মাদকের অনুপ্রবেশ

ব্যাপকহারে মাদকের বিস্তার এবং প্রযুক্তির ছত্রছায়ায় লালিত আধুনিক নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার এদেশে খুব পুরানো নয়। সবচেয়ে ভয়াবহ নেশাজাতীয় দ্রব্য মরফিন বা হেরোইনের মত ¯^র্গানন্দ উদ্রেককারী মায়াবিস্তারকারী নেশা দ্রব্যের অনুপ্রবেশ এদেশে ১৯৮৩ সালের দিকে ঘটে বলে অনুমান করা হয়।৪২

কিছু প্রচলিত মাদক

বর্তমানে আমাদের দেশে বহুল ব্যবহৃত হেরোইন, প্যাথেড্রিন, ফেনসিডিল, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, কোকেন, আফিম, ডায়াজেনাস, নাইট্রোজেনাম ইত্যাদি নেশাজাতীয় দ্রব্যের সয়লাব দেখা যায়।

দেশে মাদকাসক্তের সংখ্যা

লাখ থেকে ১৭ লাখ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে এই সংখ্যা ১৫ ল¶ যার মধ্যে ৭০% যুব স¤প্রদায় এবং ১০% নারী।৪৩

শুধু ঢাকা শহরেই ১ ল¶ মাদকাসক্ত রয়েছে বলে অনুমান করা হয়।৪৪

১৯৯৬ সালের মুক্তিনামের একটি বে-সরকারী মাদকাসক্তি নিরাময় ক্লিনিকের বরাতে দাবী করা হয়, কেবল ঢাকার একটি মাত্র থানা মোহাম্মদপুরেই ২২ হাজার মাদকাসক্ত রয়েছে।৪৫

বার প্রতিষ্ঠার লাইসেন্স

মাদকদ্রব্যের খুচরা বিক্রয় এবং পান করা জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজন হয়। এগুলোকেই বার বলা হয়।বার প্রতিষ্ঠার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লাইসেন্স দিয়ে থাকে। লাইসেন্স ছাড়া বার প্রতিষ্ঠা করা অবৈধ্য বলে বিবেচিত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারি এই সেবার মাধ্যমে বারের লাইসেন্স প্রদান করে থাকে। এর ফলে বার মালিকরা বৈধ উপায়ে বার প্রতিষ্ঠা এবং মদের খুচরা বিক্রয় করতে পারে।৪৬

লাইসেন্স প্রাপ্ত মদ্যপায়ী

১৯৯৬ সালে দেশে ৬০,০০০ লাইসেন্স প্রাপ্ত মদ্যপায়ী ছিল। যাদের মধ্যে ৪০,০০০ তরুণ বয়সী, আর ১,০০০ জন মদ্যপায়ীর মধ্যে ১০ জনের বেশীর লাইসেন্স নেই।৪৭

পেশা অনুযায়ী মাদকাসক্তের হার

প্রতি ২,৪৪৩ মদ্যপায়ীর মধ্যে প্রায় ২৮৫ জন অর্থাৎ ১১.৬৭% ছাত্র।৪৮

বিভিন্ন কর্মচারী ৪৫%, ব্যবসায়ী-১৯%, চোরাচালানী-৫%, ছাত্রী-৬%, ছাত্র-৬%, বেকার- ১৫%, অন্যান্য ৫%। প্রথম পর্যায়েই ছাত্রদের সংখ্যা প্রায় ৬ শতাংশ। বিশ্বে মাদকাসক্তি বৃদ্ধির হার ২% ভাগ; বাংলাদেশে এই বৃদ্ধির হার ৩.৮% অর্থাৎ প্রায় দ্বিগুণ।৪৯

মাদকাসক্তির পরিণতি

মাদকাসক্তি ব্যক্তি, পারিবার, সামাজ ও রাষ্ট্রে এমনকি পৃথিবীতে বহুমাত্রিক নেতিবাচক প্রভাব বিস্তার করে। মাদকাসক্তি চুরি, ছিনতাই, চোরাকারবার, ঝগড়া- ঝাটি, পরকিয়া, ধর্ষন, নারী নির্যাতন, ডিভোর্স প্রভৃতি সামাজিক অস্থিরতার জন্ম দেয়। আন্তদেশীয় চোরাচালান অস্ত্র ও সন্ত্রাসের অনুঘটক হিসেবে কাজ করে মাদকাসক্তি। এমনকি অভিজাত পরিবারের সন্তানের হাতে মা বাবার জোড়া খুনের ঘটনাও ঘটে মাদকাসক্তির পরিণতিতে। মাদকাসক্তির কিছু প্রভাব নিম্নে বর্ণনা করা হলো:

১) নৈতিক ম‚ল্যবোধের বিদায়

একজন ব্যাক্তি যখন মাদকাসক্ত হয়ে পডে তার ভিতর থেকে সর্বপ্রথম নীতি নৈতিকতা, ধর্মের অনুশাষন, প্রচলিত সামাজিকতা, আদব কায়দা ও স্নেহবোধ সম্মানবোধের বিদায় ঘটে। ফলে তার আচরণে অনেক অনাকাক্সিক্ষত ল¶ন দেখা দেয়। ধীরে ধীরে সে স্মাজ ও রাষ্ট্র ও পরিবারের ম‚ল্যবোধের বাইরে নিজের জন্য অন্য এক বিকৃত সুখ স্মভোগের জগত তৈরী করে নেয়।

২) অপরাধের বিস্তার

মাদকের কিছু প্রকরণ রয়েছে যেগুলো সেবন করলে নেশাকারী নিজের মাঝে এক[প্রকারের শক্তি অনুভব করে। সাময়িক এই শক্তিরবহিঃপ্রকাশ ঘটাতে কারণে অকারণে সে অন্যের উপর চডাও হতে পারে। অযথা ঝগড়া ফ্যাসাদে জড়িয়ে পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা, ঘনিষ্ঠ ¯^জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, নেশাখোর পিতা মাদক সংগ্রহে ব্যর্থ হওয়ার ক্রোধে নিজ সন্তানকে খুন করছেন অবলীলায়। নেশার টাকা না পেয়ে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা, মাকে জবাই করা, আদরের সন্তানকে বিক্রি করে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে স¤প্রতি। বাংলাদেশ প্রতিদিনের এক অনুসন্ধানে জানা যায়, গত ১০ বছরে নেশাখোর ছেলেদের হাতে অন্তত ২০০ জন বাবা-মা নৃশংসভাবে খুন হয়েছেন। একই সময়ে মাদকসেবী ¯^ামীর হাতে প্রাণ গেছে আড়াই শতাধিক নারীর।৫০

রাজধানীতে মাদকসেবী মেয়ের হাতে পুলিশ অফিসার বাবা ও মা খুনের ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়। পুলিশের একাধিক প্রতিবেদনেও মাদকের জের হিসেবে অপরাধ বৃদ্ধির ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ইদানীং মাদকাসক্তির কারণেই চাঁদাবাজি, ছিনতাই-রাহাজানি, ডাকাতি ও খুন-খারাবির ঘটনা বেশি ঘটছে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পারিবারিক বন্ধনের বিলুপ্তি

দেশজুড়ে নিয়ন্ত্রণহীন মাদকাসক্তির বিস্তৃতি ক্রমেই হয়ে উঠেছে সর্বগ্রাসী। এই ভয়াল মাদকাসক্তি তারুণ্য, মেধা, বিবেক, লেখাপড়া, মনুষ্যত্ব- সবকিছু ধ্বংস করে দিচ্ছেবিনষ্ট করে দিচ্ছে স্নেহ-মায়া, ভালোবাসা, পারিবারিক বন্ধন পর্যন্ত।

শারীরিক পরিণতি

মাদক নির্ভরতা ব্যক্তির ¯^াস্থ্যহানি ঘটায়, রোগ ব্যাধি সৃষ্টি করে; ওজনহীনতা, শক্তিহীনতা ও ¶ুধামন্দায় ভোগায়। এদের কর্মোদ্দীপনা হ্রাস পায়, মতিভ্রম দেখা দেয় এবং ধীরে ধীরে ¯^াস্থ্যহীন ও কংকালসার হয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিত হয়। মদ মানুষের শরীরে বহুমুখী ¶তিসাধন করে থাকে। মদের প্রতিক্রিয়ায় ধীরে ধীরে মানুষের হজম শক্তি বিনষ্ট হয়ে যায়, খাদ্য স্পৃহা কমে যায়, শারীরিক শক্তি-সামর্থ্য লোপ পায়,চেহারা বিকৃত হয়ে পড়ে, মানুষ অকর্মণ্য হয়ে পড়ে, স্নায়ু দুর্বল হয়ে আসে, সামগ্রিকভাবে শারীরিক অ¶মতা বৃদ্ধি পায়, মদ যকৃৎ কিডনী সম্প‚র্ণভাবে বিনষ্ট করে ফেলে, য²া রোগ মদ পানেরই একটি বিশেষ পরিণতি। বর্তমানে এইডস এর প্রাদুর্ভাবেও মদের সম্পৃক্ততা রয়েছে। মাদকসেবীদের মধ্যে ৯০% বহুগামিতায় অভ্যস্ত।৫১

ধুমপানের চলমান প্রবণতা বজায় থাকলে ২১ শতাব্দীতে প্রায় ১০০ কোটি মানুষ মারা যাবে।৫২

মাদকাসক্তির কারণ

রাজনৈতিক ছত্রছায়া : প্রায়ই দেখা যায় মাদকাদ্রব্যের ক্রয় বিক্রয় ও মাদ·েবীদের আখড়ায় স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব জড়িয়ে পড়ে। যেমন কেবলকুমিল্লা জেলায় প্রতি মাসে ২০০ কোটি টাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আটজন প্রভাবশালী নেতা।৫৩

সীমান্ত চোরাকারবার : ক·বাজারের টেকনাফ-উখিয়া অঞ্চল পরিচিত হয়ে উঠেছে ইয়াবার রাজ্য হিসেবে। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এ দুটি উপজেলার অসংখ্য পয়েন্ট হয়ে জোয়ারের মতো ঢুকছে ইয়াবা।

শুধু ইয়াবা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে এক-দেড় বছরের মধ্যেই টেকনাফ, উখিয়াসহ ক·বাজারের অন্তত দুই শতাধিক ব্যক্তি কোটিপতি হয়ে উঠেছেন।৫৪

কোটিপতির তালিকায় আছেন ছাগল হাটের দালাল, অটো গাড়ির হেলপার, ফুটপাথ হোটেলের টেবিল বয় থেকে শুরু করে ডিঙ্গি নৌকার মাঝি পর্যন্ত।

সহজ প্রক্রিয়ার মদ তৈরী : বিভিন্ন কাশির ওষুধ সিরাপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তৈরি করা এ নেশাদ্রব্য ঝাঁকি বা ‘ঘুটা’ নামেই বেশি পরিচিতি। ঘুটা তৈরির সবকিছু পাওয়াও যায় সহজেই। দামেও কম। সহজলভ্য মদ-গাঁজা আর নিজেদের তৈরি ঘুটার পাশাপাশি অননুমোদিত যৌন উত্তেজক নেশাজাতীয় কোমল পানীয় (এনার্জি ড্রিংক) দ্বারাও নেশা করছে তরুণ-তরুণীরা।

শি¶াপ্রতিষ্ঠানে নেশার বিস্তার : নেশার সর্বগ্রাসী থাবা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে শি¶া প্রতিষ্ঠানসম‚হে। উচ্চশি¶া প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস থেকে শুরু করে মাধ্যমিক স্কুলের গণ্ডি পর্যায়েও মাদকের ভয়াল অভিশাপ নেমে এসেছে।৫৫

এছাড়াও সহজলভ্যতা, বেকারত্ব বৃদ্ধি, কালো টাকার আধিক্য, পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ ইত্যাদি কারণে মাদকাসক্তের মিছিল দিন দিন দীর্ঘ থেকে।

মুক্তির উপায়

ট্যা· বৃদ্বি : এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে চক্রবৃদ্বিহারে ট্যা· বৃদ্ধির ফলে ধুমপানের বাজার সংকুচিত হয়। নিম্মে কিছু গবেষণা রিপোর্ট দেখলে অতি সহজে অনুধাবন হবে।

কর্মস্থলে ও রেষ্টুরেন্টে ধুমপান নিষিদ্ধ করা হলে এবং দেশব্যাপী সীগারেটের প্যাকেটে ১ ডলার ট্যা· বৃদ্ধি করলে ২ বিলিয়ন জীবন র¶া পাবে।৫৬

ট্যা· বৃদ্ধি করার ফলে তামাকজাত পণ্যের ম‚ল্য ১০ শতাংশ বৃদ্ধি পেলে তামাকদ্রব্যের ব্যবহার ৪ ভাগ হ্রাস পাবে।৫৭

বাংলাদেশে ধুমপানের ঝুকি

ব্রিটিশ আমেরিকান টোবাকো ২০১৬ সালের বার্ষিক বিক্রয় প্রতিবেদনে বাংলাদেশকে তাদের অন্যতম বৃহৎ ও উর্ধমুখী বাজার বলে আখ্যায়িত করেছে।৫৮

২০১৬ সালে বিশ্বের শীর্ষ ১০ সিগারেট বাজারে বাংলাদেশের অবস্থান ছিল ৮ ন¤^ারে। ঐ বছর যেখানে ১৩০ কোটি মানুষের ভারতে সিগারেটের মার্কেট ছিল ৮৪.৯ বিলিয়ন কাঠী সেখানে বাংলাদেশে সিগারেট বিক্রি হয়েছে ৮৬.১ বিলিয়ন শলাকা। তাও হাতে বানানো বিড়ি বিক্রি বাদ দিয়ে।৫৯

তামাকদ্রব্যে সরকারের কঠোর নিয়ন্ত্রণনীতির ফলে বাধাগ্রস্থ হয়ে উন্নত দেশগুলোতে তামাকদ্রব্যের বিপনণ হ্রাস পাচ্ছে। অন্যদিকে ক্রমবর্ধনশীল বাজার হিসেবে এশিয়া ও আফ্রিকায় এর বাজার বাড়ছে। কেননা এতদ অঞ্চলে টোবাকো কোম্পানীগুলো কতৃপ¶ের উদারনৈতিক পর‌্যাবে¶ন পরিবেশ, উচ্চ জন্মহার ও আয় বৃদ্ধিও ত্রিত্ব সুবিধা পেয়ে থাকে।৬০

২০০৫-২০১৬ তে এশিয়া প্যসিফিক, মধ্যপ্রাচ্য আফ্রিকা অঞ্চলে ব্যপক মাত্রায় সিগারেট বিক্রি বৃদ্ধি পেয়েছে যেখানে অন্যত্র হ্রাস পেয়েছে।৬১

বিশ্বের ৮০ ভাগের বেশী ধুমপায়ীর বসবাস নি¤œও মধ্যম আয়ের দেশে। ফলে তামাক কোম্পানীগুলোর টার্গেট হচ্ছে এসব দেশ।৬২

ইসলামে তামাক ও মাদক প্রসঙ্গ

হে মু’মিনগণ! মদ, জুয়া ম‚র্তিপ‚জার বেদী ও ভাগ্য নির্ণায়ক শর ঘৃণ্য বস্তু, শয়তানী কার্যের অন্তর্ভুক্ত; সুতরাং তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সফলকাম হতে পা।৬৩

وَيُحِلُّلَهُمُالطَّيِّبَاتِوَيُحَرِّمُعَلَيْهِمُالْخَبَائِثَ তাদের জন্য পবিত্রবস্তুগুলোকে হালাল এবং অপবিত্র বস্তুগুলোকে হারাম করা হয়েছে। মদ ও তামাক নিঃসন্দেহে অপবিত্র। কাজেই এসবের উতপাদন, ব্যাবহার ও ব্যাবসা হারাম। সূরা আ’রাফ : ১৫৭

وَلَاتُلْقُوابِأَيْدِيكُمْإِلَىالتَّهْلُكَةِ আর নিজেকে নিজে তোমরা ধ্বংশেনিপতিত করো না। সূরা বাকারা-১৯৫

কাখনো অন্যের ¶তি করা যাবে না। নিজেও ¶তিগ্রস্থ হওয়া চলবে না।৬৪

আর এটাতো সুবিদিত যে ধূমপান ও মাদক সেবন সন্দেহাতীতভাবেই ¶তিকর। فَإِنَّالْمَلاَئِكَةَتَتَأَذَّىمِمَّايَتَأَذَّىمِنْهُبَنُوآدَمَ মান‚ষ যা দ্বারা কষ্ট পায় ফেরেশ্তারাও তাতে কষ্ট পেয়ে থাকে।৬৫

منآذىمسلمافقدآذانيومنآذانيفقدآذىالله যে কোন মুসলিমকে কষ্ট দেয় সে যেন আমাকেষ্ট দেয় আর যে আমাকে কষ্ট দেয় সে যেন খোদ আল্লাহকেই কষ্ট দেয়।৬৬

আর এ কথাতো সুবিদত যে ধুমপায়ী ধোয়া এবং দুর্গন্ধ দ্বারা পার্শস্থদের কষ্ট দিয়েই থাকে।

ধুমপান ও মাদকদ্রব্য রোধকল্পে প্রস্তাবিত সুপারিশমালা

১. কৌশল নির্ধারণ

ধুমপান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সরকারে কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়ন। এ ¶েত্রে হঠাৎ করে তামাক ও মাদকদ্রব্য নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ নিষ্ফল ও অমনোবৈজ্ঞানিক সিদ্ধান্ত হবে।

অন্যদিকে অনির্দিষ্টকাল যাবত এ মরণ নেশাকে নিজ¯^ গতিতে চলতে দেয়া হবে দেশ ও প্রজন্মের জন্য আত্মঘাতি। কাজেই এ ¶েত্রে ¯^ল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী একটি বিস্তারিত কর্মকৌশল গ্রহন করতে হবে।

২. তামাক ও মাদকদ্রব্য নিরোধক এ্যাডভাইজারী টাস্কফোর্স গঠন।

আইন, শাসন ও নির্বাহী বিভাগের শীর্ষ কর্মকর্তা, চিকিৎসা বিজ্ঞানী, গণমাধ্যম ব্যক্তিত্ব, ক্রীড়া সংস্কৃতি ও জনপ্রিয় ধর্মীয় সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, শি¶াবিদ, আন্তর্জাতিক দাতা ও সাহায্য সংস্থার প্রতিনিধি, বিশ্ব ¯^াস্থ সংস্থা ও দেশী বিদেশী বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমš^য়ে একটি জাতীয় তামাক ও মাদকদ্রব্য নিরোধক ‘এ্যাডভাইজারী টাস্কফোর্স’গঠন করতে হবে। যাতে প্রত্যেকে নিজ কর্মপরিথির অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ও সমান্তরাল আলোচনার মাধ্যমে ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ,প্রতিরোধ, আক্রান্ত ও আসক্তদের ব্যাপারে নীতি নির্ধারণে ভ‚মিকা রাখতে পারেন। একই সাথে ¯^ ¯^ ¶েত্রে জনপ্রিয়তা ও প্রভাব এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে তামাকাসিক্ত ও মাদকাসক্তি নিরোধে ভক্তকুল ও সাধারণ জনগণের মাঝে সচেতনতা ও প্রভাব সৃষ্টি করতে পারেন।

৩.আইনের দুর্বলতা দ‚রীকরণ ও কঠোর আইন প্রণয়ন।

বিদ্ধমান আইন টোবাকো ও মাদক ব্যবসায়ীদের জন্য এক ধরণের অভয়ারণ্যের বাজার সৃষ্টিতে অনেকটা সহায়ক। তাই আইনের ফাঁক-ফোঁকর বন্ধ করে তামাক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করা উচিৎ।

৪. জনপ্রতিনিধিদের তামাক ও মাদকমুক্ত থাকার শপথ গ্রহণ।

মানুষের সবচেয়ে কাছাকাছি থাকে নির্বাচিত জন প্রতিনিধিরা। তৃণম‚লের একজন ইউপি মে¤^ারের নিজ ওয়ার্ডে, চেয়ারম্যানের নিজ ইউনিয়নে স্থানীয় ব্যপক প্রভাব রয়েছে। এ প্রভাব খাটিয়ে বহু জনপ্রতিনিধি মাদক ও তামাক ব্যবসায় জড়িত হয়ে পড়েন। তাই স্থানীয় সরকার পর্যায়ে ইউপি মে¤^ার ও চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহনকালে এ মর্মে শপথ করানো যেতে পারে যে তারা ধূমপান ও মাদকমুক্ত থাকবে? স্থানীয় জনপ্রতিনিধিদের যদি শপথ বাক্যের মধ্যমে তামাক ও মাদক হতে বিরত রাখার সম্ভব হয় তাহলে তাদের আওতাধীন ৫০০০ ইউনিয়ন ৪৫০০ ওয়ার্ড প্রান্তিক পর্যায়ে এ শপথের একটা ইতিবাচক প্রভাব আশাকরা যায়।

৫. ধূমপায়ী ও মাদকসেবীদের নির্বাচনে অযেগ্য ঘোষণা করা।

বাংলাদেশে সময়ে সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচন হয়। এ সময় প্রার্থী সমর্থক ও ভোটারদের মাঝে ব্যপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। নির্বাচনে প্রতিদন্ধিতা কনে জনপ্রতিনিধি হওয়ার ¯^প্ন দেখে অনেকে। নির্বাচন কালীন এসময়ে ধূমপান ও মাদকাসক্তির প্রতি ঘৃনা সৃষ্টি করার সুযোগ হিসাবে গ্রহন করা যেতে পারে। প্রার্থীদের হলফনামায় ও নির্বাচনী আইনে ধুমপায়ী ও মাদকসেবীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলে অন্তত প্রার্থীগণ প্রকাশ্যে ধুমপান ও মাদকসেবন হতে বিরত থাকবে। এতে ধুমপায়ী ও মাদকসেবীদের নির্বাচন বয়কট করার প্রবনতা তৈরী হবে। যা তামাক ও মাদকদ্রব্য প্রত্যাখ্যানে সহায়ক ভ‚মিকা রাখবে।

৬. ট্যা· বৃদ্বি।

তামাক নিয়ন্ত্রণে ম‚ল্য ও কর বৃদ্ধি সর্বাধিক কার্যকর পদ্ধতি বিবেচিত বিধায় তামাক ব্যবহারে নিরুৎসাহিতকরণ এবং জন¯^াস্থ্য উন্নয়নে এর উপর উচ্চ হারে করারোপ জরুরী।

কার্যকর তামাক নিয়ন্ত্রণের জন্য ধোঁয়াযুক্ত ও ধোয়াঁবিহিন উভয় তামাক পন্যের সর্বনিম্ন বিক্রয় ম‚ল্য নির্ধারন করতে হবে। বিড়ি, সিগারেটের খুচরা বিক্রয় নিষিদ্ধ (সর্বনিম্ন ২০ শলাকা নির্ধারন) করতে হবে।

তামাকজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি ও নির্বাচনী প্রতীক হিসাবে হুক্কা প্রতিক বরাদ্দ না করার

৭. ধাপভিত্তিক নির্মূলনীতি গ্রহন।

৩টি ধাপে মোট ১৫ বছরে ধুমপান ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভর। ধাপগুলো হবে নিম্নরুপ :

ধাপ ১ : নিরুৎসাহ ও ঘৃনা সৃষ্টির পর্ব।

১ম ৫ বছরে ক্রিড়া, বিনোদন, সংস্কৃতি, ধর্মীয় উপদেশ, ¯^াস্থগত ¶তিকর দিক উপস্থাপন, ও ব্যাপক সমšি^ত প্রচার অভিযানের মধ্যমে জনগণের মাঝে ধুমপান ও মাদকসক্তি প্রতি এমন তীব্র ঘৃণা ও অনাগ্রহ সৃষ্টি করতে হবে যেন নতুন করে কেউ এসব কে গ্রহন না করে।

এবং জড়িতরা সমাজে একপ্রকার কোণঠাসা হয়ে ¯^াভাবিক জীবনে ফিরে আনে। এতে ধুমপান ও মাদক ব্যপক হ্রাস না পেলেও বৃদ্ধি ঘটবে না মর্মে আশা করা যায়।

ধাপ ২ : কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিতকরন কঠোরতা আরোপ পর্ব।

তামাক ও মাদকদ্রব্যে চক্রবৃদ্ধি হারে কর আরোপ, রেজিষ্ট্রেশন প্রক্রিয়া জটিলকরণ, তামাকজাত দ্রব্য পরিবহনে অতিরিক্ত ট্যা· আরোপ, কোম্পানীগুলোর লাভ সীমিত করণ, টোবাকো শ্রমিক ও বিপনন কর্মীদের উচ্চ বেতন কাঠামো নির্ধারণ প্রকাশ্য ধুমপানে জরিমানা বৃদ্ধি ও আদায় নিশ্চিৎকরণ।

মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের দ্রুত বিচার ট্রাইবুনা ¯^শ্রম কারাদন্ড ও জরিমানা আদায়, মদ্যপ অবস্থায় ড্রাইভিং করলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে কেননা এটা তার নিজের, যাত্রীর ও পথচারীর নিরাপত্তার ব্যাপার জড়িত। প্রকাশ্যে ধূমপান করলে ও মদপান করলে ব্যাক্তিগত জাতীয় পরিচয় পত্রের কার্যকারিতা সীমিত সময়ের জন্য বাতিল করা যেতে পারে যেন কিছুদিন সে বিভিন্ন কাজে তা ব্যাবহার করতে না পারে। যত্রতত্র সিগারেটের বিক্রয় ও বিপণণ বন্ধে এবং কেউ চাইলেই যেন হেলায় খেলায় সিগারেট বিড়ি না পায় সে জন্য সিগারেটের খুচরা বিক্রয়ের জন্য নির্দিষ্ট ফি প্রদান সাপে¶ে তামাক বিক্রির সরকারী লাইসেন্স গ্রহণের বিধি তৈরী করতে হবে। মদ ক্রয় ও সেবনের জন্য যেভাবে লাইসেন্সের বিধান রয়েছে তেমনি ধূমপানের জন্যও অনুমোদন নেয়ার ব্যাবস্থা করতে হবে। ইত্যাদি আইনগত কঠোরতা ও প্রয়োগ নিশ্চয়তার মাধ্যমে ধুমপান ও মাদকের প্রাপ্যতা কঠিন করে তুলতে হবে। এতে ধুমপান ও মাদকের ব্যবহার কাম্যপরিমানে হ্রাস পাবে।

ধাপ ৩ : ধুমপান ও মাদক সম্প‚র্ণ নিষিদ্ধকরণ

এটা ¯^ীকার্য যে মানুষ সর্বদা তার নিজের উপর নিয়ন্ত্রন বজায় রাখতে পারে না। মানুষের আবেগ, আসক্তি ও সাময়িক সুখানুভ‚তির লোভ তাকে ভুল পথে নিয়ে যায়। এজন্য ধুমপান বা মাদকসেবন ¶তিকর ও অনুচিৎ জানা সত্তে¡ও বহু মানুষ আইনের কঠোরতা ও প্রাপ্তির দুর্লভ্যতার মাঝে ধুমপানে ও মাদকে সুখ খুজে বেড়াবে। যেমনঃ ধুমপানের বিষয়ে আদ্যপান্ত সবচেয়ে বেশী জানেন একজন ডাক্তার

একজন শি¶িত বিশেষজ্ঞ পেশাজীবি হয়েও অনেক ডাক্তার চে¤^ারে বসে রোগীর সামনে ধুমপান করতে দেখা যায়। এ¶েত্রে সচেতনতা ও আইনের বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়ে। এটা তার মনোদৈহিক আত্মনিয়ন্ত্রণগত সীমাবদ্ধতার কারণে হয়ে থাকে। এজন্য চ‚ড়ান্ত পর্যায়ে ধুমপান ও মাদক কে সম্প‚র্ণভাবে অবৈধ ঘোষণা করে এ সবের উৎপাদন, আমদানী, বিপনন, বিক্রয়, পরিবহন, ব্যবহার আগ্নেযন্ত্রের মতই চিরতরে অবৈধ ও নিশিদ্ধ ঘোষণা করতে হবে। এবং এই ঘোষণা কার্যকরের জন্য মানসিক প্রস্তুতি, প্রশাসনিক ও আইনী প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিয়ে অন্তত ৫ বছর আগ থেকে প্রজ্ঞাপন জারী কিংবা সংসদে আইন পাশ করতে হবে।

একইভাবে ধুমপান ও মাদকসেবন কে শারিরিক ও আর্থিক শাস্তিযোগ অপরাধ এবং এসবের উৎপাদন বা বাজার জাত কিংবা আমদানী পরিবহন কে রাষ্ট্রদ্রোহী ও সমাজদ্রোহী অপরাধ বলে বিধিবদ্ধ করতে হবে।এ ছাড়াও নিম্মোক্ত সচেতনতাম‚লক কারযক্রম গ্রহণ করতে হবে।

প্রামাণ্যচিত্র

ধুমপান ও মাদকাসক্তির শারিরিক ও পারিপার্শিক পরিণতি তুলে ধরে বিভিন্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে, বা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের ধুম্পানতৎ প‚র্বাপর জীবনালেখ্য নিয়ে বাস্তবিক ঘটনার আলোকে শতাধিক ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র তৈরী করে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রাইভেট টিভি মিডিয়ায় সেসব প্রচারের উদ্যোগ নিতে হবে। এতে ইতোমধ্যে যারা ধুমপান ও মাদকের নাগালে চলে এসেছে কিন্তু আসক্ত হয়ে পড়েনি তারা ফিরে আসতে পারে। এবং নতুন করে তামাক – মাদকের প্রতি ঝুকে পডার হার হ্রাস পাবে।

পথনাটকঃ পল্লী ও শহরাঞ্চলের বিভিন্ন জনবহুল পথের দ্বারে ও স্কুল কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় মঞ্চকর্মী ও আঞ্চলিক নাট্যকর্মিদের দিয়ে তামাক মাদক সেবনের পথ ও কারণ এবং ফলাফল চিত্রিত করে দেখাতে পারলে দর্শকরা বিনোদনের সাথে সাথে অবচেতনভাবেই সচেতন হয়ে উঠবে।

চলচিত্রঃ আধুনিক কালে সিনেমা বা চলচিত্র মানুষের বিনোদন চাহিদা প‚রণের অন্যতম বিস্তৃত মাধ্যম। তরুণ তরুণীরা পছন্দের নায়ক বা নায়িকা কিংবা খল নায়কের বেশ ভ‚ষা বাচন ও চলনভঙ্গি ধারন করে। হলিঊঢ,বলিউঢ ও ঢাকাইয়া সিনেমায় অহরহ দুঃখে, শোকে প্রেম বিরহে নায়ক নায়িকা কতৃক মদাক্রান্ত হয়ে দুঃখ ভুলার দৃশ্য দেখানো হয়। ভিলেনদের হাতে মদের বারে সম্মিলিতভাবে মদ পানের আনন্দ ও ফ‚র্তির ভিডিও দেখানো হয়। হাল জমানার ফ্যাশনে সিগারেট ধরিয়ে দেয়া হয় নায়কের হাতে। অনুকরণপ্রিয় তারুণ্য বাছবিছার ও পরিণতি চিন্তা ব্যাতিরেকে বয়সজনিত অপরিপক্কতা, আবেগ ও প্রিয় অভিনেতা অভিনেত্রীর মত হতে গিয়ে অথবা সিনেমায় প্রদর্শিত বার্তামতে জীবনের ব্যাক্তিক পারিবারিক বা সম্পর্কের ভাংণ জনিত কষ্ট ভুলতে হাতে সিগারেট তুলে নেয়। মদের সন্ধানে নেমে পডে। মদ গিলার রোমান্সিজম উপভোগ করতে বন্ধুরাসহ মদের আসরে হাজির হয়। সিগারেট ও মদ পানকে ভাবে আধুনিকতা। ধীরে ধীরে বন্ধনহীন তারুণ্য সিগারেটের উডন্ত ধোয়ায়, মাদকের রঙ্গিন পেয়ালায় জীবন উপভোগের নতুন উপল¶ের দেখা পেয়ে যায়। তামাক মাদকের পেছনে উড়িয়ে দেয় কাড়ি কাড়ি টাকা। মেতে উঠে অন্যরকম ভোগবাদী ফ‚র্তিতে। আস্তে আস্তে হয়ে উঠে এসবে ভীষণভাবে আসক্ত। কাজেই ধুমপান ও মাদকসেবনের বিস্তারে প্রভাব বিস্তারকারী বিনোদন মাধ্যম হিসেবে দেশী বিদেশী চলচিত্রসম‚হের সরাসরি যাদুকরী ভ‚মিকা রয়েছে। সুতরাং “চরিত্রের প্রয়োজন” শীর্ষক ঠুনকো যুক্তি দিয়ে তামাক মাদকের দৃশ্যায়ণ বন্ধ করতে হবে। চলচিত্রশিল্পের নেতৃবৃন্দ ও সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে এ¶েত্রে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশনা জারি করতে হবে।

সামাজিক শপথ

ধুমপান ও মাদক দিবস উপল¶ে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্দিষ্ট স্থানে সবার জন্য উন্মুক্ত পরিবেশে “ধুমপান ও মাদকসেবন করব না” মর্মে সামাজিক গণ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। শপথ গ্রহণ কারীদের জন্য আকর্ষণীয় উপহার রাখা যেতে পারে।

১১.মুক্ত ঘোষণাঃ

বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকাকে তামাক ও মাদকদ্রব্য নিয়ণত্রণ কর্তৃপ¶ কর্তৃক ধুমপান ও তামাক মুক্ত আঞ্চল হিসেবে ঘোষণা করে প্রত্যয়ণপত্র দেয়া যেতে পারে। যা প্রাতিষ্ঠানিক বা স্থানিক সুনাম হিসেবে ধৃতব্য হবে।

আত্মহত্যা দুই ধরণের। একপ্রকারের মানুষ হঠাত করে জীবন নাশ করে পৃথিবী ছেড়ে চলে যায়। যার পেছনে হয়তো অনেক অসহ্য যন্ত্রণা থাকে। অব্যক্ত বেদনার নীলাভ কষ্টে অভিমানে সবার অল¶ে হারিয়ে যায় আচানক। আমরা এটাকে বলি আত্মহত্যা ও মহাপাপ। আরেক প্রকারের মানুষ আছে যারা কারণে বা অকারণে, সামান্য দুঃখে, বা হতাশায় প্রায়ই আবার খামখেয়ালীপনায় অবচেতনে বন্ধুর পাল্লায় বা নিছক কৌতুহলে ধুমপানে ও মাদক সেবনে তিলে তিলে ধাপে ধাপে নিজেকে মৃত্যুর পথে ধাবিত করে। অথচ সমাজ তাকে আত্মহত্যাকারী এবং মহাপাপী বলে না। শোষোক্ত শ্রেণী নিজেকে ছাড়াও স্ত্রী, আদরের সন্তান, মা, বাবা, বন্ধু বান্ধব ও তৎপার্শস্থ মানুষজনকেও পরো¶ ধুমপানে, মাদকাসিক্তি জনিত আর্থ-সামাজিক মানসিক সমস্যায় আক্রান্ত করে। অথচ সমাজ তাকে আতœহত্যাকারী,হত্যাকারী বা মহাপাপী বলে না; বরং বিদ্ধমান সমাজ ব্যবস্থার কাঠামোগুলো মাদক ও ধুমপানকে ¯^াভাবিক, আর মাদককে বাস্তবতা বলে ধরে নিয়েছে।

লেখক : মুহাম্মদ জিয়াউল হক

তথ্যসূত্র:

১. বাংলা অভিধান (বাংলা একাডেমি)

২. অধ্যাপক ডা. দেওয়ান আবদুর রহীম, ধুমপানঃসুখটান না মৃত্যুবান,মনোজগত,বর্ষ ২০ সংখ্যা ৪ ফেব্রুয়ারি ২০১৮,পৃষ্ঠা৩৮

৩. http://www.who.int/

৪. http://thechart.blogs.cnn.com/…/secondhand-…/comment-page-4/

৫. http://thechart.blogs.cnn.com/…/secondhand-…/comment-page-4/

৬. http://www.wbbtrust.org/bn/view/activitz_details/576

৭. ডক্টরমুহাম্মদ এনামুল হক ও অন্যান্য সম্পাদিত, ব্যবহারিক বাংলা অভিধান, ঢাকা বাংলা একাডেমী, ২০০০, পৃষ্ঠা ৯২৫

৮. মূল : আফীফ আব্দুল ফাত্তাহ তাববারা, ইসলামের দৃষ্টিতে অপরাধ, মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী অনুদিত, ইসলামিক ফাউন্ডেশন, প্রথম প্রকাশ জুন ১৯৮৬

৯. ড. মুহাম্মদ রুহুল আমিন প্রমুখ,‘বাংলাদেশের প্রে¶াপটে মাদকদ্রব্য ও মাদকাসক্তি সমস্যা : ইসলামী দৃষ্টিভঙ্গি; ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, মে সংখ্যা, ২০০৪, পৃষ্ঠা ৩

১০. এ.কে. নাজিবুল হক, মন ও মনোবিজ্ঞান, ঢাকা, ১৯৮৯, পৃষ্ঠা ২০০

১১. ড. ওয়াহাবা আয যুহায়লি, আলফিকহুলইসলামী ওয়া আদিল্লাতুহু, দামেস্ক: দারুলফিকরি মুআমির, ২০০৬, পৃষ্ঠা ৫৪৮৬

১২. এ.কে.এম,মনিরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,ঢাকা: খোশরোজ কিতাব মহল, ১৯৯৯, পৃষ্ঠা ১

১৩. আব্দুল মুহাম্মদ সেলিম, সমাজকল্যাণঅনুক্রম, ঢাকা, ১৯৯৫, পৃষ্ঠা ৯১

১৪. আব্দুল মতিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০, ঢাকা :মাদল প্রকাশনী, ১৯৯৫, পৃষ্ঠা৪

১৫. আবদুল হাকিম সরকার প্রমুখ,‘বাংলাদেশে মাদকাসক্তি সমস্যা : সা¤প্রতিক গতি প্রকৃতি’, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, সংখ্যা-৫৬, ১৯৯৯, পৃষ্ঠা ২০৬-২০৭

১৬. দৈনিক ইত্তেফাক, ৮ই আগষ্ট, ২০০৮”

১৭. সাপ্তাহিক রোববার, সংখ্যা-২১, এপ্রিল-২০০৪, পৃষ্ঠা ৩০

১৮. প্রাগুক্ত, পৃষ্ঠা ৩১

১৯. ডা. নাভিদ ফারহান, মাদকের সংজ্ঞা এবং নির্ভরতা, মনোজগত,বর্ষ ২০ সংখ্যা ৪ ফেব্রুয়ারি ২০১৮,পৃষ্ঠা ২৩

২০. ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, প্রাগুক্ত, পৃষ্ঠা ১৮২

২১. স্মরণিকা-১৯৯৩, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ¯^রাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, পৃষ্ঠা ৭০

২২. The dailz star,12 februarz,2015,

২৩. ২৩ জানুয়ারি ২০১৮ দৈনিক যুগান্তর

২৪. ঢাকা টাইমস,২২ফেব্রুয়ারি,২০১৮

২৫. The Dailz Star, March 01, 2018

২৬. আল কুরআন,২;২১৯

২৭. http://amp.dw.com/

২৮. http://www.prothomalo.com/bangladesh/article/517021

২৯. http://www.prothomalo.com/bangladesh/article/517021

৩০. http://www.prothomalo.com/bangladesh/article/517021

৩১. http://www.wbbtrust.org/bn/view/activitz_details/572

৩২. http://ntcc.gov.bd

৩৩. শাহীন আকতার, মাদকদ্রব্য ও বর্তমান বিশ্ব, ঢাকা: যুব উন্নয়ন অধিদপ্তর, ১৯৯০, পৃষ্ঠা ১১

৩৪. আব্দুল হাকীম সরকার প্রমুখ, প্রাগুক্ত, পৃষ্ঠা ২০৮

৩৫. Enczlopedia Britannica (1978), Vol-20, p. 839

৩৬. প্রাগুক্ত, পৃষ্ঠা ২০৮

৩৭. এ.কে.এম, সিরাজুল ইসলাম, ইসলামে নেশা, ঢাকা : মা প্রকাশনী, ১৯৯৩, পৃষ্ঠা ৮৬

৩৮. আবদুল হাকিম সরকার প্রমুখ, প্রাগুক্ত, পৃষ্ঠা ১০৮

৩৯. এ.কে.এম. মনিরুজ্জামান, প্রাগুক্ত, পৃষ্ঠা ৯

৪০. Enczclopedia Britannica (1978), Vol-20, p. 839

৪১. আবু তালেব, হেরোইন : আর এক মরণাস্ত্র, খুলনা: অমরাবতী প্রকাশনী, ১৯৮৮, পৃষ্ঠা ১৩৬

৪২. স্মরণিকা-মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ¯^রাষ্ট্র মন্ত্রণালয়, ১৯৯৬, পৃষ্ঠা ৫৭

৪৩. যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিবেদন, ১৯৯৪, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ঢাকা, পৃষ্ঠা ১৯

৪৪. সৈয়দ শওকতুজ্জামান, বাংলাদেশ সামাজিক সমস্যা: ¯^রূপ ও সমাধান, ঢাকা: বাংলা একাডেমী, ১৯৯৩, পৃষ্ঠা ২৬৬

৪৫. এম ইমদাদুল হক, মাদকাসক্তি: জাতীয় ও বিশ্ব পরিপ্রে¶িত, স্মরণিকা-১৯৯৬, পৃষ্ঠা ১৫।’’

৪৬. https://www.nhd.gov.bd/content/evi_লাইসেন্স_প্রদান

৪৭. দৈনিক জনকণ্ঠ, ২২ এপ্রিল, ১৯৯৮, পৃষ্ঠা ৪

৪৮. ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা সংখ্যা- ৬৮, ২০০০, পৃষ্ঠা ১৭৮

৪৯. স্মরণিকা-২০০০, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পৃষ্ঠা ৩০

৫০. দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, ২০১৫

৫১. মাসিক অগ্রপথিক, ২২ বর্ষ, ৩য় সংখ্যা, মার্চ-২০০৭, পৃষ্ঠা ৮৭-৮৮

৫২. Jha P. Avoidable global cancer deaths and total deaths from smoking. Nature Reviews: Cancer. 2009 September; (9):655-664.

৫৩. দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, ২০১৫

৫৪. দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, ২০১৫

৫৫. দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, ২০১৫

৫৬. https://www.acscan.org/…/…/acscan-smoke-free-laws-report.pdf.

৫৭. http://www.who.int/mediacentre/factsheets/fs339/en/]

৫৮. British American Tobacco. Annual Report 2016. Available from medMDAKAJCS.pdf www.bat.com/…/sites/uk__9d9k…/vwPagesWebLive/DO9DCL3B/$FILE/

৫৯. Euromonitor International [database on the Internet]. Global Tobacco: Kez Findings Part I- Cigarettes. Euromonitor International; c 2017

৬০. Yerramilli, P. The Argument for Global Tobacco Control. The Journal of Global Health. 2013; 3(1):14-19

৬১. Euromonitor International [database on the Internet]. Cigarettes. Euromonitor International; c 2017

৬২. World Health Organization (WHO). Tobacco Fact Sheet. Maz 2017. Available from www.who.int/mediacentre/factsheets/ fs339/en/.

৬৩. আল-কুরআন, ৫ : ৯০

৬৪. رواهأحمدوابنماجه

৬৫. বুখারী ও মুসলিম

৬৬. رواهالطبرانيفيالأوسط

৬৭. http://www.wbbtrust.org/bn/view/activitz_details/350